Diy-রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20230522_183023.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে চেষ্টা করি বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করার জন্য। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে রঙিন কাগজের ওয়ালমেট খুব সহজেই তৈরি করা যায়। কম সময়ের মধ্যে সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আর সেই ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তেমনি আজকে আমি সুন্দর একটি পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি সুন্দর এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. পেন্সিল।
৫. কাঁচি।

IMG20230522142130.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230522142311.jpg
Device-OPPO-A15
IMG20230522142344.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে কিছু কাগজ নিয়েছি। এরপর ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছি। এবার কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20230522142408.jpg
Device-OPPO-A15
IMG20230522142417.jpg
Device-OPPO-A15


এবার পাতার আকৃতি করার জন্য পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। যাতে করে কেটে নিতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20230522142432.jpg
Device-OPPO-A15
IMG20230522142451.jpg
Device-OPPO-A15


এবার দাগ অনুযায়ী পাতার আকৃতি করে কাগজগুলো কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230522142543.jpg
Device-OPPO-A15
IMG20230522143006.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু ডিজাইন করেছি। যাতে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়। এভাবে বেশ কিছু পাতা তৈরি করে নিয়েছি।


ধাপ-৫

IMG20230522143046.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেট তৈরি করার জন্য সাদা এবং কালো রংয়ের কাগজ নিয়েছি।


ধাপ-৬

IMG20230522143259.jpg
Device-OPPO-A15
IMG20230522143610.jpg
Device-OPPO-A15


কালো রঙের কাগজ দিয়ে গাছ এবং ডালপালা তৈরি করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে সুন্দরভাবে এঁকে নিয়েছি।


ধাপ-৭

IMG20230522143919.jpg
Device-OPPO-A15
IMG20230522143931.jpg
Device-OPPO-A15


এবার গাছটি সুন্দর করে উপস্থাপন করার জন্য ধীরে ধীরে গাছটি কেটে নেওয়ার চেষ্টা করেছি এবং আকর্ষণীয় করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230522143951.jpg
Device-OPPO-A15
IMG20230522144025.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেটের চারপাশে কালো রংয়ের কাগজ লাগানোর জন্য চিকন ভাবে কেটে নিয়েছি। এবার ওয়ালমেট তৈরির জন্য অন্যান্য সব কিছু সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি।


ধাপ-৯

IMG20230522144306.jpg
Device-OPPO-A15
IMG20230522144520.jpg
Device-OPPO-A15


এবার আমার তৈরি করে রাখা কালো রঙের গাছটি সুন্দর করে ওয়ালমেট তৈরির জন্য প্রস্তুত করেছি এবং আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230522144541.jpg
Device-OPPO-A15
IMG20230522144956.jpg
Device-OPPO-A15


এবার ওয়ালমেটের চারপাশের অংশের বর্ডার তৈরি করার জন্য আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20230522145132.jpg
Device-OPPO-A15
IMG20230522145157.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকের ঘাস তৈরি করার জন্য একটি কাগজ সুন্দর করে চিকন করে কেটে কেটে নিয়েছি। যাতে ঘর গুলো দেখতে ভালো লাগে। এবার আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবেই এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230522_183602.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশি ভালো লাগে। তাইতো আমি মাঝে মাঝেই রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। জানিনা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে। তবে ঘরের দেয়ালে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আছে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা ওয়ালমেট দেখে। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি দারুণ কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার সুন্দর একটি পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। আমার তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু কাগজ দিয়ে ওয়ালমেট প্রস্তুত করে ঘর সাজিয়ে রাখলেন সৌন্দর্য অনেক বেড়ে যায়।।
আপনার প্রস্তুত করা ওয়ালমেট খুবই সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ভাবে ফুটেছে।।।

 3 years ago 

কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। আর সেই সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারেন আপনি সেটা আগে থেকেই জানি ।আজকে অনেক সুন্দর একটি ফুল গাছের দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন যেটা ঘরে সৌন্দর্য বৃদ্ধি করবে। সত্যিই অসাধারণ ছিল আপনার তৈরি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভালো লাগে। আর যদি সেটা ঘরের ওয়ালমেট হয় তাহলে আরো বেশি দেখতে সুন্দর হয়। আমি চেষ্টা করেছি গাছের দৃশ্য সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে খুব সুন্দর লাগে দেখতে। আপনার আজকের রঙিন কাগজের ওয়ালমেটটি চমৎকার হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লাগছে। এটি তৈরি করতে অনেক সময় লেগেছে কারণ অনেকগুলো পাতা কাটতে হয়েছে। এগুলো কাটতে অনেক সময় লাগে। যাইহোক দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আর কালার কম্বিনেশন সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সত্যি আপু এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপু আপনি তো রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা ওয়ালমেট তৈরি করে ফেলেছেন। কাগজ দিয়ে এভাবে যে কোন জিনিস তৈরি করলে আমার কাছে দেখতে একটু বেশি ভালো লাগে। পাতাগুলো খুবই সুন্দরভাবে বসিয়েছেন সব মিলিয়ে অসাধারণ ছিল আপনার তৈরি করা আজকের এই ওয়ালমেট। ঘরের দেয়ালে এটি লাগিয়ে রাখলে ঘরের সৌন্দর্যতা আরো বেশি বৃদ্ধি পাবে এবং দেখতেও ভীষণ ভালো লাগবে। কালার কম্বিনেশনটা একটু বেশি ভালো লেগেছে আমার কাছে দেখতে।

 3 years ago 

সত্যি আপু কোন জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে চেষ্টা করি কোন কিছু তৈরি করার জন্য। আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। আসলে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে হলে দক্ষতা থাকা বেশ জরুরী। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এর প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই তো মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার জন্য। ঘরে সাজিয়ে রাখত আমার ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য প্রকাশের জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি খুবই দক্ষতার সাথে রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সত্যি আপনার ওয়ালমেটে দেখে অনেক সুন্দর লাগছে। আর এটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। এভাবে মন্তব্য করে উৎসাহ দিবেন এই প্রত্যাশাই করি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি ওয়ালমেট অসাধারণ তৈরি করেছেন। সত্যি কথা বলতে আপু আপনার ডাই পোস্ট গুলো অনেক ভালো লাগে সব সময় আপনি অনেক ইউনিক কিছু শেয়ার করেন। এমন সুন্দর ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগবে বাঁধাই করে। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন আমাদেরকে কিভাবে তৈরি করেছেন অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সত্যি আপু এই কাজগুলো করতে অনেক সময় লাগে। সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। রঙিন কাগজের ওয়ালমেট দেখে চোখ সরাতে পারছি না। কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটে উঠেছে। রঙিন কাগজের এই সুন্দর ওয়ালমেট গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট দেখে আপনি চোখ সরাতে পারছেন না জেনে সত্যিই ভালো লাগলো আপু। আসলে আপনাদের সুন্দর মন্তব্য গুলো পড়লে আরও বেশি ভালো লাগে। কালার কম্বিনেশন সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু।

 3 years ago 

দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। বিশেষ করে রঙিন কাগজ ব্যাবহার করায় চমৎকার ফুটে উঠেছে। এই কাজগুলো বেশ সময় সাপেক্ষ কাজ। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 3 years ago 

কাগজের ব্যবহার করে সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60221.23
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42