মেলায় ভ্রমণ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি একটি ভ্রমণ পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
মেলায় ভ্রমণ:
Location
মেলায় ভ্রমণ করতে সবারই অনেক ভালো লাগে। শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছিল বেশ কিছুদিন আগেই। এর আগেও বেশ কিছু পর্ব সবার মাঝে শেয়ার করেছি। আসলে শিল্প ও বাণিজ্য মেলা মানেই অনেক বড় ধরনের আয়োজন। তাই বেশ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল। আর প্রত্যেকটা মুহূর্তই তুলে ধরার জন্য পর্ব আকারে শেয়ার করে চলেছি।
Location
শিল্প ও বাণিজ্য মেলায় ঘুরতে গেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন রকমের নাগরদোলা গুলো। আর সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন রকমের ছোট ছোট জিনিসপত্র গুলো। সত্যি কথা বলতে প্রয়োজনীয় অনেক কিছুই মেলায় পাওয়া যায়। আর সবাই নিজেদের প্রয়োজনে সেখানে যায়। একদিকে যেমন আনন্দ করা যায় অন্যদিকে প্রয়োজনীয় অনেক কিছুই সহজে পাওয়া যায়।
Location
বাচ্চারা তো নিজেদের পছন্দের খেলনা গুলো কিনতেই ব্যস্ত হয়ে পড়ে। আসলে বাচ্চারা খেলনা দেখলে একদম ঠিক থাকতে চায় না। তাদের আনন্দ আর খেলনা কেনার আগ্রহ দেখে দোকানদারও আকাশ পাতাল তফাতে দাম চায়। তাদের দাম চাওয়া দেখে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। মেলায় সব কিছুর দাম মোটামুটি কম থাকলেও খেলনার দাম আমার কাছে অনেক বেশি মনে হয়।
Location
একবার তো এমন হয়েছিল আমার এক ছোট ভাইকে নিয়ে গিয়ে ভীষণ বিপদে পড়েছিলাম। সে একটি বন্দুক পছন্দ করেছিল। আর ভীষণ চড়া দামে বন্দুকটি কিনতে হয়েছিল। তখন থেকেই বুঝে গেছি মেলায় খেলনার দাম অনেক বেশি। তবে আমি যখন মেলায় ঘুরতে যাই তখন ছোট ছোট জিনিস গুলোই বেশি কেনার চেষ্টা করি। যাতে করে অল্প টাকায় অনেক কিছু কেনা যায়।
Location
মেলায় ঘুরাঘুরি করার পাশাপাশি বিভিন্ন রকমের সার্কাস আর বিভিন্ন রকমের খেলা দেখার সুযোগ হয়। এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। টিকিটের ব্যবস্থা আছে আর টিকিট বেশ ভালো দামে বিক্রি হয়। সেই জায়গায় যাওয়ার জন্য প্রথমে টিকিট সংগ্রহ করতে হয়। এরপর খেলা দেখা যায়। বিষয়গুলো ভালোই লাগে।
মেলায় ভ্রমণের মুহূর্তগুলো পর্ব আকারে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এবারের পর্ব সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1982075595497628047?t=94JjRKQiGvWdPIXHTmJJEQ&s=19