রেসিপি-পাটায় বেটে লাউ পাতার ভর্তা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। লাউ পাতার ভর্তা আমার ভীষণ প্রিয়। তাই তো আজকে আমি মজার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
পাটায় বেটে লাউ পাতার ভর্তা:
গরম ভাতের সাথে লাউ পাতার ভর্তা খেতে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই লাউ পাতার ভর্তা খেতে অনেক পছন্দ করি। কিন্তু বর্তমানে নরম লাউ পাতা খুঁজে পাওয়াই মুশকিল। বাজার থেকে এই নরম লাউ পাতাগুলো কিনে আনা হয়েছিল। ভাবলাম ভর্তা করে ফেলি। অনেকদিন থেকে লাউ পাতার ভর্তা খাওয়া হয় না। বেশি করে রসুন, পেঁয়াজ এবং মরিচ দিয়ে লাউ পাতার ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে পাটায় বেটে লাউ পাতার ভর্তা করলে খেতে অসাধারণ হয়। আর সেই রেসিপি আজকে শেয়ার করবো। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
| নাম | পরিমান |
|---|---|
| লাউ পাতা | পরিমাণমতো |
| পেঁয়াজ কুচি | ১ চামচ |
| রসুন | ১ টি |
| শুকনা মরিচ | পরিমাণমতো |
| কাঁচা মরিচ | পরিমাণমতো |
| হলুদের গুঁড়া | ১/২ চামচ |
| লবণ | পরিমাণমতো |
| সরিষার তেল | ১চামচ |
রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
এই মজার ভর্তা তৈরি করার জন্য প্রথমে লাউ পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি।
ধাপ-২
এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। এরপর রসুন দিয়েছি।
ধাপ-৩
এবার সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। যখন সেদ্ধ হয়েছে তখন তেল দিয়েছি।
ধাপ-৪
সেদ্ধ করা হয়ে গেলে এবার বাটিতে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে শুকনো মরিচ এবং পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি।
ধাপ-৫
এবার ভর্তা করার জন্য সিদ্ধ করা লাউশাকগুলো পাটায় বেটে নেওয়ার জন্য প্রস্তুত করেছি।
ধাপ-৬
সবগুলো উপকরণ দিয়ে ধীরে ধীরে বেটে নেওয়ার চেষ্টা করেছি। পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি।
শেষ ধাপ
এভাবে সবগুলো উপকরণ এক সাথে মিক্স হয়ে গেলে সুন্দর করে হালকা একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে এই মজার ভর্তা।
উপস্থাপনা:
গরম ভাতের সাথে লাউ পাতার ভর্তা খেতে অসাধারণ হয়েছিল। এই খাবারটি আমি খুবই পছন্দ করি। অনেকদিন পর যেহেতু এই মজার ভর্তা করেছিলাম তাই খেতে অনেক বেশি ভালো লেগেছিল। জানি না আপনারা এই ভর্তা খেতে পছন্দ করেন কিনা। তবে এভাবে একদিন ঝাল ঝাল লাউ পাতার ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1973935894450352389?t=RL0ozjnJ7-vJ7lCB4jxBCA&s=19
লাউ পাতার দিয়ে তৈরি করা যেকোনো রেসিপি আমার কাছে খেতে ভালো লাগে। লাউ পাতার ভর্তা হলে তো কথাই নেই। গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা খেতে বেশ ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আজকাল আর লাউ এর কচি পাতা পাওয়া যায় না। ছোট বেলায় যখন শীতে বাড়ি যেতাম তখন এই লাউ পাতা ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়েসে খেয়ে নেয়া যেতো। বেশ মজা হয় এই লাউ পাতার ভর্তা। অনেক দিন খাওয়া হয় না। আপনার ভর্তা দেখেই খেতে ইচ্ছে করছে।
https://x.com/Monira93732137/status/1974414791956688930?t=5TbPm604MypZ_EdDrCYUpA&s=19
https://x.com/Monira93732137/status/1974415252612841481?t=xP7c2wQMa9ih12rz_HAWIg&s=19
লাউয়ের পাতা ভর্তা করে খেতে যে কেমন লাগে তা তো মোটেও জানিনা কেননা এভাবে কখনোই খাওয়া হয়নি তবে আপনি প্রত্যেকটা ধাপ সুন্দর বর্ণনার সাথে যেহেতু উপস্থাপন করেছেন চেষ্টা করব এর রেসিপিটি কখনো বানিয়ে খাওয়ার জন্য।
ভর্তা খাওয়ার আসল মজাই তো হচ্ছে পাটায় বেটে খাওয়া৷ আর আজকে যেভাবে আপনি এই লাউ পাতার ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে যেরকম সুস্বাদু মনে হচ্ছে৷ তার পাশাপাশি এখানে রেসিপি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