জেনারেল রাইটিং-ক্যান্সারের ঝুঁকি এবং নারী সচেতনতা||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখবো। মাঝে মাঝে চেষ্টা করি নতুন নতুন বিষয়গুলো উপস্থাপন করার। তেমনি আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় সবার মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


ক্যান্সারের ঝুঁকি এবং নারী সচেতনতা:

fotorech-depression-4782696_1920.jpg

Source


সময়ের সাথে সাথে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। বিশেষ করে নারীদের বিভিন্ন রকমের ক্যান্সার ধরা পড়ছে। অনেক সময় আমরা নারীরা অল্প কিছুতে সচেতন হই না। হালকা সমস্যা গুলো কে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করি। যার ফলে কোন একটা সময়ে গিয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আর তখন সেই সমস্যা গুলো থেকে বেরিয়ে আসা আরো বেশি কঠিন হয়ে পড়ে। আমাদের প্রত্যেকের উচিত আরো বেশি সচেতন হওয়া এবং নিয়মিত ফলোআপে থাকা।


আমাদের দেশের নারীরা অনেক সময় নিজের সমস্যাগুলোকে লুকিয়ে রাখে। হয়তো পরিবারের মানুষগুলোকে বলতে অনেক সময় সংকোচ বোধ করে। আর সমস্যাগুলো যখন ধীরে ধীরে বাড়তে শুরু করে তখন তারা প্রকাশ করে। আর সেই সময় দেখা যায় তাদের শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেধে ফেলেছে। আর সেটা অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছে। সেই সময় সেই মানুষটিকে সুস্থ করে তোলা অনেক বেশি কঠিন হয়ে যায়।


বিশ্বের উন্নত দেশগুলোতে সবাই স্বাস্থ্য সচেতন। বিশেষ করে নারীরা নিজেদের শারীরিক চেকআপগুলো মাঝে মাঝেই করে থাকেন। যেই সমস্যাগুলো থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তারা প্রতিনিয়তই ফলোআপে থাকেন। আর নিয়মিত ফলোআপের মাধ্যমে তারা নিজের শরীরের অবস্থান বুঝতে পারেন। কিন্তু আমাদের দেশের নারীরা অনেকটাই অসচেতন। যখন আমাদের শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধে কিংবা মারাত্মক পর্যায়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি।


যখন কোন কিছু খারাপ পর্যায়ে চলে যায় তখন আমরা চিকিৎসায় নেমে পড়ি। তখন খুব একটা কাজ হয় না। আর আগে থেকে যদি আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি না হয় তাহলে দেখা যায় পরবর্তীতে আমরা সেই রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারি না। ফলশ্রুতিতে অকালে ঝরে যায় একটি প্রাণ। আর শেষ হয়ে যায় একটি সুন্দর জীবনের গল্প। তাই সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত ফলোআপে থাকার চেষ্টা করতে হবে। যাতে করে গুরুতর সমস্যাগুলোর প্রাথমিক পর্যায় নির্ণয় করা যায় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সেগুলোর সমাধান করা যায়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.420350628018575 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63719.64
ETH 1673.22
USDT 1.00
SBD 0.42