জেনারেল রাইটিং- সুস্থ থাকার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবো। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার কাছে ভালো লাগবে।
সুস্থ থাকার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ:
Source
আমরা সবাই সুস্থ থাকতে চাই। কিন্তু অনেক সময় সুস্থ থাকার জন্য সঠিক লাইফ স্টাইল মেইনটেইন করি না। আমরা অনেক সময় কর্মব্যস্ততার কারণে যেমন সঠিক লাইফ স্টাইল মেইনটেইন করিনা। তেমনি হালকা ব্যায়াম কিংবা হাঁটাহাঁটির মতো অত্যন্ত প্রয়োজনীয় কাজগুলো থেকেও বিরত থাকি। আর যেগুলো সময়ের সাথে সাথে আমাদের শরীরে ভীষণ প্রভাব ফেলে এবং বড় ধরনের রোগ ব্যাধির সৃষ্টি করে।
প্রত্যেকটা মানুষের দৈনন্দিন ২০ থেকে ৪০ মিনিট সময় হাঁটা উচিত কিংবা হালকা ব্যায়াম করা উচিত। আমরা হয়তো অনেক সময় ভাবি আমরা অনেক ব্যস্ত তাই হাঁটাহাঁটি করার সময় নেই। কিন্তু নিজেকে সুস্থ রাখতে হলে এবং ভালো থাকতে হলে হাঁটাহাঁটি করা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত হাঁটাহাঁটি করলে মানসিক চাপ অনেক কমে যায়। আর যখনই আমরা নিয়মিত হাঁটাহাঁটি করব তখনই আমাদের শরীরে অন্য রকমের সুস্থতা চলে আসবে।
হয়তো আমরা পরিবার কাজকর্ম সবকিছু নিয়েই ব্যস্ত সময় পার করি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের উচিত নিজের জন্য সময় খুঁজে বের করা। আর প্রত্যেকদিন কিছুক্ষণ সময় করে হলেও হালকা ব্যায়াম করা উচিত। ভারী ব্যায়াম করা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব হালকা ব্যায়াম করা উচিত এবং সেই সাথে হাঁটাহাঁটি করা উচিত। হালকা ব্যায়াম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেড়ে যায় তেমনি আমরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি।
সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে ফিট রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো। এই অভ্যাসটা আমরা যদি এখন থেকেই গড়ে তুলি তাহলে দেখা যাবে সময়ের সাথে সাথে আমাদের মানসিক চাপের পরিমাণটাও কমে যাবে। আর সেই সাথে আমরা আগের থেকে অনেক ভালো থাকবো ও শরীর সুস্থ থাকবে।
এখন দেখা যায় অল্প বয়সেই ডায়াবেটিস, হাই প্রেসার কিংবা এরই মতো বিভিন্ন রকমের জটিল রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ছি। আর এসব রোগ ব্যাধি থেকে নিজেকে দূরে রাখতে হলে অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত এবং হাঁটাহাঁটি করা উচিত। নিজের শরীর সুস্থ রাখার দায়িত্ব একান্তই আমাদের নিজেদের। তাই নিজের সুস্থতার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে। তাহলেই হয়তো আমরা ভালো থাকার এই লড়াইয়ে আরো একধাপ এগিয়ে যেতে পারবো।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1966529409172521104?t=HAWHby5-TQfP6iblGHfy7Q&s=19
https://x.com/Monira93732137/status/1966556448319742438?t=u-V85ZTu4ptJzGVdS2PPjw&s=19
https://x.com/Monira93732137/status/1966556929083535660?t=zFlnfWlOVYbw72QjVBai9Q&s=19