জেনারেল রাইটিং-অসুস্থতা পিছু ছাড়তে চায় না||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট আপনাদের সকলের মাঝে শেয়ার করবো। আশা করছি আমার পোস্ট সবার ভালো লাগবে।


অসুস্থতা পিছু ছাড়তে চায় না:

medications-1799520_1280.jpg

Source


অসুস্থতা জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কখন ভালো থাকি আর কখন অসুস্থ থাকি নিজেও জানিনা। হয়তো সুস্থ থাকা আর অসুস্থ থাকার সময়টা নির্ণয় করাও কঠিন হয়ে পড়েছে। আসলে বেশিরভাগ সময়ই এখন অসুস্থতায় ভুগছি। একটার পর একটা সমস্যা যেন লেগেই আছে। কোন কিছুতেই আর ভালোলাগা খুঁজে পাই না। কয়েকদিন বেশ ভালোই ছিলাম। ভেবেছিলাম হয়তো এভাবে সময় গুলো যাবে। এরপর আবারও অসুস্থতা দরজায় করা নাড়লো।


আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করেই জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে পড়েছি। আর সাথে মাথাব্যথা তো আছেই। মাথাব্যথা আর চোখের ব্যথায় মনে হচ্ছে যেন তাকিয়ে থাকাটাও মুশকিল হয়ে যাচ্ছে। কোন কিছু করতেও ভালো লাগছে না। আজকে যখন লিখতে বসেছি তখন লিখতেও ইচ্ছে করছিল না। আসলে কি লিখবো সেটাই বুঝতে পারছিলাম না। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন পছন্দের কাজগুলো করাটাও মুশকিল।


লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু যখন অসুস্থতার সময়গুলোতে আমরা কোন কিছু করতে যাই তখন বিরক্ত লাগে। আসলে এই অসুস্থতা টা খুবই কষ্টদায়ক। বিশেষ করে যখন জ্বর সর্দি আর মাথা ব্যথা একসাথে হয়ে যায় তখন খুবই কষ্টে সময় পার হয়। মনে হচ্ছে যেন সময় গুলো আর যাচ্ছে না। বিশেষ করে রাতের বেলায় এই সমস্যা যেন আরো বেড়ে যায়।


আবহাওয়া পরিবর্তনের কারণে এরকম সবাই সমস্যার মধ্যে পড়েছে। অনেকেই জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে পড়েছে। ঘরে ঘরেই এরকম অসুস্থতা দেখা যাচ্ছে। আমি দুইদিন থেকে এই জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে ভীষণ কষ্ট পাচ্ছি। জানিনা সুস্থ হবো কখন। তবে এই সময়টা মোটেও খুব একটা ভালো যাচ্ছে না। মনে হচ্ছে যেন দ্রুত যদি সুস্থ হতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো। যাই হোক নিজের অনুভূতিটাই সবার মাঝে তুলে ধরলাম। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42