সময়ের সাথে সাথে মানুষ একা হয়ে যায়||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো। সময় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আর সময়ের সাথে সাথে আমরা অনেক বেশি একা হয়ে পড়ি। আর সেই অনুভূতি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি আমার লেখাগুলোর সাথে আপনারাও নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন কিংবা বাস্তবতার মিল খুঁজে পাবেন।


সময়ের সাথে সাথে মানুষ একা হয়ে যায়:

people-2565169_1280 (1).jpg

Source


সময়ের সাথে সাথে মানুষ বড্ড বেশি একা হয়ে পড়ে। কোন একটা সময়ে গিয়ে মানুষ একাকিত্বের পাহারে ডুবে যায়। আমাদের এই কর্মব্যস্ত জীবনে হয়তো আমরা মাঝে মাঝে ব্যস্ততায় সময় কাটাই। আবার অনেক সময় দেখা যায় ব্যস্ততার চাদরে আমরা নিজেকে একেবারে মুড়িয়ে ফেলি। কিন্তু হাজারো ব্যস্ততার মাঝেও দিনশেষে যদি একাকীত্ব অনুভব করতে হয় তখন সত্যিই অনেক খারাপ লাগে।


সময়ের সাথে সাথে সবার মাঝে দূরত্ব যেমন বেড়ে যাচ্ছে তেমনি কেন জানি আর আগের মতো ভালো থাকাটাও এখন আর নেই। চাইলেও আর কারো সাথে মন খুলে কথা বলা যায় না। চাইলেও আর কাউকে সহজে খুঁজে পাওয়া যায় না। সময় বদলে গেছে। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো কিংবা আমাদের কাছের মানুষগুলো বদলে গেছে। তাদের এই বদলে যাওয়াটা মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর।


একটা সময় ছিল যখন বাড়ি ভর্তি মানুষজন থাকতো। সবার সাথে হাসি আনন্দে কিংবা আড্ডা দিতে দিতে সময় গুলো কেটে যেত। কিন্তু সময়ের সাথে সাথে এখন সবাই যে যার মত ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এই ব্যস্ততা আমাদের মাঝে হয়তো দূরত্ব তৈরি করেছে। তাদের ব্যস্ত জীবনের মাঝে আমাদের জন্য সময় খুঁজে বের করার সময়টুকু হয়তো খুবই অল্প। তবুও কোন একটা সময়ে গিয়ে সবার ব্যস্ততা শেষ হবে। আর তখন সবাই বুঝতে পারবে একাকীত্ব কতটা ভয়ংকর।


সময় যেমন বদলে গেছে তেমনি মানুষের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। আর এই ব্যস্ততার চাদরে মোড়ানো সবকিছুই যেন বারবার বলে যায় যে ভালো থাকা আর হয়ে উঠবে না। বারবার মনে করিয়ে দেয় হারানো সময় গুলোর কথা। বারবার মনে করিয়ে দেয় সেই সুন্দর মুহূর্ত গুলোর কথা। যেই সময়গুলো আমরা অনেক আগেই ফেলে এসেছি।


যখন একা একা থাকি তখন নানান রকমের চিন্তা মাথায় এসে ভিড় করে। সবাইকে অনেক বেশি মনে পড়ে। সবার খবর নিতে ইচ্ছে করে। তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে। কিংবা আবারও আড্ডা দিতে ইচ্ছা করে। কিন্তু মাঝে মাঝে আমরা চাইলেও সেগুলো করতে পারি না। আর সময়ের সাথে সাথে হয়তো সবাই এরকম একা হয়ে যায়। বন্ধু-বান্ধবী আত্মীয়-স্বজন সবার থেকে দূরে সরে যায়। কোন একটা সময়ে গিয়ে আমরা সত্যিই অনেক একা হয়ে পড়ি। নিজের সাথে নিজেই বোঝাপড়া করি। ভালো থাকার লড়াই করি। তবুও একাকীত্ব আমাদের কষ্ট দেয়। একাকীত্ব আমাদেরকে কাঁদায়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 months ago 

মানুষের ব্যস্ততা বাড়ায় এখন আর কারও সময় নেই সবার সাথে যোগাযোগ করার। সবাই যার যার কাজ ,পরিবার নিয়ে ব্যস্ত। এখন একাকিত্ব কাটানোর জন্য নিজের সময়গুলোকে কোয়ালিটিফুল করে তুলতে হবে। নিজেকে ব্যস্ত রাখতে পারলেই এই একাকিত্ব কাটানো সম্ভব।

 10 months ago 

একদম ঠিক বলেছেন আপু সবাই ব্যস্ত নিজেদের কাজে। তাই নিজেকেও ব্যস্ত সময় পার করতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 61221.02
ETH 1642.72
USDT 1.00
SBD 0.42