লাইফস্টাইল- পহেলা বৈশাখে ঘোরাঘুরি||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। বেশ কিছুদিন আগে পহেলা বৈশাখ কেটে গেছে। তবে পহেলা বৈশাখে ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত গুলো এখনও রয়ে গেছে। আর সেই সুন্দর মুহূর্তগুলোই আজকে সবার মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পহেলা বৈশাখে ঘোরাঘুরি:

IMG_20250918_185404.jpg
Device-OPPO-A15
Location


পহেলা বৈশাখে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। এর আগেও আপনাদের মাঝে এই বিষয়ে পোস্ট শেয়ার করেছিলাম। আসলে যখন কোথাও ঘুরতে যাই তখন অনেক সুন্দর সময় কাটানো হয়। আরো অনেক ছবি তোলা হয়। সেখান থেকেই কিছু ফটোগ্রাফি এখনো রয়ে গেছে। আর আমার কাটানো সুন্দর মুহূর্ত গুলো সবার মাঝে শেয়ার করতে আমার সবসময়ই ভালো লাগে। তেমনি পহেলা বৈশাখের সুন্দর মুহূর্ত গুলোই শেয়ার করার চেষ্টা করছি।


IMG_20250918_185654.jpg
Device-OPPO-A15
Location


সত্যি কথা বলতে উৎসব মুখের দিনগুলোতে ঘুরতে যেতে বেশি ভালো লাগে। অন্য রকমের ভালো লাগা কাজ করে। আসলে যখন চারপাশে উৎসবমুখর পরিবেশ আমরা দেখি তখন মনে হয় যেন মনের সব দুঃখ কষ্ট একেবারে শেষ হয়ে গেছে। সবার সাথে উৎসবমুখর পরিবেশে শামিল হতে পেরেও অনেক বেশি ভালো লাগছে। আর এই সুন্দর মুহূর্ত গুলো যখন আমরা কাটাই তখন অনেক ভালো লাগে।


IMG_20250918_185443.jpg
Device-OPPO-A15
Location


পহেলা বৈশাখ মানে অন্য রকমের আমেজ। পহেলা বৈশাখের সুন্দর মুহূর্ত গুলো আরো বেশি পূর্ণতা পায়। যখন বাঙালিরা নিজেদের মতো করে বিশেষ এই দিনটি উদযাপন করে তখন সত্যি অনেক ভালো লাগে। আর আমার মনে হয় সব জায়গাতেই পহেলা বৈশাখ বিভিন্নভাবে উদযাপন করা হয়। হয়তো কোথাও ছোট পরিসরে উদযাপন করা হয় আবার কোথাও বড় পরিসরে উদযাপন করা হয়।


IMG_20250918_185713.jpg
Device-OPPO-A15
Location


পহেলা বৈশাখ ঘিরে বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয়। আর ছোট বাচ্চারা তো আনন্দে আরও বেশি মেতে উঠে। পহেলা বৈশাখের সুন্দর এই দিনটিতে সবাই যে যার মত করে আনন্দ করে। আর সবাই মিলে যখন একসাথে ঘুরতে গিয়েছিলাম তখন আমার বেশি ভালো লেগেছে। কারণ উৎসবের এই আমেজ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আর সবাই মিলে খুবই সুন্দর সময় কাটিয়েছিলাম।


IMG_20250918_185729.jpg
Device-OPPO-A15
Location


পহেলা বৈশাখের আনন্দ যখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে তখন সবাই যে যার মত করে দিনটি উদযাপন করেছে। আমিও সবার সাথে ঘুরতে গিয়ে দারুন সময় কাটিয়েছিলাম। আর সুন্দরভাবে সময়টা উপভোগ করেছিলাম। সব মিলিয়ে পহেলা বৈশাখের দিনটি আমার খুবই ভালো কেটেছিল। আর সেই সুন্দর মুহূর্ত গুলোই তুলে ধরার চেষ্টা করেছি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 9 months ago 

পহেলা বৈশাখে বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন।আসলে আপু সবাই মিলে ঘুরার মজাই আলাদা। আপনারা নিশ্চয় অনেক ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

সবাই মিলে একসাথে ঘুরতে গেলে সত্যি অনেক ভালো লাগে। অনেক সুন্দর সময় কাটিয়েছি আপু।

 9 months ago 

IMG_20250918_222702.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42