জেনারেল রাইটিং-নির্মম বাস্তবতা||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝপথে জীবনের কথা, মনের কথা কিংবা অনুভূতিগুলো সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


নির্মম বাস্তবতা:

woman-4786974_1280 (3).jpg

Source


জীবনের বাস্তবতা সত্যি অনেক কঠিন। সময়ের সাথে সাথে আমরা বাস্তবতা সম্পর্কে বুঝতে শিখি। সময় আমাদেরকে বাস্তবতা সম্পর্কে জানতে শেখায়। সময়ের সাথে সাথে জীবনের ধারা যেমন বদলে যায় তেমনি বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়ায়। তখন মনে হয় জীবনটা সত্যিই অনেক কঠিন। জীবনের এই অদৃশ্য সমীকরণ কিংবা জীবনের এই উথার পাতাল বেঁচে থাকাটা কঠিন করে দেয়।


আমরা আমাদের এই জীবনে হয়তো একটু ভালো থাকার আশায় ব্যাকুল হয়ে উঠি। কিন্তু জীবনের বাস্তবতা যখন আমাদের সামনে এসে দাঁড়ায় তখন ভালো থাকার অনুভূতিগুলো বিলীন হয়ে যায়। তখন চাইলেও আর খুব একটা ভালো থাকা হয়ে ওঠে না। আসলে বাস্তবতার কষাঘাতে যখন জীবন জর্জরিত হয়ে যায় তখন ভালো থাকা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়।


জীবনে বেঁচে থাকার জন্য অর্থের খুবই প্রয়োজন। আসলে যখন অর্থ থাকে না তখন কেউ পাশে দাঁড়ায় না। আপন মানুষগুলোকেউ তখন কাছ থেকে অনেক ভালোভাবে চেনা যায়। তাদের সেই ভিন্ন রূপ দেখতে সত্যি অনেক কষ্ট হয়। মনে হয় নতুন ভাবে তাদেরকে চিনছি। এই বাস্তবতায় আমরা জীবন সম্পর্কে জানতে পারি। নিজের অবস্থান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি।


কথায় আছে অর্থ সকল সুখের মূল হতে পারেনা কিন্তু অর্থ ছাড়া ভালো থাকাটাও খুবই কঠিন আমরা হয়তো বিলাসিতায় বড় হতে চাই না কিংবা বিলাসিতায় বাঁচতে চাই না। কিন্তু একটু ভালো থাকতে চাই। মাঝে মাঝে মনে হয় কেন যে জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল বুঝতেই পারলাম না। বাস্তবতার এই কঠিন সময়ে এসে সত্যি অনেক অবাক লাগে। নিজেকে অনেক বেশি বেমানান লাগে এই জীবনের সাথে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42