লাইফস্টাইল- পহেলা বৈশাখে ঘোরাঘুরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি আমার কাটানো সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে শেয়ার করব।
পহেলা বৈশাখে ঘোরাঘুরি:
Location
পহেলা বৈশাখ মানে বাঙ্গালীদের খুবই আনন্দের একটি দিন। আর পহেলা বৈশাখের বিশেষ দিনটি ঘিরে আমরা সবাই যে যার মত করে আনন্দ উদযাপন করেছি। আর বিশেষ দিনের মুহূর্তগুলো সব সময় অনেক বেশি সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকে। তেমনি পহেলা বৈশাখের সুন্দর মুহূর্ত গুলো অনেক বেশি আকর্ষণীয় ছিল। আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। আর নিজেদের মতো করে পহেলা বৈশাখের আনন্দ উদযাপন করেছিলাম।
Location
পহেলা বৈশাখে যখন সবাই শাড়ি পরে ঘুরে বেড়ায় তখন দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর সবার আনন্দ দেখে মনে হয় যেন বাঙালিরা এই বিশেষ দিনটিকে একেবারে প্রাণ উজাড় করে বরণ করে নিয়েছে। আর বাঙ্গালীদের এই সুন্দর উদযাপন দেখে সত্যিই ভালো লাগে। ছোটবেলা থেকেই দেখে আসছি পহেলা বৈশাখ ঘিরে বিভিন্ন রকমের আয়োজন করা হয়।
Location
শহর অঞ্চলগুলোতে পহেলা বৈশাখ ঘিরে বিভিন্ন রকমের প্রোগ্রাম করা হয়। আর সেখানে সবাই এসে অনেক আনন্দ করে। সবাই পরিবার নিয়ে ঘুরতে আসে। সবাই মিলে যখন পরিবার নিয়ে ঘুরতে আসে তখন সত্যি অনেক আনন্দ হয়। আমরাও সবাই মিলে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আনন্দ করেছিলাম। ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম। সব মিলিয়ে দারুন সময় কেটেছিল।
Location
ঘোরাঘুরির পাশাপাশি টুকটাক খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। ঝাল মুড়ি, চানাচুর কিংবা এই টাইপের খাবার গুলো খেতে সত্যিই ভালো লাগে। বাহিরে গিয়ে ছোট ছোট দোকানগুলো থেকে খাবার কিনতেই বেশি ভালো লাগে। আর এই ফাঁকে কিছু মানুষ দারুন ব্যবসা করে নেয়। তাদের কাছ থেকেই এই মজার খাবার গুলো খুব কম দামে কিনতে পাওয়া যায়।
Location
সব মিলিয়ে পহেলা বৈশাখের সময়টা অনেক বেশি ভালোভাবে কাটিয়েছিলাম। আর বেশ কিছু পর্ব এর আগে শেয়ার করেছিলাম। আজকে আমি শেষ পর্ব আপনাদের মাঝে তুলে ধরলাম। পহেলা বৈশাখের সুন্দর মুহূর্ত গুলো স্মরণীয় করে রাখতেই বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। আর সুন্দর মুহূর্ত গুলো সবার মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1976278577021845797?t=7_SAqO5UDXjJ0A2EBdos-Q&s=19
আমাদের দেশে বৈশাখী বর্ণ উৎসবগুলোতে অনেক সময় চমৎকার ধরনের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়। আপনিও দেখতেছি দারুন কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলেন যার ফটোগ্রাফিতে প্রত্যেকটা দৃশ্য সুন্দর করে ফুটে উঠেছে পহেলা বৈশাখে ঘোরাঘুরি করার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
পহেলা বৈশাখের বিশেষ দিনটি অনেক সুন্দর ভাবে কাটিয়েছি। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছি ভাইয়া।
https://x.com/Monira93732137/status/1976665764590670106?t=7bpRnYoSyRDZ_ptPw_h4_A&s=19
https://x.com/Monira93732137/status/1976666218510881003?t=fjGRgTLdn1ZpEHBFtVZQ1A&s=19
https://x.com/Monira93732137/status/1976667346715717652?t=GsE5eWNl2gnE84vUseDQ4A&s=19