লাইফস্টাইল- পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৪||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের কাটানো সুন্দর মুহূর্তগুলো সব সময় আপনাদের মাঝে শেয়ার করি। আজকে আমি পহেলা বৈশাখে কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৪:

IMG_20250621_074102.jpg
Device-OPPO-A15
Location


পহেলা বৈশাখে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। আর বিশেষ দিনগুলোতে যখন সবাই মিলে ঘুরতে যাওয়া হয় তখন আনন্দের পরিমাণ অনেক বেড়ে যায়। এবার পয়লা বৈশাখে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। সত্যি কথা বলতে অনেকদিন পর সবার সাথে ঘুরতে যেতে ভীষণ ভালো লেগেছে। আর পহেলা বৈশাখে যেহেতু বিভিন্ন রকমের আয়োজন করা হয় আর চারপাশ সাজানো হয় তাই দেখতে বেশি ভালো লেগেছে।


IMG_20250621_073940.jpg
Device-OPPO-A15
Location


যখন চারপাশে সাজানো গোছানো দেখতে পাওয়া যায় আর বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে তখন পহেলা বৈশাখ কিংবা যে কোন বিশেষ দিনের সৌন্দর্য কিংবা আকর্ষণ অনেক বেড়ে যায়। আমরাও যেহেতু একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে সবকিছু সাজানো গোছানো দেখে ভীষণ ভালো লেগেছিল। আর সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছিল। পহেলা বৈশাখ ঘিরে ছোটখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।


IMG_20250621_074018.jpg
Device-OPPO-A15
Location


আমরা মূলত ঘুরতে গিয়েছিলাম তাই অনুষ্ঠান দেখার সময় খুব একটা ছিল না। তবুও কিছুটা সময় সেখানে কাটিয়েছি আর ছোট বাচ্চাদের এবং বড়দের নাচ, গান, আবৃত্তি এসব উপভোগ করেছিলাম। আসলে ছোট বাচ্চারা এই বিশেষ দিনগুলোতে অনেক উৎসাহ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আর সবাই তাদের নাচ গান দেখে মুগ্ধ হয়ে যায়। সেখানে সময় কাটাতে আমারও খুবই ভালো লেগেছিল। আর দারুন সময় কাটিয়েছিলাম।


IMG_20250621_073801.jpg
Device-OPPO-A15
Location


আমরা যেহেতু সবাই মিলে গিয়েছিলাম তাই আনন্দটা বেশি হয়েছে। আসলে পহেলা বৈশাখে যখন সবাই শাড়ি পরে তখন দেখতে বেশি ভালো লাগে। লাল শাড়ি কিংবা সাদা শাড়িতেই যেন অবহেলা বৈশাখের সৌন্দর্য আরো ফুটে ওঠে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লাল শাড়ি পরলে আমার কাছে বেশি ভালো লাগে। বিশেষ দিনটিতে সবাই যখন শাড়ি পরে হেঁটে যায় তখন মনে হয় চারপাশের সৌন্দর্য আরো অনেক গুন বেড়ে গেছে। আর দেখতে ভালো লেগেছে।


IMG_20250621_073901.jpg
Device-OPPO-A15
Location


আমরা যেহেতু বাসার সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তাই সময়টা দারুন ভাবে কাটানোর চেষ্টা করেছিলাম। পহেলা বৈশাখের বিকেলে সবাই মিলে সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। আসলে সময়গুলো হারিয়ে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। আর সেই সুন্দর স্মৃতিগুলো থেকেই আজকে আমি একটি পোস্ট শেয়ার করলাম। আর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।


আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে চেষ্টা করেছি সুন্দর সব মুহূর্তগুলো উপস্থাপন করার। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62544.99
ETH 1664.38
USDT 1.00
SBD 0.42