লাইফস্টাইল-ঈদের দিনের সকালের খাবার||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। দেখতে দেখতে ঈদ শেষ হয়ে গেল। কিন্তু ঈদের সেই আমেজ এখনো সবার মনে রয়ে গেছে। আর স্মৃতির পাতায় অনেক স্মৃতি রয়ে গেছে। ঈদের দিনের সকালের খাবারের কিছু সুন্দর দৃশ্য এবং কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


ঈদের দিনের সকালের খাবার:

IMG_20250402_190031.jpg
Device-OPPO-A15
Location


ঈদের দিন সকাল বেলায় মিষ্টিমুখ করবো না তা কি করে হয়। প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের দিন সকালবেলায় বিভিন্ন রকমের পিঠা কিংবা মিষ্টি খাবারের আয়োজন করা হয়। ঈদের দিন সকাল বেলায় পিঠা হলে একেবারে জমে যায়। ঈদের দিনের সকালবেলায় তেলের পিঠা খেতে দারুন লাগে। অনেকে আবার এই পিঠা কে পোয়া পিঠা বলে। পিঠার নাম যেটাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে উৎসবের দিনগুলোতে পিঠা খেতে বেশি ভালো লাগে।


IMG_20250402_190012.jpg
Device-OPPO-A15
Location


গরম তেলে যখন পিঠা ভাজা হয় তখন বেশ ভালো লাগে। আর পিঠাগুলো যখন তৈরি হয়ে যায় তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। পিঠা তৈরির পর সেই পিঠা যদি গরম দুধে ভিজিয়ে অন্য একটি পিঠা তৈরি করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। অনেকে দুধে ভেজা পিঠা খেতে বেশি পছন্দ করে। তাই কিছু পিঠা দুধে ভেজানো হয়েছিল। খেতে দারুণ লেগেছিল। সত্যি কথা বলতে অনেকের পছন্দ অনেক রকমের হয়। তাই ঈদের দিন অনেক অনেক পিঠা তৈরি করা হয়।


IMG_20250402_190558.jpg
Device-OPPO-A15
Location


পিঠা তৈরি করার জন্য অনেক প্রস্তুতি থাকে। তাই আগে থেকেই সকাল সকাল সব প্রস্তুতি নেওয়া হয়ে যায়। পিঠা তৈরি করার উপকরণ গুলো প্রস্তুত করা অনেকটা দক্ষতার প্রয়োজন। যারা দক্ষতার সাথে পিঠা তৈরি করতে পারে তাদের হাতে তৈরি পিঠাগুলো সব সময় পারফেক্ট হয়। আর এই পিঠাগুলো খেতে ভালো লাগে। সব উপকরণ একসাথে মিক্স করে এরপরে পিঠা তৈরির জন্য প্রস্তুত করা হয়।


IMG_20250402_190058.jpg
Device-OPPO-A15
Location


গরম তেলে যখন পোয়া পিঠা ভাজা হয় তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে। যদিও এই পিঠাটি আমাদের অঞ্চলে তেল পিঠা নামে পরিচিত। তবে অনেকের মুখেই শুনেছি এই পিঠার অন্য নাম রয়েছে। গরম তেলে পিঠা ভাজার যে একটা আনন্দ সেটা শুধু উৎসবের দিনগুলোতেই খুঁজে পাওয়া যায়। আসলে অন্যান্য দিনে পিঠা তৈরি করলেও সেরকম আনন্দ খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোন উৎসবের দিনে যখন ঘরে ঘরে পিঠা তৈরি হয় তখন অন্য রকমের উৎসব লক্ষ্য করা যায়।


IMG_20250402_185727.jpg
Device-OPPO-A15
Location


ঈদের দিন সকালবেলায় প্রত্যেকটা বাসায় সেমাই তৈরি করা হয়। সেমাই এমনিতে খুব একটা খাওয়া না হলেও ঈদের দিন সবাই সেমাই খাওয়ার চেষ্টা করে। তবে এবারের সেমাই একটু আলাদা রকমের ছিল। বুন্দিয়া দিয়ে সেমাই এর আগে কখনো খাওয়া হয়নি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর দেখতে অনেকটা সুন্দর লাগছিল। ঈদের দিনের সেমাই এর মজাটাই অন্যরকমের হয়। আর খেতেও ভালো লাগে।


