DIY-ইনডোর প্লান্ট ডেকোরেশন||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি। গাছের প্রতি আলাদা রকমের ভালোবাসা কাজ করে। তাই আজকে আমি ইনডোর প্লান্ট ডেকোরেশনের একটি পোস্ট শেয়ার করবো।


ইনডোর প্লান্ট ডেকোরেশন:

IMG_20251026_162302.jpg
Device-OPPO-A15


বাগান করা আমার খুবই পছন্দের একটি কাজ। মাঝে মাঝে নিজের গাছগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করি। এই গাছের সাথে সময় কাটাতে যেমন ভালো লাগে তেমনি গাছগুলোকে নতুন রূপে সাজিয়ে তুলতে অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় বেশকিছু গাছ আছে। এখন বেশিরভাগ গাছগুলোই ইনডোর। আসলে শহর অঞ্চলে অন্যান্য গাছের চেয়ে ইনডোর প্লান্ট গুলোই বেশি কাজে লাগে। আর বেশ ভালোভাবেই যত্ন করা যায়। আমি আমার অন্য গাছ থেকে কিছু ডালপালা সংগ্রহ করে সুন্দর একটি ইনডোর প্লান্ট ডেকোরেশন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কাজটি করেছি আর সুন্দর করে সাজিয়ে তুলেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ইনডোর প্লান্ট।
২. একটি পরিষ্কার পাত্র।
৩. পাথর।
৪. রাবার।
৫. কাঁচি।

IMG20251026161055.jpg
Device-OPPO-A15
IMG20251026160606.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20251026160700.jpg
Device-OPPO-A15
IMG20251026160753.jpg
Device-OPPO-A15


প্রথমে আমি আমার অন্য গাছের অংশ থেকে কিছু ডালপালা কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20251026161242.jpg
Device-OPPO-A15
IMG20251026161316.jpg
Device-OPPO-A15


এবার একটি রাবার দিয়ে সুন্দর করে সমানভাবে বেঁধে নিয়েছি। যাতে করে সুন্দর করে সেট করা যায়।


ধাপ-৩

IMG20251026161335.jpg
Device-OPPO-A15


এবার কিছু পাথরের টুকরো নিয়েছি আর একটি সুন্দর জার নিয়েছি। যার মধ্যে আমি গাছটি সাজিয়ে তুলব।


ধাপ-৪

IMG20251026161430.jpg
Device-OPPO-A15
IMG20251026161456.jpg
Device-OPPO-A15


পাথরের টুকরোগুলো সুন্দর করে দিয়েছি। এরপর পানি দিয়েছি।


ধাপ-৫

IMG20251026161552.jpg
Device-OPPO-A15
IMG20251026161926.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে সেট করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে আর সাজিয়ে রাখলে আকর্ষণীয় লাগে।


উপস্থাপনা:

IMG_20251026_162344.jpg
Device-OPPO-A15


খুব সহজভাবেই আমি এই ইনডোর প্লান্ট ডেকোরেশনটি করেছি। সত্যি কথা বলতে এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর ঘরের বিভিন্ন অংশে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে। আসলে নিজের ভালো লাগার কাজগুলো আমরা যতই করি ততই ভালো লাগা তৈরি হয়। আর গাছের প্রতি ভালোবাসা থেকেই সব সময় গাছ নতুনভাবে সাজানোর আইডিয়াগুলো আসে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38