সিজন ছাড়া পাকা আম খাওয়ার অনুভূতি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করি। তেমনি আজকে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করবো।
সিজন ছাড়া পাকা আম খাওয়ার অনুভূতি:
Location
আম শেষ হয়ে গেছে কয়েক মাস আগেই। সিজনাল ফলগুলো শুধু সিজনাল সময়ে খেতেই ভালো লাগে। আম খেতে আমি ভীষণ পছন্দ করি। গতকালকে মা আমাকে ছোট্ট একটি আম এনে দিলেন। দেখে মনে হল শরীরে কিছু নেই। আর হয়তোবা টক লাগবে। তাই আমটি খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ দেখালাম না। ভাবলাম পরে একসময় খেয়ে নিব।
Location
এবার হঠাৎ করেই মনে হল আমটি খেয়ে দেখি কেমন লাগে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমটি একদম পানসে লাগবে কিংবা টক লাগবে। কারণ আমের সিজন শেষ হয়ে গেছে ইতোমধ্যে। আর সিজন ছাড়া ফল খেতে খুব একটাও ভালো লাগেনা। এরপর ভয়ে ভয়ে আমটি কেটে নিলাম। ভেতরের কালার দেখেই মনটা যেন ভরে উঠলো।
Location
উপর থেকে আমটি খুব একটা পাকা মনে হচ্ছিল না। কিন্তু যখন আমটি কাটলাম তখন বুঝতে পারলাম ভেতরটা একেবারেই পাকা আর একদম লাল টকটকে। মুখে দিতে অন্য রকমের টেস্ট পেলাম। যেমন মিষ্টি ছিল তেমনি ছিল মিষ্টি ঘ্রাণ। এই সময়ে এসে যে এরকম আম খেতে পারব সেটা আমি ভাবতেও পারিনি।
Location
সত্যি কথা বলতে আমের সিজন পার হওয়ার পরেও এরকম সুস্বাদু আম খেতে পাবো সেটা কল্পনাতেও ছিল না। এখনো অনেক জায়গায় বাজারে আম পাওয়া যায়। কিন্তু সেগুলো দেখেই আমার মনে হয় যে এগুলো খেতে ভালো হবে না। কিন্তু আজকে যখন এই মজার আমটি খাচ্ছিলাম তখন আরো খেতে ইচ্ছে করছিল। খুব একটা বড় ছিল না তবে খেতে অনেক সুস্বাদু ছিল।
Location
খুব সম্ভবত এই আমটি বারো মাস পাওয়া যায়। সাইজে খুব একটা বড় নয় তবে আমের টেস্ট অতুলনীয় ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আসলে অনেক সময় উপর থেকে বোঝা যায় না কোন খাবারের টেস্ট কেমন হবে। আমি যখন এই আমটি খেয়েছি তারপরেই বুঝতে পেরেছি আমটি অসাধারণ ছিল ।আর খুবই মজার ছিল।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1980972841966403637?t=O4cG3vaXoZ8kFLLtF1mVEg&s=19