কয়েকটি ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আর সুন্দর ফুল দেখলেই ফটোগ্রাফি করি। বিভিন্ন সময়ের করা কিছু ফটোগ্রাফি আজকে শেয়ার করবো।


কয়েকটি ফুলের ফটোগ্রাফি:

IMG_20251029_180357.jpg
Device-OPPO-A15
Location


এই ফুলটি সবার কাছেই খুবই পরিচিত একটি ফুল। সবজির ফুল হলেও এই ফুলের সৌন্দর্য অতুলনীয়। গ্রামীন পরিবেশে যখন বিভিন্ন রকমের সবজির ফুল ফুটে থাকতে দেখা যায় তখন খুবই ভালো লাগে। করলা সবারই অনেক পরিচিত সবজি। কিন্তু অনেকেই করলা ফুলের সাথে পরিচিত নন। আর এই সুন্দর করলা ফুলটির ফটোগ্রাফি করতে ভালোই লেগেছে।


IMG_20251029_180409.jpg
Device-OPPO-A15
Location


জবা ফুলের অপরূপ সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। পাঁচ পাপড়ি বিশিষ্ট জবা ফুল দেখতে যেমন সুন্দর হয় তেমনি এই প্যাঁচানো প্যাঁচানো পাপড়িওয়ালা জবা ফুল দেখতে অনেক সুন্দর। এই ফুলগুলোর সৌন্দর্যটাই আলাদা। মনে হয় যেন থোকায় থোকায় পাপড়ি গুলো একে অন্যের সাথে লেগে আছে। আর দেখতে অনেক বেশি ভালো লাগে। অন্য রকমের সৌন্দর্য তখন লক্ষ্য করা যায়।


IMG_20251029_180427.jpg
Device-OPPO-A15
Location


আমরা বিভিন্ন কালারের গোলাপ ফুলের সাথে পরিচিত। কিন্তু অনেক সময় দেখা যায় একেবারে ভিন্ন ধরনের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। আর এই গোলাপটি দেখতে অনেকটা ভিন্ন ধরনের ছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল গোলাপটি দেখতে। আর সুন্দরভাবে ছবি তুলতে ভালো লেগেছিল।


IMG_20251029_180015.jpg
Device-OPPO-A15
Location


যখন রেইন লিলি ফুলের আগমন ঘটে তখন বাগান ফুলে ফুলে ভরে উঠে। একসাথে অনেকগুলো ফুল দেখেই ছবি তুলেছিলাম। আসলে যখন অনেকগুলো ফুল একসাথে ফুটতে দেখা যায় তখন অনেক ভালো লাগে। আমিও এই ভালোলাগা থেকেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি। এর আগেও বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করা হয়েছে। আজকে এই সুন্দর ফটোগ্রাফিটি শেয়ার করলাম।


IMG_20251029_180343.jpg
Device-OPPO-A15
Location


পিটুনিয়া ফুলের সাথে হয়তো আপনারা সকলেই পরিচিত। শীতকালে এই ফুলগুলো বেশি দেখা যায়। অনেকদিন আগে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর ফটোগ্রাফির সৌন্দর্য সবার মাঝে তুলে ধরার জন্যই এই ফুলের ফটোগ্রাফিটি তুলে ধরলাম। এই ফুলটি বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল।


বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 8 months ago 

IMG_20251029_214925.png

 8 months ago 

ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং রেইন লিলি ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফির জন্য।

 8 months ago 

ওয়াও আপনি তো দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বলতে গেলে আপনার তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

বাহ আপনি তো খুব চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো অনেক ভালো লাগলো। মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। আর প্রতিটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59571.00
ETH 1563.34
USDT 1.00
SBD 0.42