লাইফস্টাইল-ঘুরতে গিয়ে মজার মজার তেলে ভাজা খাবার খাওয়ার মুহূর্ত||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ঘোরাঘুরি করতে কিংবা সুন্দর মুহূর্ত কাটাতে অনেক ভালো লাগে। তাই সুন্দর মুহূর্ত গুলো সব সময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি ঘুরতে গিয়ে মজার মজার তেলেভাজা খাবার খাওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি সবার ভালো লাগবে।


ঘুরতে গিয়ে মজার মজার তেলে ভাজা খাবার খাওয়ার মুহূর্ত:

IMG_20250903_134137.jpg
Device-OPPO-A15
Location


কিছুদিন আগে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। নদীর পাড়ের অঞ্চল টাই একেবারে বাণিজ্যিক অঞ্চলে পরিণত হয়েছে। পরিবার পরিজন নিয়ে সবাই বিকেল বেলায় ঘুরতে যায়। আর সেই সুযোগে বেশ কিছু খাবারের দোকান তৈরি হয়েছে। ছোট ছোট দোকানগুলোতে তেলেভাজা বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। আর সেগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে।


IMG_20250903_134021.jpg
Device-OPPO-A15
Location


সত্যি কথা বলতে পড়ন্ত বিকেল বেলায় কিংবা যেকোনো সময় এই মজার খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। মজার মজার খাবার খাওয়ার মুহূর্তগুলো আরো বেশি উপভোগ করতে ইচ্ছা করে।।আমি যেমন নদীর পাড়ে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম তেমনি মজার মজার সব খাবারগুলো খেতে বেশি ভালো লেগেছিল।


IMG_20250903_134101.jpg
Device-OPPO-A15
Location


গরম গরম খাবার ভেজে চুলা থেকে নামানো হচ্ছিল আর সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছিল। এই দোকানগুলোতে ভিড়ের পরিমাণ অনেকটাই বেশি ছিল। আর বিভিন্ন রকমের তেলে ভাজা খাবারগুলো একসাথে দেখে সবারই ভালো লাগে। আর খেতেও ইচ্ছে করে। আমিও আমার পছন্দের কয়েকটি খাবার নিয়েছিলাম। আর এই খাবারগুলো গরম হওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এই খাবারগুলো আমার তো ভীষণ প্রিয়।


IMG_20250903_133851.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে আমরা যদি কোথাও ঘুরতে যাই তখন সত্যিই অনেক ভালো লাগে। মন ভালো হয়ে যায়। আর একদম ফ্রেশ লাগে। তাই মাঝে মাঝেই কাছে কোথাও যাওয়ার চেষ্টা করি। সেভাবে দূরে যাওয়ার সময় কিংবা সুযোগ কোনটাই হয় না। আর যখনই সুযোগ পাই তখনই কাছে কোথাও যাওয়ার চেষ্টা করি। আমার বাসা থেকে নদীর পাড়ে ঘুরতে যেতে খুব একটা সময় লাগে না। তবে একদম কাছে সেটাও নয়।


IMG_20250903_134036.jpg
Device-OPPO-A15
Location


আমি যখনই সময় পাই তখনই নদীর পাড়ে ঘুরতে যাই। আর সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো তেলে ভাজা খাবার গুলো খেতেই আমার বেশি ভালো লাগে। আর অনেক সময় বাজারের কিছু কিছু খাবারের দোকানে দেখা যায় ঠান্ডা খাবার পরিবেশন করা হয়। কিন্তু এই নদীর পাড়ের দোকানগুলোতে গরম গরম ভাজা হয় আর সাথে সাথেই বিক্রি হয়ে যায়। সেজন্য খাবারের টেস্ট অনেক বেশি থাকে।


সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি এই পোস্ট সবার মাঝে তুলে ধরলাম। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 months ago 

1756903011144.png

 10 months ago 

1756903011144.png

 10 months ago 

নদীর পাড়টি বেশ সুন্দর দেখতে। আর অনেকগুলো নৌকাও আছে দেখছি নদী পাড়াপাড় করার জন্য। আজকাল যেখানেই লোক সমাগম হয় সেখানেই এই সকল ভাজা খাবারগুলো বিক্রি হয়। আর ঘুরতে গিয়ে এই ধরন ভাজা খাবারগুলো খেতে বেশ লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42