লাইফস্টাইল-সুঁই সুতোয় গল্পকথা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে ভালো লাগার কাজগুলো করতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে আমি আমার বোনের জন্য এবং ভাগ্নির জন্য হাতের কাজের জামা করেছিলাম। নিজের জন্য সেভাবে কখনো কিছু করা হয়নি। এবার ভাবলাম নিজের জন্য হালকা কিছু করে ফেলি। আর সেই সুন্দর মুহূর্তগুলোই আজকে শেয়ার করবো।
সুঁই সুতোয় গল্পকথা:
Location
হাতের কাজের প্রতি ভালোবাসা জেগেছে কিছুদিন আগেই। যদিও এই কাজগুলো খুব একটা পারিনা। তবে বোনের জন্য এবং ভাগ্নির জন্য জামায় কাজ করতে গিয়ে এখন এই সুঁই সুতোয় কাজ করতে ভালোই লাগে। মাঝে মাঝে মনে হয় নতুন কিছু করে ফেলি। তবে এখন আর সেভাবে ধৈর্য হয় না কিছু করার। তবে মাঝে মাঝে যখন খুবই খারাপ লাগে কিংবা একা একা লাগে তখন সুঁই সুতা নিয়ে বসে পড়ি।
Location
মাঝে মাঝে সময় গুলোকে বড্ড বেশি লম্বা মনে হয়। মনে হয় যেন একাকিত্বের পাহাড় বড্ড ভাবে চেপে ধরেছে। আর সেই পাহাড়ের চাপায় পড়ে শেষ হয়ে যাচ্ছি। আর সেই সময়টাতেই আমি সুঁই সুতার সাথে গল্পকথায় মেতে উঠি। নিজের মনের মাধুরী দিয়ে কোন কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি। যখনই সময় পাই কিংবা যখন একটু সুযোগ হয় তখনই বসে পড়ি একটু একটু করে সেলাই করতে।
Location
কোন কাজ দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। কারণ সময় নিয়ে প্রত্যেকটি কাজ করতে হয়। সময় ছাড়া কখনো কোন কাজ সফলভাবে করা যায় না। আর সুঁই সুতোর মাধ্যমে যখন কোন কিছু ফুটিয়ে তোলা হয় তখন নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। আমি হালকা ডিজাইনের কিছু কাজ করার চেষ্টা করেছি। যেহেতু আমার নিজের জন্যই করেছি তাই খুবই হালকা কিছু করার চেষ্টা করেছি।
Location
কথায় আছে সুঁই সুতায় নাকি নানান রকমের গল্প ফুটে ওঠে। হয়তো আমার গল্পগুলো একটু লতাপতায় ফুটে উঠেছে। মনের মাধুরী মিশিয়ে সুঁই সুতা দিয়ে লতাপাতা গুলো ফুটিয়ে তুলেছি। সেই সাথে ফুলের নকশাগুলো ফুটিয়ে তুলেছি। আর যখনই আমার হাতের কাজ করতে ইচ্ছে করে তখনই একটু একটু করে করার চেষ্টা করি। এখন আর সময় নিয়ে কাজ করতে পারি না। শরীর মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায়। তাই একটু একটু করেই করার চেষ্টা করছি।
Location
সুঁই সুতা দিয়ে সেলাই করতে করতে কোথায় যে হারিয়ে যাই নিজেও জানিনা। মনে হয় সুতার ফোড়ে ফোড়ে নতুন নতুন কথা লুকিয়ে আছে। আর সেই কথাগুলো সবারই অজানা। হয়তো নিজের সাথে নিজের গল্প হয় কিংবা নিজের সাথেই নিজের কথা হয়। আর সেই কথাগুলোর সাক্ষী হয় সুঁই সুতার গল্প কথা। সব মিলিয়ে এই কাজগুলো করতে এখন মোটামুটি ভালোই লাগে। কিন্তু শরীর অসুস্থতার কারণে খুব একটা বেশি সময় নিয়ে কাজ করতে পারি না।
নিজের ভালোলাগার মুহূর্তগুলো সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1967237797716406516?t=aGTKM0ixOVoW57LmZ5Tu6Q&s=19
https://x.com/Monira93732137/status/1967238582328053788?t=sP_--aVvhBh3roAUOKAVfg&s=19
https://x.com/Monira93732137/status/1967238971987312992?t=2IghCbwqPCzl6ZLWD57XfQ&s=19