লাইফস্টাইল-রেল লাইনের রাস্তায় হাঁটতে ভালো লাগে||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমার কাটানো সুন্দর মুহূর্ত গুলো সবার মাঝে সব সময় শেয়ার করার চেষ্টা করি। রেল লাইনের রাস্তায় হাঁটতে সত্যি অনেক ভালো লাগে। আর সেই সুন্দর মুহূর্ত গুলোই আজকে শেয়ার করবো।


রেল লাইনের রাস্তায় হাঁটতে ভালো লাগে:

IMG_20250921_153429.jpg
Device-OPPO-A15
Location


আমার বাসার খুবই নিকটেই একটি রেললাইন আছে। নিকটে হলেও খুব একটা যাওয়া হয় না। তবে আমার রুমের জানালা থেকে রেললাইন দেখা যায়। যখন ট্রেন যায় তখন আমার দেখতে ইচ্ছে করে। কত মানুষ বসে আছে নিজের গন্তব্যে যাওয়ার জন্য। সেই দৃশ্যগুলো দেখলে কেন জানি আমার ভালো লাগে। তাই যখনই ট্রেন যায় তখন আমি জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি। আর মাঝে মাঝে সুযোগ হলে রেল লাইনে হাঁটতে চলে যাই।


IMG_20250921_153537.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু এই রেললাইন দিয়ে লোকাল ট্রেনগুলো চলাচল করে তাই হাটাহাটি করলেও তেমন একটা সমস্যা হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই ট্রেনগুলো চলে যায়। তাই খুব একটা ঝুঁকি নেই। সত্যি কথা বলতে এই ছোট্ট রেল লাইনটি অন্য রকমের সৌন্দর্য বহন করে। বিভিন্ন রকমের পাথর দিয়ে রেল লাইনটি তৈরি। আর ইস্পাতের ঘর্ষণে যখন রেললাইনের একটা অন্য রকমের শব্দ হয় তখন আমার কাছে কেন জানি ভালোই লাগে।


IMG_20250921_155458.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝেই রেললাইনে ঘুরতে যাই। বিকেল বেলায় রেললাইনে ঘুরতে বেশি ভালো লাগে। একেবারে নিরিবিলি পরিবেশ আর সুন্দর একটি আবহাওয়া থাকে। আসলে শহরে ফাঁকা জায়গা খুবই কম থাকে। শহরে বাসার পরে বাসা এরকমই অবস্থা। তবে এরই মাঝে যদি এক টুকরো ফাঁকা জায়গা থাকে তাহলে হাটাহাটি করতেও ভালো লাগে। আর রেল লাইনের ধারগুলো দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে।


IMG_20250921_153604.jpg
Device-OPPO-A15
Location


আমি অবশ্য মাঝে মাঝেই রেল লাইনে হাঁটতে যাই। আমার কাছে ভালোই লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে রেললাইনে বসে বসে গল্প করতে। যদিও এটা অনেক বেশি ডিস্ক। কারণ কখন ট্রেন চলে আসবে সেটা বলা মুশকিল। তাই খুব একটা বেশি সময় আমি সেখানে বসে থাকিনি। রেললাইনের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম আর সুন্দর সময় কাটিয়েছিলাম।


IMG_20250921_153502.jpg
Device-OPPO-A15
Location


সব মিলিয়ে বিকেলের সময়টা সত্যিই অনেক দারুন কেটেছিল। রেল লাইনের উপর দিয়ে হাঁটতে যেমন ভালো লেগেছে তেমনি ছবি তুলতে অনেক বেশি ভালো লেগেছে। এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে আমার কাটানো সুন্দর একটি বিকেলের সুন্দর মুহূর্ত গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 9 months ago 

একদম সত্য বলেছেন রেল লাইনের রাস্তাগুলিতে হাঁটতে কিন্তু অনেকটাই ভালো লাগে। বিশেষ করে পড়ন্ত বিকেলে এগুলোতে হাটাহাটি করতে অনেকটাই ভালো লাগে। আপনার অনুভূতি জানতে পেরে ভালই লাগলো। সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন রেললাইনের।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42