মেলায় ভ্রমণ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মেলায় ভ্রমণ করতে খুবই ভালো লাগে। বেশ কিছুদিন আগে মেলায় ভ্রমণ করেছিলাম। আর বেশ কিছু পর্ব ইতোমধ্যে শেয়ার করেছি। আর সেখান থেকেই আজকে একটি নতুন পর্ব শেয়ার করবো।


মেলায় ভ্রমণ:

IMG_20251031_215108.jpg
Device-OPPO-A15
Location


মেলায় ভ্রমন করা মানে অন্যরকমের আনন্দ। মেলায় ভ্রমন করলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তবে ছোটবেলার মেলার চিত্রগুলো একটু আলাদা রকমের ছিল। আর এখন মেলার চিত্রগুলো একটু আলাদা রকমের হয়। এখন যেহেতু বড় পরিসরে শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় তাই এই মেলার আয়োজন বিশাল রকমের হয়। এই মেলাগুলোতে ঘুরতে ভালো লাগে।


IMG20240719181406.jpg
Device-OPPO-A15
Location


শিল্প ও বাণিজ্য মেলায় সব ধরনের আইটেম পাওয়া যায়। খেলনা থেকে শুরু করে জামাকাপড় সবকিছু সেখানে পাওয়া যায়। আর সবাই নিজেদের পছন্দের জিনিসগুলো কেনার চেষ্টা করে। মার্কেটের চেয়ে অল্প দামে এই জিনিসগুলো কিনতে পাওয়া যায়। তাইতো সবাই মেলায় গিয়ে নিজেদের পছন্দের জিনিসগুলো কেনার চেষ্টা করে। আর ঘুরে ঘুরে সব কিছু দেখার চেষ্টা করে।


IMG20240719181716.jpg
Device-OPPO-A15
Location


কেউ মেলায় যায় নতুন কিছু কিনতে কেউবা আবার ঘুরতে যায়। অনেকে আবার মেলায় ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর মাঝে মাঝে কেনাকাটা না করতে চাইলেও আমরা অনেক সময় ছোট ছোট জিনিস গুলো কিনে ফেলি মেলায় গিয়ে। আর সেই ছোট ছোট জিনিসগুলো কিনতে ভীষণ ভালো লাগে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসে।


IMG20240719175717.jpg
Device-OPPO-A15
Location


মেলার প্রত্যেকটা মুহূর্তই যেন চমৎকার ভাবে কেটে যায়। আর মেলার সুন্দর মুহূর্ত গুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখনই ছোটবেলার মাঝে হারিয়ে যাই। ছোটবেলার মেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তবে ছোটবেলার সেই মেলার দৃশ্য আর এখনকার মেলার দৃশ্য একেবারে আলাদা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই মিল আছে। আমার কাছে মেলায় ঘুরতে খুবই ভালো লেগেছে।


IMG20240719175802.jpg
Device-OPPO-A15
Location


মেলার সব আয়োজন আর দারুন দারুন সব কালেকশনগুলো সবারই অনেক ভালো লাগে। তাই মেলায় ঘুরতে গিয়ে আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর নিজের পছন্দের কিছু জিনিসপত্র ক্রয় করার চেষ্টা করেছি। যারা যারা মেলায় ঘুরতে পছন্দ করেন তারাই হয়তো এই আনন্দটা বুঝতে পারবেন। মেলায় ঘুরতে যেমন ভালো লাগে তেমনি কেনাকাটা করতেও ভালো লাগে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42