মেলায় ভ্রমণ ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমন পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মেলায় ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তাই বেশ কিছুদিন আগে মেলায় ভ্রমণ করার মুহূর্তগুলো পর্ব আকারে শেয়ার করে যাচ্ছি। আশা করছি এবারের পর্ব সবার ভালো লাগবে।
মেলায় ভ্রমণ :
Location
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করার অভিজ্ঞতা সত্যিই দারুন ছিল। তাই তো প্রত্যেকটা মুহূর্তই যেন স্মরণীয় হয়ে এখনো রয়ে গেছে। অনেকদিন আগে মেলায় ভ্রমণ করা হয়েছিল। কিন্তু সুন্দর মুহূর্ত গুলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখনই লিখতে বসে যাই। আর সাথে কিছু ফটোগ্রাফি যোগ করে দেই। আসলে মেলায় কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল এবং দারুন ভাবে উপভোগ করার মত ছিল। তাই তো আনন্দ নিয়ে মেলায় গিয়েছিলাম।
Location
আমার বাসা থেকে খুবই কাছে মেলা অনুষ্ঠিত হয়েছিল। রিক্সা দিয়ে মেলায় পৌঁছে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করেছিলাম। এরপর তো দেখি বিভিন্ন রকমের আয়োজন রয়েছে মেলায়। ছোটদের জন্য যেমন বিভিন্ন রকমের সেক্টর আছে তেমনি বড়দের জন্য রয়েছে অনেক সুব্যবস্থা। আর এই দারুন সময় উপভোগ করেছিলাম।
Location
মেলায় ঘুরে ঘুরে কেনাকাটা করতে বেশি ভালো লাগে। আর মেলায় গেলে অনেক কিছুই পছন্দ হয়ে যায়। আসলে দোকান থেকে যখন আমরা কোন কিছু কিনি তখন হয়তো কোন উদ্দেশ্য নিয়ে কিনি। কিন্তু মেলায় গেলে আমরা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করি। আর যেটা পছন্দ হয়ে যায় সেটাই কেনার চেষ্টা করি। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর পছন্দনীয় জিনিসগুলো কেনার চেষ্টা করেছিলাম।
Location
মেলায় ঘুরাঘুরি করা যেমন হয় তেমনি কেনাকাটা করা হয়। সেই সাথে মজার মজার খাবার খাওয়া হয়। সব মিলিয়ে যেন মেলার আনন্দ উপভোগ করার মাঝে অন্য রকমের আনন্দ আছে। তবে ছোটবেলার সেই মেলার আনন্দ বড় হওয়ার পর খুঁজে পাওয়া যায় না। তবে একটু হলেও মিল খুঁজে পাওয়া যায়। আর অনেক আনন্দ নিয়ে মেলার প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল।
Location
হয়তো সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যাবে। কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। মেলায় ভ্রমণের এই সুন্দর স্মৃতিগুলো যখন দেখি তখন অনেক ভালো লাগে। মনে হয় যেন আবারও মেলায় ঘুরে আসি। হয়তো বছর শেষে আবারো মেলা অনুষ্ঠিত হবে। তখন আবারও ঘুরতে যাব। আর সুন্দর স্মৃতিগুলো আবারও শেয়ার করবো।
মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করেছি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1985990462931611937?t=o1L8NGr9O_952-ONqVF1qQ&s=19
https://x.com/Monira93732137/status/1985990775541502020?t=Xg5ojDkpHYopab3pUz7b-g&s=19