লাইফস্টাইল-অনেকদিন পর সন্ধ্যা বেলায় একটু হাঁটাহাঁটি ||

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বাইরে ঘুরতে যেতে সবারই অনেক ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে হয়তো আমরা অনেক সময় চাইতেও বাহিরে ঘুরতে যেতে পারি না। আমি কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় একটু বাহিরে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। সেই মুহূর্ত টাই শেয়ার করবো।


অনেকদিন পর সন্ধ্যা বেলায় একটু হাঁটাহাঁটি:

IMG_20251015_135824.jpg
Device-OPPO-A15
Location


ব্যায়াম করা কিংবা হাঁটাহাঁটি করা অনেক বেশি উপকারী। কিন্তু অনেক সময় আমরা ব্যস্ততার কারণে সেটা করে উঠতে পারিনা। কিংবা সময় হয় না। তবে মাঝে মাঝে আমি একটু সময় বের করে হাঁটাহাঁটি করতে বের হই। আমার একটি প্রিয় জায়গা আছে সেখানেই সব সময় যাওয়া হয়। আর আমার মত অনেকেই সেখানে হাঁটতে আসে। তাই তো সেখানে হাঁটতে অনেক বেশি ভালো লাগে।


IMG_20251015_140014.jpg
Device-OPPO-A15
Location
IMG_20251015_135950.jpg
Device-OPPO-A15
Location


হাঁটাহাঁটির জন্য এই জায়গাটি সত্যি অনেক সুন্দর। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তারাই এখানে বেশি হাঁটতে আসে। বয়স্ক থেকে শুরু করে তরুণ সবাই এখানে হাঁটতে আসে। যেহেতু কিছুক্ষণ পরপর লাইটিং এর ব্যবস্থা আছে তাই রাতের বেলায় হাঁটতেও কোন অসুবিধা হয় না। মূলত এখানে সবাই হাঁটতেই আসে। আবার অনেকে আসে সুন্দর সময় কাটাতে।


IMG_20251015_135911.jpg
Device-OPPO-A15
Location


শহরের বুকে কোলাহলমুক্ত এই পরিবেশে সময় কাটাতে ভালোই লাগে। অনেকে নিজের পরিবার নিয়ে ঘুরতে আসে। আর সন্তানদের নিয়ে অনেক সুন্দর সময় কাটায় এবং গল্পগুজব করে। সেই সাথে এখানে মজার মজার সব খাবারও পাওয়া যায়। কোন কিছুর যেন কমতি নেই। তাইতো লোকজনের ভিড় অনেকটাই বেশি থাকে।


IMG_20251015_135847.jpg
Device-OPPO-A15
Location


আমি আগে এখানে মাঝে মাঝেই যেতাম। কিন্তু এখন আর সময় করে উঠতে পারিনা। আর শরীর খুব একটা ভালো লাগে না বলে কোথাও যেতে ইচ্ছে করে না। তবে সেদিন হঠাৎ করেই সন্ধ্যার দিকে মনে হলো একটু ঘোরাঘুরি করলে ভালো লাগবে। তাই সেখানে গিয়েছিলাম আর এই জায়গাটিতে হাঁটতে আমার ভালোই লাগে। একদম নিরিবিলি পরিবেশে সময় কাটাতে ভালো লাগে।


আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আর আমার অনুভূতি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42