সুন্দর কিছু গোলাপের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আর গোলাপের সৌন্দর্য দেখে সব সময় মুগ্ধ হই। তাই গোলাপের বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আজকে শেয়ার করবো।


সুন্দর কিছু গোলাপের ফটোগ্রাফি:

IMG_20251016_165553.jpg
Device-OPPO-A15
Location


চমৎকার এই গোলাপের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। হালকা সাদা রং আর মিষ্টি রঙের মিশ্রণ ছিল এই ফুলের মাঝে। একেবারে ভিন্ন প্রজাতির ফুল ছিল এই গোলাপটি। বিভিন্ন প্রকারের গোলাপ আমরা সবসময় দেখি। তবে এই প্রজাতির গোলাপটি আমি প্রথমবার দেখেছিলাম। খুবই ভালো লেগেছিল এই গোলাপটি দেখতে। আমি তো দেখেই মুগ্ধ হয়েছিলাম।


IMG_20251016_165703.jpg
Device-OPPO-A15
Location


লাল রঙের গোলাপ ফুল আমাদের সবারই অনেক পছন্দের। লাল রঙের ফুলগুলো যত দেখি ততই ভালো লাগে। এই ফুলের সৌন্দর্যটাই আলাদা রকমের হয়। আর এই ফুলগুলো সবারই অনেক পছন্দের হয়। লাল রঙের গোলাপ ফুল সচরাচর সব জায়গায় দেখা গেলেও সবার পছন্দের তালিকায় এই গোলাপ রয়েছে। আর দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তাই তো সুন্দর এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20251016_165650.jpg
Device-OPPO-A15
Location


বিভিন্ন অ্যাঙ্গেলে ফুলের ফটোগ্রাফি করলে দেখতে অনেক ভালো লাগে। এই গোলাপের রংটিও ছিল টকটকে লাল। দেখতে ছিল অনেক সুন্দর আর আকর্ষণীয়। এই অ্যাঙ্গেল থেকে যখন এই ফুলটির ফটোগ্রাফি করেছিলাম তখন খুবই ভালো লেগেছিল। বাস্তবে এই ফুলটি দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। তাই তো এই সুন্দর এবং আকর্ষণীয় ফুলের ফটোগ্রাফিটি উপস্থাপন করলাম।


IMG_20251016_165608.jpg
Device-OPPO-A15
Location


হলুদ রঙের গোলাপ ফুলটি দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল। এত সুন্দর ফুল আসলে কল্পনারও বাহিরে। আর এই ফুলের পাপড়ি গুলো খুবই সুন্দর আর আকর্ষণীয় ছিল। সবমিলিয়ে মনে হচ্ছিল যেন হলুদ ফুলের অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছি। গোলাপের এই অপরূপ সৌন্দর্য সত্যি অতুলনীয় ছিল। বিশেষ করে হলুদ রংটা যেন একেবারে পরিপূর্ণভাবে ফুটে উঠেছিল। সব মিলিয়ে দেখতে দারুন লাগছিল।


IMG_20251016_165636.jpg
Device-OPPO-A15
Location


খয়রি রঙের গোলাপ গুলোও দেখতে কিন্তু অনেক সুন্দর। লাল রংটি দেখতে যেমন সুন্দর তেমনি একটু গারো খয়রি রঙের গোলাপ দেখতে ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফিটি করতেও ভালো লেগেছে। আসলে যখন আমরা ফটোগ্রাফি করতে পছন্দ করি তখন সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। তেমনি আমিও এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর সুন্দরভাবে উপস্থাপন করলাম।


দারুন দারুন সব গোলাপের ফটোগ্রাফি সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে। আশা করছি আমার এই ফটোগ্রাফি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

অত্যন্ত চমৎকার ধরনের কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলি দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

ওয়াও আপনি তো অসাধারণ কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলক গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

ফুল সৌন্দর্যের প্রতিক। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 8 months ago 

আপনার তোলা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মত ছিল। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি দেখতে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। দারুন ভাবে করেছেন আপনি সবগুলো ফটোগ্রাফি।

 8 months ago 

চমৎকার কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রথম ফটোগ্রাফিটা এবং হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দের৷ আজকে যেভাবে আপনি এত চমৎকার কিছু গোলাপ ফুল আপনার এই পোস্ট এর মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একই সাথে এখানে একের পর গোলাপ ফুল গুলো যখন এখানে দেখছিলাম তখন এর সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷

 8 months ago 

আপনার গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনি এমনিতে কিন্তু চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ গোলাপ ফুলের চমৎকার চমৎকার ফটোগ্রাফি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42