আবারো অসুস্থ হয়ে পড়লাম||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে আমরা আমাদের ভালো অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করি আবার মাঝে মাঝে নিজের কষ্টের অনুভূতি গুলো তুলে ধরি। তেমনি আজকে আমি আমার খারাপ লাগার একটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরবো।
আবারো অসুস্থ হয়ে পড়লাম:
Location
আমরা আসলে কখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি কেউ জানিনা। কয়েকদিন থেকে শরীর খুব একটা ভালো ছিল না। আর শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না। গতকাল সকাল থেকেই মনটা ছটফট করছিল বাসায় যাওয়ার জন্য। কিন্তু অনেক কাজ হাতে থাকার কারণে যেতে পারছিলাম না। এরপর মনে হলো বাসা থেকে ঘুরে আসলে বোধয় ভালো লাগবে। তাই একা একাই বাবার বাসায় চলে গেলাম। বাস থেকে নামার পর আমার বাসা মাত্র এক মিনিটের দূরত্ব। তাই রিক্সা আর নেওয়া হয়নি। তবে মাত্র এক মিনিটের রাস্তা হেঁটে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল।
Location
অনেক কষ্ট করে বাসায় গিয়ে পৌঁছালাম। এরপর থেকে শরীর আরো খারাপ লাগা শুরু হয়ে গেল। অস্থিরতা অনেক বেশি বেড়ে গেল। মনে হচ্ছিল যেন চোখে আর কিছুই দেখছি না। ভীষণ খারাপ লাগছিল। এরপর একজন ডাক্তার কে ডাকা হলো। যেহেতু উনি আমাদের পূর্ব পরিচিত তাই দ্রুত তিনি চলে গেলেন। আমাদের বাসা যেহেতু বাজারের ভেতরেই তাই সেই গ্রাম্য ডাক্তারের আসতে খুব একটা সময় লাগলো না। এরপর প্রেশার চেক করা হলো। প্রেশার একদমই কমে গেছে। সেই ডাক্তার বললেন প্রেশার ৪৫/৮০ তে নেমেছে। আর তিনি আমাকে বললেন তুমি এখনো কিভাবে স্থির আছো?
Location
আমার অবশ্য সকাল থেকেই খারাপ লাগছিল। কিন্তু খুব একটা গুরুত্ব দেইনি। এরপর বুঝতে পারলাম প্রেশার অনেকটা কমে গিয়েছে তাই শরীর খারাপ লাগছিল। আর অস্থিরতা কাজ করছিল। এরপর উনার পরামর্শে তাৎক্ষণিক একটি স্যালাইন দেওয়া হয়েছে। উনি বলেছে নিয়মিত খাওয়া দাওয়া করলে আর কিছু মেডিসিন খেলেই ধীরে ধীরে ঠিক হয়ে যাবো। তবে উনি আমাকে পরামর্শ দিলেন আমি যেই ডক্টর কে দেখাই উনাকে বলে একটি হিমোগ্লোবিন টেস্ট করে নিতে। উনার ধারনা হচ্ছিল আমার শরীরে হিমোগ্লোবিন কমে গেছে।
Location
সত্যি কথা বলতে এর আগে অনেকবার অসুস্থ হয়েছি কিন্তু এতটা কষ্ট কখনো হয়নি। আর এতটা খারাপ কখনো লাগেনি। মনে হচ্ছিল যেন অস্থিরতায় ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল। আর একদম অস্থির লাগছিল। বাসায় গিয়েও ভালো লাগছিল না। সবাই ছিল কিন্তু তবুও কেন জানি খুবই কষ্ট হচ্ছিল আর খারাপ লাগছিল। গিয়েছিলাম একটা দিন সবার সাথে আনন্দ করে কাটাতে কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম। আসলে আমরা কখন অসুস্থ হয়ে পড়বো সেটা আমরা আগে থেকে কেউ বুঝতে পারি না।
Location
আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তখন কিছুই বুঝতে পারছিলাম না। এই ছবিগুলো মারিয়া তুলেছিল। পরবর্তীতে আমি দেখেছি। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। হয়তো ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু এত চাপ নিতে নিতে আমি একদম শেষ হয়ে যাচ্ছি। জানিনা কখনো পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারবো কিনা। সুস্থ থাকাটা ভীষণ দরকারি। আর সুস্থতা সৃষ্টিকর্তার একটি বড় নেয়ামত। সুস্থ থাকার জন্য আমরা কত কিছুই করি। তবুও বারবার কেন জানি অসুস্থ হয়ে পড়ি। আর তখন মানসিকভাবে একেবারে ভেঙে পরি। সবাই দোয়া করবেন দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
ডেইলি টাস্ক প্রুভ:

https://x.com/Monira93732137/status/1929516532217880804?t=eYvGtP5IGkgWLbCHnkotUg&s=19
https://x.com/Monira93732137/status/1929517431531180167?s=19
https://x.com/Monira93732137/status/1929517871761162528?t=PHBSMF_EPVxH6wYhvBzpfw&s=19
https://x.com/Monira93732137/status/1929518223654809650?t=zuAOKHCXm56r3p-j98uYrQ&s=19
https://x.com/Monira93732137/status/1929518825147691216?t=m1nntblbVPUjEYbVDKvOtg&s=19
https://x.com/Monira93732137/status/1929515114664767541?t=KdwVmvSrzxjXKJIjijlGAA&s=19
প্রিয় মানুষ গুলো অসুস্থ হলে খুবই খারাপ লাগে।বিশেষ করে যখন নিজের চোখের সামনে কেউ এইভাবে নিস্তেজ হয়ে যায়।সেই দৃশ্যটা দেখলে বুক কেঁপে উঠে।দ্রুত আপনার সুস্থতা কামনা করছি আপু।সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন।