লাইফস্টাইল-বৃষ্টি ভেজা দিনের সুন্দর একটি মুহূর্ত ||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গতকাল দীর্ঘ সময় পর সবাই একসাথে হয়েছিলাম। আসলে যে যার মত এখন পড়াশুনার জন্য বাসার বাহিরে থাকে। তাই কারো সাথে এখন খুব একটা দেখা হয় না। অনেকদিন পর যেহেতু পূজোর ছুটিতে সবাই বাড়ি এসেছে তাই দারুন সময় কাটানোর চেষ্টা করেছি। আর সেই সুন্দর মুহূর্ত গুলোর মাঝে একটি মুহূর্ত ছিল ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়ার একটি মুহূর্ত। সেই মুহূর্তগুলোই আজকে শেয়ার করবো।


বৃষ্টি ভেজা দিনের সুন্দর একটি মুহূর্ত:

IMG_20250927_183303.jpg
Device-OPPO-A15
Location


উৎসবমুখর পরিবেশ যেমন চারপাশে বিরাজমান তেমনি প্রত্যেকটা ঘরে ঘরে উৎসব লেগে রয়েছে। কারণ ঘরের মানুষ ঘরে ফিরেছে। পুজোর ছুটিতে সবাই নিজের বাড়ি ফিরেছে। আর এই ছুটির কারণে সবাই অনেকদিন পর একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা যেহেতু যে যার মত আলাদা আলাদা থাকি তাই সেভাবে কারো সাথে এখন দেখা হয় না। শুধুমাত্র ছুটির সময় দেখা হয়।


IMG_20250927_183123.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু পূজোর ছুটি শুরু হয়ে গেছে তাই সবাই বাড়ি চলে এসেছে। আমিও গিয়েছিলাম বাবার বাড়িতে। সন্ধ্যাবেলায় সবাই মিলে প্লান করলাম এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি হলে একেবারে জমে যাবে। যেহেতু সবাই একসাথে হয়েছিলাম তাই সবার পছন্দের কথা মাথায় রেখে গরম গরম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করা হয়েছিল।


IMG_20250927_183142.jpg
Device-OPPO-A15
Location


খাবারটি খাওয়ার প্রতি যতটা না আগ্রহ ছিল সবাইকে একসাথে দেখে আরো বেশি ভালো লেগেছিল। সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে রান্না করতে বেশ ভালো লেগেছে। কেউ খিচুড়ি রান্না করছিল কেউবা সব কিছু রেডি করছিল। আর আমি খিচুড়ির সাথে গরম গরম মাছগুলো ভেজে নিয়েছিলাম।


IMG_20250927_183233.jpg
Device-OPPO-A15
Location


ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর হালকা বৃষ্টিতে ইলিশ মাছ ভাজা এবং খিচুড়ি খেতে খুবই ভালো লেগেছে। সেই ছবিটি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি। তবে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি রান্না করাতে খেতে অসাধারণ হয়েছিল। এই মচমচে ইলিশ মাছ ভাজা আর সাথে ছিল গরম গরম খিচুড়ি। বৃষ্টি ভেজা সময়টা একেবারে জমে গিয়েছিল।

আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি। তেমনি সুন্দর একটি মুহূর্তের স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59711.96
ETH 1588.66
USDT 1.00
SBD 0.42