গল্প-অন্তর দহন||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে আমার খুবই ভালো লাগে। বলতে গেলে খুবই পছন্দের একটি কাজ হল গল্প লেখা। তাই যখনই ভালো লাগে লিখতে তখনই গল্প লেখার চেষ্টা করি। তবে এটা সত্যি গল্প লিখতে গেলে মানসিক প্রস্তুতি অনেক বেশি দরকারি। আজকে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করবো।।আশা করছি সবার ভালো লাগবে।


অন্তর দহন:

campfire-1850290_1280.jpg

Source


অর্পিতা যেদিন প্রথম স্বামীর ঘরে প্রবেশ করে সেদিন থেকেই তার চোখে মুখে অচেনা অচেনা এক ভয় বাসা বেধেছিল। কারণ অর্পিতা বুঝতে পেরেছিল তার জীবনটা বদলে যেতে শুরু করেছে। অর্পিতা ভালোবেসেছিল রাতুলকে। কিন্তু রাতুল তাকে ভালোবেসে আগলে রাখতে পারেনি। হয়তো আগলে রাখতে চায়নি। মা মরা মেয়ে অর্পিতা। বড় হয়েছে সৎ মায়ের সংসারে। ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হয়েছে। বলতে গেলে সুখ যেন তার জীবনে অনেকটা মরীচিকার মতো।


যাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সেই মানুষটি তাকে ধোঁকা দিয়েছে। রাতুল অর্পিতাকে ভালোবেসেছিল কিনা অর্পিতা নিজেও জানেনা। কারণ ভালোবাসার মানুষটিকে এভাবে হারিয়ে যেতে দেখেও রাতুল কেন জানি নিশ্চুপ ছিল। তার চোখে মুখে হারানোর ভয় ছিল না। মনে হচ্ছিল যেন অর্পিতা তার জীবন থেকে চলে গেলে সে অনেকটা হাফ ছেড়ে বাঁচে। অর্পিতা তার জীবনের বাস্তবতা মেনে নিয়েছিল। সংগ্রাম করতে করতে যেই মেয়েটা ভালোবাসার কাছে হেরে গিয়েছিল সেই মেয়েটা সবকিছু বিসর্জন দিতে শিখে গিয়েছিল।


সংসার জীবনে প্রবেশ করেই অর্পিতা বুঝতে পারে তার স্বামীর জীবনে তার মূল্য খুবই সামান্য। অনেকটা তুচ্ছ তাচ্ছিল্লই তার জীবনে ছিল। ভালোবাসার ছিটেফোঁটা ছিল না। অর্পিতা নিজেকে মানিয়ে নিয়েছিল। কিংবা বাধ্য হয়ে সবকিছু মেনে নিয়েছিল। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। দেখতে দেখতে কেটে যায় দুটি বছর। তার কোল জুড়ে আসে ছোট্ট একটি কন্যা সন্তান। মেয়েটিকে পেয়ে যেন অর্পিতা সব দুঃখ-কষ্ট ভুলে গিয়েছিল। মেয়েটিকে আপন করে নিয়েছিল।


হঠাৎ একদিন অর্পিতার জীবনে ঝড় নেমে আসে। তার ছোট্ট মেয়েটা সিঁড়ি থেকে পড়ে যায়। এজন্য তাকে অনেক কথা শুনতে হয়েছিল। একদিকে তার ভালোবাসার আর আদরের মেয়েটি কষ্ট পেয়েছে সেই কষ্টে যখন অর্পিতা ভীষণ কষ্ট পাচ্ছিল ঠিক তখনই সে জানতে পারে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। অর্পিতা যেন আবারও এক ধাক্কা খেলো। যেই মানুষটির মুখের উপর কখনো কোন কথা বলেনি অর্পিতা সেই মানুষটি ও তাকে ঠকালো।


অর্পিতা কিছুতেই যেন সবকিছু মেনে নিতে পারছিল না। তার স্বামী তার কাছ থেকে ডিভোর্স চাইলো। অর্পিতা রাজি হয়ে গেল। সে তার মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলল। কিন্তু বিপত্তি বাঁধলো সেখানেই। অর্পিতার স্বামী তার মেয়েকে দিতে রাজি নয়। অর্পিতা এবার দিশেহারা হয়ে গেল। সন্তান সংসার আর ভালোবাসার মানুষ সবাইকে হারিয়ে সে বেঁচে থাকার অর্থ হারিয়ে ফেলল। তার অন্তরের দহন কেউ দেখলো না। নিজের শরীরে আগুন জ্বালিয়ে তার অন্তরের দহন প্রকাশ করল। আত্মহত্যার পথ বেছে নিল অর্পিতা। চিরকালের জন্য শেষ হলো তার অন্তর দহন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42