DIY- রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন নতুন ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে তৈরি করার চেষ্টা করি। আজকে আমি একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সকলের ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে ওয়ালমেট তৈরি করলে দেখতে যেমন ভালো লাগে তেমনি সুন্দর করে ঘরে সাজিয়ে রাখা যায়। আর এই সুন্দর ওয়ালমেটের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রঙের কাগজ ব্যবহার করেছি। ফুলের নকশা এবং পাতার নকশা করে ওয়ালমেট আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। এই ধরনের ওয়ালমেট গুলো খুব সহজেই তৈরি করা যায়। আর অল্প সময়ের মধ্যেই দারুন কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখা যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. শক্ত কাগজ।
৩. আঠা।
৪. কাঁচি।
ধাপ সমূহ:
ধাপ-১
ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি মোটা কাগজ গোল করে কেটে নিয়েছি আর ফ্রেম তৈরি করেছি। এবার ফুল তৈরি করার জন্য কিছু কাগজ কেটে নিয়েছি।
ধাপ-২
এবার ওয়ালমেট এর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিছু ফুল তৈরি করার চেষ্টা করেছি আর কাগজ ভাঁজ করেছি।
ধাপ-৩
এবার কাগজ কেটে কেটে সুন্দর করে ফুল তৈরি করেছি। যাতে করে ওয়ালমেট সাজিয়ে তুলতে সুবিধা হয়।
ধাপ-৪
এবার সবুজ কাগজ কেটে নিয়েছি আর সুন্দর করে পাতা ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৫
সুন্দর করে পাতা কেটে নিয়েছি আর ওয়ালমেট তৈরির জন্য প্রস্তুত করেছি। এরপর আরো কিছু কাগজ প্রস্তুত করেছি।
ধাপ-৬
পাতার ডিজাইন গুলো সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৭
এভাবে ধীরে ধীরে সবকিছুই প্রস্তুত করেছি আর ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি।
শেষ ধাপ
এবার সুন্দর করে ওয়ালমেট সেটিং করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।
উপস্থাপনা:
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজগুলো খুব সহজেই করা যায়। আর আমি মাঝে মাঝে চেষ্টা করি কালারফুল কোন ওয়ালমেট তৈরি করার। জানিনা আপনাদের কাছে কেমন হয়েছে। তবে এই ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট সকলের ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সময় এবং ধৈর্য নিয়ে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে সেটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেখায়। রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার এই ওয়ালমেট দেখে রীতিমত মুগ্ধ হলাম ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে অবশ্যই আরো বেশি সুন্দর দেখাবে। ধন্যবাদ আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
সময় এবং ধৈর্য নিয়ে কাজ করলে সব কাজ ভালোভাবেই করা সম্ভব হয়। আমিও মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি ভাইয়া।
https://x.com/Monira93732137/status/1865725567552864495?t=CtgBWaCYofftjaZKlQOfRA&s=19
রঙিন কাগজ কেটে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজের ছোট ছোট ফুলগুলো ওয়ালমেটের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। কিভাবে চমৎকার ওয়ালমেট তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া কাগজ কেটে ওয়ালমেট তৈরি করে সাজিয়ে রাখলে সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর ছোট ছোট ফুলগুলো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি।
বরাবরই আমার পেপার ক্রাফ্ট দেখতে এবং করতে খুবই ভালো লাগে। এ ধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু বানানোর পর দেখতে বেশি সুন্দর লাগে। রঙিন কাগজের সংমিশ্রণে দারুন ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো।
আমার পেপার ক্রাফট আপনার কাছে ভালো লাগে এটা জেনে অনেক ভালো লাগলো। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমারও ভীষণ ভালো লাগে।
আপনার হাতে তৈরি করা প্রতিটি ওয়ালমেট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।
এটা ঠিক বলেছেন ভাইয়া নিজের হাতে কোন কিছু তৈরি করে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এ ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে নিজের ঘরে সাজিয়ে রাখলে দেখতে চমৎকার দেখায়। রঙিন কাগজ অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঘর সাজাতে এই ধরনের ওয়ালমেট গুলো বেশ কাজে লাগে। তাই মাঝে মাঝে নতুন নতুন ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি আপু।
খুব চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। লাল রংয়ের ফুল গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর কারনে পুরো ওয়ালমেট টা অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। আপনি খুব সুন্দর ভাবে পুরো ওয়ালমেটটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
লাল ফুলগুলো সুন্দর করে ওয়ালমেট সাজাতে ব্যবহার করেছি যাতে করে আকর্ষণীয় লাগে। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।
বাহ! সুন্দর হয়েছে তো আপু। রঙিন কাগজের ওয়ালমেটগুলো দেখতেও সুন্দর লাগে। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে। তাই প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া।
বাহ্! রঙিন কাগজ এবং শক্ত কাগজ দিয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো ওয়ালমেটটি দেখে। এই ধরনের কাজ গুলো দেখতে এবং করতে আমার বরাবরই খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আর এই ওয়ালমেট বানাতেও অনেক ভালো লেগেছে ভাইয়া।