ঈদের দিনের সকালবেলায় কাটানো সুন্দর মুহূর্ত এবং সুন্দর সুন্দর খাবার পরিবেশনের মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

ঠিক বলছেন ভাইয়া ঈদের দিন সকালবেলা মিষ্টি জাতীয় খাবার সবাই খেয়ে থাকে। বিশেষ করে ঈদুল ফিতরে সবাই মিষ্টি খাবার খেয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে চাই। আপনি দুধ দিয়ে পোয়া পিঠা ভিজিয়েছেন সেমাই রান্না করেছেন দেখে খুবই ভালো লাগে। সুন্দর অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ।

 last year 

আপু আপনি ভুল করে ভাইয়া লিখেছেন। আশা করছি ঠিক করে দিবেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ঈদের দিনে বেশ মজার আইটেম করেছিলেন আপু। কিভাবে তৈরি করেছিলেন আপনি সুন্দর ভাবে উপস্থাপন করলেন। সেমাই আমার খেতে খুবই ভালো লাগে।নিশ্চয়ই অনেক সুন্দর একটি মুহূর্ত কেটেছিল। ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ঈদের দিন মানেই অন্যরকমের আয়োজন। সবাই নিজেদের পছন্দের খাবারগুলো তৈরি করার চেষ্টা করে আপু।

 last year 

পোয়া পিঠে গুলো তো আপনার দারুণ হয়েছে আপু। দেখেই কেমন জিভে জল জিভে জল পরিস্থিতি চলে এসেছে। বুন্দিয়ার সেমাই আমি কখনো শুনিনি খাওয়া তো অনেক দূরের তবে খেতে যখন ভালো হয়েছে বলছেন নিশ্চয়ই ভালই লেগেছিল। আমরা বাঙালি হিসেবে মিষ্টির স্বাদটা জানিনা কেন আমাদের মুখে সব সময় ভালই লাগে। ঈদের দিন আরো কি কি রান্না করলেন বা খেলেন সেই সমস্ত রেসিপি এবং খাবারদাবার দেখার অপেক্ষায় রইলাম। ও হ্যাঁ দুধ দিয়ে পোয়া পেটে খাওয়া হয় বলে জানতাম না এরপর বাড়িতে কখনো করলে খেয়ে দেখব।

 last year 

দুধে ভেজা পোয়া পিঠা খেতে অনেক ভালো লাগে। আপু একদিন খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে।

 last year 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী।আর এই খুশীর দিনে মিষ্টি মুখ তো করতেই হয়।তবে আমাদের ঈদের দিন পিঠা করা হয় না।আপনার শেয়ার করা পোয়া পিঠা গুলো দেখতে দারুন হয়েছে। এটা ঠিক বলেছেন এই পিঠা অনেকে দুধের মধ্যে ভিজিয়ে খেতে পছন্দ করেন।আমার কাছে তেলে ভাজাটাই খুব ভালো লাগে।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ঈদের দিন পিঠা খেতে সত্যি অনেক ভালো লাগে। তাই অনেক রকমের পিঠা তৈরি করা হয়। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

এই জাতীয় পিঠাগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। মাঝেমধ্যে আপনার ভাবি যখন আমার অনুপস্থিকে হঠাৎ তৈরি করে রেডি রাখেন তখন আমার যে কতটা ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। লোভনীয় রেসিপি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

ঈদের দিনে সকালের খাবারের এত সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে খুব ভালই লাগছে। এখানে আপনি যেভাবে এত সুন্দর ভাবে সবকিছু শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আপনি যে পিঠা শেয়ার করেছেন এরকম পিঠা তেমন একটা দেখা হয়নি এবং কখনো খাওয়া হয়নি৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 62514.58
ETH 1637.97
USDT 1.00
SBD 0.41