মজার মজার কয়েকটি খাবারের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে তাই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর মজার মজার সব খাবারগুলো যখন রান্না করি তখন ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। তাই আজকে আমার রান্না করা কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো।
মজার মজার কয়েকটি খাবারের ফটোগ্রাফি:
Location
ডিম পটলের বড়া বেশ কয়েকদিন আগে করেছিলাম। সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আপনারা খুবই পছন্দ করেছিলেন। আজকে যখন ভাবলাম খাবারের ফটোগ্রাফি শেয়ার করব তখন এই সুন্দর ফটোগ্রাফিটি সামনে চলে এলো। আর মজার এই খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই খাবারটি খেতে খুবই ভালো হয়েছিল।
Location
লাউ পাতার ভর্তা আমার ভীষণ প্রিয়। এই ভর্তাটি কয়েকদিন আগে তৈরি করেছিলাম। আর রেসিপি পোস্ট শেয়ার করেছিলাম। লাউ পাতার ভর্তা রেসিপিটি দেখে আপনারা অনেক প্রশংসা করেছিলেন। আর এই খাবারটি খেতে যেমন ভালো লেগেছিল তেমনি ডেকোরেশন করে ফটোগ্রাফি করতে ভালো লেগেছিল। আর রেসিপি তৈরি করার পর ডেকোরেশন করে ফটোগ্রাফি করতে সত্যিই ভালো লাগে।
Location
বৃষ্টি ভেজা দিনে ইলিশ মাছ ভাজা খেতে সত্যিই ভালো লাগে। এই ইলিশ মাছ ভাজার সাথে ছিল খিচুড়ি। খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এই ইলিশ মাছ গুলো মচমচে ভাজা হয়েছিল। আর দেখতে যেমন লোভনীয় লাগছে তেমনি খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আমার মনে হয় সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে।
Location
শুকনো পাটপাতা আপনারা কখনো খেয়েছেন কিনা জানিনা তবে আলু দিয়ে এই শুকতেনী রান্না খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটি উত্তর বঙ্গের একটি জনপ্রিয় খাবার। এই খাবারটি খেতে সবাই কমবেশি পছন্দ করে। আর খুব সহজভাবেই এই রান্নাটি করা যায়। এই খাবারটি খেতে যেমন সুস্বাদু তেমনি খুবই পুষ্টিকর। আমার কাছে ভীষণ ভালো লাগে।
Location
আলু বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে। শুটকি মাছ খেতে খুবই পছন্দ করি। আর সাথে যদি আলু আর বেগুন হয় তাহলে শুটকি মাছের তরকারিটা একেবারে জমে যায়। আর মজার এই খাবারটি তৈরি করার পর অনেকগুলো ফটোগ্রাফি করা হয়েছিল।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1975917360805736607?t=IWjNgpI4EapVASpypOLAdQ&s=19
এতসব পছন্দের খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ সামলানো মুশকিল। প্রতিটি রেসিপি আমার খুব পছন্দের বিশেষ করে ইলিশ মাছ ভাজা এবং লাউ পাতার ভর্তা। এবং শুটকি দিয়ে বেগুন রান্না রেসিপি। সবগুলো রেসিপি খুব লোভনীয়। তবে শুকনো পাতার শুকতেনী কখনো খাওয়া হয়নি। ধন্যবাদ এত সুন্দর লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
প্রতিটি খাবার অনেক বেশি মজার ছিল। ফটোগ্রাফি গুলো শেয়ার করতে অনেক ভালো লেগেছে।
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
https://x.com/Monira93732137/status/1975957154508218599?t=FqWTUoCobiFvfc5p58ZcWw&s=19
ওয়াও আপু আপনি অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। সত্যি বলতে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভ লেগে গেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি তার পাশাপাশি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। দারুন মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
খাবারের ফটোগ্রাফি দেখলে কিন্তু এমনিতে জিভে জল এসে যায়। আজকে আপনি মজার কিছু খাবার ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা খাবারের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। শুটকির রেসিপির ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে অনেক ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।