রেসিপি-লাউ শাক ও আলু দিয়ে মাছের ঝোল|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে মজার মজার রেসিপি তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি রেসিপিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। আজকে আমি একটি মজার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
লাউ শাক ও আলু দিয়ে মাছের ঝোল:
লাউ শাক এবং আলু দিয়ে মাছের ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। লাউ শাকের নরম নরম ডাটা আর পাতা দিয়ে যদি মাছের ঝোল করা হয় তাহলে গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। আর সাথে যদি আলু সেদ্ধ করে দেওয়া হয় তাহলে টেস্ট আরো অনেক দিন বেড়ে যায়। লাউ শাক আমার ভীষণ প্রিয়। তাই মাঝে মাঝে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। বিশেষ করে মাছের সাথে লাউশাকের ঝোল করলে খেতে বেশি ভালো লাগে। আর আমিও খুবই মজার একটি রেসিপি তৈরি করেছিলাম। খেতেও দারুন হয়েছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
| নাম | পরিমান |
|---|---|
| মাছ | ৩ পিস |
| লাল শাক | ২০০ গ্রাম |
| আলু | পরিমান মত |
| পেঁয়াজ কুচি | ১ চামচ |
| রসুন বাটা | ১/২ চামচ |
| জিরা বাটা | ১/২ চামচ |
| মরিচ বাটা | ১ চামচ |
| হলুদের গুঁড়া | ১/২ চামচ |
| লবণ | পরিমাণমতো |
| সয়াবিন তেল | ৩ চামচ |
ধাপসমূহ:
ধাপ-১
এই মজার রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াই এর মধ্যে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি। এবার বাটা মশলাগুলো দিয়েছি। এখানে আমি জিরা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়েছি।
ধাপ-২
এবার মসলাগুলো নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়েছি। এরপর সুন্দর করে ভুনা করে নিয়েছি।
ধাপ-৩
মসলা গুলো কিছুক্ষণ সময় নিয়ে ভুনা করেছি যাতে করে খেতে ভালো লাগে।
ধাপ-৪
মসলাগুলো ভুনা হয়ে গেলে এবার মাছগুলো ভুনা করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়েছি। আর কিছুক্ষণ সময় ধরে মাছ ভুনা করেছি।
ধাপ-৫
মজার এই রেসিপি তৈরি করার জন্য এবার মাছগুলো ভালোভাবে তুলে নিয়েছি আর সেই ভুনা মসলার মধ্যে আলু দিয়েছি। এরপর লাউ শাক দিয়েছি।
ধাপ-৬
এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভুনা করে নিয়েছি।
ধাপ-৭
কিছুক্ষণ রান্না করার পর সবকিছু ভুনা হয়েছে। এবার ভুনা করে রাখা মাছগুলো এর মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করেছি।
শেষ ধাপ
এরপর ভুনা করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়েছি। আর নেড়েচেড়ে সুন্দর করে রান্নাটি করে নিয়েছি।
উপস্থাপনা:
লাউ শাকের ডাটা দিয়ে মাছের ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। এই খাবারটি আমার ভীষণ প্রিয়। তাই তো আমি মজার এই খাবারটি তৈরি করেছিলাম। সকালবেলায় গরম ভাতের সাথে এই খাবারটি খেতে দারুন লেগেছিল। লাউ শাকের পাতলা ঝোল আর সাথে ছিল ছোট ছোট আলু। সবকিছু মিলিয়ে খাবারটি অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
লাউ শাক খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমার অনেক পছন্দের। আপনি তো আজকে লাউ শাক আর আলু দিয়ে মাছের ঝোল রেসিপি তৈরি করে নিলেন। রেসিপি টা দেখতেই তো খুব লোভনীয় আর সুস্বাদু লাগছে। শীতের দিনে দুপুরবেলায় কিন্তু এরকম শাক দিয়ে মজা করে ভাত খাওয়া যায়।
কি খাবারটা আপনার অনেক পছন্দের জেনে ভালো লাগলো। এই খাবারগুলো খেতে সবাই কম বেশি পছন্দ করে।
https://x.com/Monira93732137/status/1874132873185558555?t=MIswcQ02oRLycp6EyFQbXQ&s=19
প্রথমেই বলে নেই লাউ শাক এবং আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা পরিবেশনটা দুর্দান্ত হয়েছে একদম তাক লাগানো। দ্বিতীয়তঃ স্বাদের কথায় আসি, কথায় আছে না, আগে দর্শনদারী তারপরে গুণবিচারি।আমারটা দেখতে এতটা ভালো হয়েছে খেতে না জানি কতটা মজা হয়েছে।
আমার তৈরি করা এই রেসিপির পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বেশ মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। বেশ এদুক্তিসম্মত অসাধারণ একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন।
মজার মজার রেসিপি তৈরি করতে সত্যি অনেক ভালো লাগে। এই খাবারটি খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
লাউ শাক আমার অনেক পছন্দের একটি খাবার। লাউশাক ভাজি খেতে আমি অনেক পছন্দ করি। আজকে আপনি লাউশাক দিয়ে মাছ রান্না করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। রেসিপিটা খেতে অনেক স্বাদ হবে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
খাবারটি খেতে সত্যিই ভালো লেগেছিল ভাইয়া। আর খুব সহজে তৈরি করেছিলাম। অনেক মজার হয়েছিল খেতে।
আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে যত্ন সহকারে লাউ শাক ও আলু দিয়ে মাছের ঝোল রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপু আপনার মত আমারও লাউ শাক খুবই পছন্দনীয় একটি শাক। বিশেষ করে লাউ শাকের ডাটা গুলো চিবিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটি আসলে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
লাউ শাক খেতে আমরা সবাই পছন্দ করি ভাইয়া। তাই নতুনভাবে একটু রান্না করার চেষ্টা করেছি। আর এই খবরটি খেতেও দারুন হয়েছিল ভাইয়া।
রেসিপি-লাউ শাক ও আলু দিয়ে মাছের ঝোল দেখি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। এত সুস্বাদু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই মজার খাবারটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি সুন্দর করে পরিবেশন করার।
লাউ শাক এবং আলু দিয়ে দারুন একটি মাছের রেসিপি তৈরি করে ফেলেছেন দেখছি। লাউ শাক এবং আলুর মাখা তরকারি খেয়েছি। খেতে তো অনেক সুস্বাদু হয় সাথে যদি শীতের বরি দিয়ে রান্না করা যায় তাহলে তো তার তুলনাই নেই। খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।আপনার পরিবেশন দেখে আরো বেশি ভালো লাগলো আপু। ধাপে ধাপে রেসিপিটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু লাউ শাক এবং আলু দিয়ে মাখা মাখা ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। আর এই খাবারটি খেতে খুবই মজার হয়েছিল।
আপনার রেসিপির পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুস্বাদু এবং মজাদার রেসিপি তৈরি করেছেন দেখতে পেয়ে যেন খেতে ইচ্ছা করলো।
আমি তৈরি করা রেসিপির পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার।