মাঝে মাঝে সুস্থতা ভিক্ষে চাইতে ইচ্ছে করে||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। কিছু কিছু বিষয় নিয়ে লিখতে গেলেও কেন জানি মন খারাপ হয়ে যায়। তেমনি আজকে একটি বিষয় নিয়ে লিখবো। আশা করছি আমার লেখাগুলো সবাই পড়বেন।
মাঝে মাঝে সুস্থতা ভিক্ষে চাইতে ইচ্ছে করে:
Source
প্রত্যেক মানুষের জীবনে সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। সুস্থতা আমাদের সম্পদ। সুস্থ জীবন আমাদের জীবনের অমূল্য এক রত্ন। আমরা সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করি। একটু অসুস্থ হলেই আমরা বুঝতে পারি সুস্থ জীবনের মূল্য কতটুকু। অসুস্থতা আমাদেরকে কষ্ট দেয়। আর সেই অসুস্থতার মাঝে আমরা বুঝতে পারি সুস্থ জীবন আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশ।
আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই দীর্ঘমেয়াদি মেডিসিন সেবন করতে হচ্ছে। আর দীর্ঘমেয়াদি মেডিসিন সেবন করার কারণে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘমেয়াদি মেডিসিনের প্রভাব শরীরের উপর যখন পড়ে তখন বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আমাদেরকে অসুস্থ করে তোলে।
আমরা হয়তো একটি রোগ সারানোর জন্য মেডিসিন সেবন করি। কিন্তু সেই মেডিসিনের প্রভাব যখন আমাদের শরীরটাকে শেষ করে দেয় তখন অন্যান্য অনেক রোগ বাসা বাঁধে। আর তখন চাইলেও আর সুস্থ থাকা যায় না। কিংবা সুস্থ হয়ে ওঠা যায় না। এই সুস্থ জীবনের জন্য অবশ্যই প্রয়োজন একটু ভালো থাকার চেষ্টা। মাঝে মাঝে মনে হয় সুস্থ থাকতে চাওয়াটা হয়তো আমাদের অধিকার। কিন্তু মাঝে মাঝে সেই অধিকারটা ভিক্ষায় পরিণত হয়।
সৃষ্টিকর্তার কাছে বারবার ভিক্ষা চাই আমি যেন একটি সুস্থ জীবন পাই। এত এত মেডিসিন আর একটার পর একটা সমস্যা এগুলো আর মেনে নিতে পারছি না। সমস্যার বেড়াজাল থেকে নিজেকে বের করতে পারছি না। মনে হয় যেন অসুস্থতা আমাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। বিভিন্ন রকমের মেডিসিন দীর্ঘমেয়াদি সেবন করার কারণে ধীরে ধীরে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।
আমরা আমাদের জীবনের কোন একটা সময়ে গিয়ে নিজের সুস্থতা ভিক্ষা চাইতে বাধ্য হই। তখন মনে হয় সুস্থ থাকাটাই সবচেয়ে বড় কথা। তখন কোন কিছু না ভেবেই আমরা সুস্থ থাকার লড়াইয়ে নেমে পড়ি। আসলে সুস্থ থাকাটা কতটা দরকারী এখন বুঝতে পারছি। সুস্থ থাকাটা কতটা উপকারী সেটা একজন অসুস্থ মানুষই বুঝতে পারে। তাই সবার সুস্থতা কামনা করি সব সময়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1972679662540083272?t=dAvk28H0I61lOMr5LNGfyw&s=19
https://x.com/Monira93732137/status/1972680142750138369?t=4psimuWBRtb8xQW-Ch7X_g&s=19
https://x.com/Monira93732137/status/1972681229066510693?t=dtD88gLdyIIdcDiJDEghUA&s=19
https://x.com/Monira93732137/status/1972694877990441310?s=19