অবশেষে সব শেষ||

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। কয়েকদিন থেকে মনটা খুবই খারাপ। কি লিখবো কিছুই মাথায় আসছে না। মন একদম ভালো নেই। তাই আজকে নিজের অনুভূতি থেকে কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করব।


অবশেষে সব শেষ:

anilitf-child-7729833.jpg

Source


আমাদের জীবনে এমন কিছু সময় আসে যেগুলো সত্যি অনেক কঠিন। যেই সময়গুলোতে আমাদের কিছুই করার থাকে না শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া। বারবার মনে হয় সবকিছু ঠিক আছে। তবুও অবশেষে হেরে যেতে হয়। অবশেষে হেরে যেতে হয় ভাগ্যের কাছে। অবশেষে হেরে যেতে হয় নিজের জীবনের কাছে। আমার জীবনের ছোট ছোট খুশি গুলো খুব বেশিদিন স্থায়ী হয় না। জীবনটা সত্যি অনেক বেশি বিষন্নতায় ভরা। যে বিষন্নতা কাটিয়ে ওঠার মতো সামর্থ্য কিংবা ইচ্ছা শক্তি বর্তমানে হারিয়ে ফেলেছি।


নিজের ভেতরে বেড়ে ওঠা ছোট্ট একজনকে ধরে রাখতে পারলাম না। আসলে জীবনের এই পরাজয় মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর। মাঝে মাঝে আমরা অনেক কষ্টে ছোট্ট কিছু অর্জন করি। কিন্তু সেটা আমাদের জীবনটাকে বদলে দেয়। আমার জীবনটা অনেকটা বদলে গিয়েছিল। কিন্তু বিধাতা সেই সুখ বেশিদিন রাখলেন না। জীবনের কাছে হেরে গেলাম আমি। কিংবা নিজের কাছে হেরে গেলাম। জীবনের এই কঠিন পথ পাড়ি দিতে দিতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আর কিছুই ভালো লাগেনা।


মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনে কেন এত কঠিন সময় আসে। কঠিন সময় গুলো আমাদের জীবনটাকে নরক বানিয়ে ফেলে। আসলে এই কঠিন জীবনের মাঝে বেঁচে থাকাটা আরও বেশি কঠিন হয়ে পড়ে। নিজের স্বপ্ন, নিজের আকাঙ্ক্ষা সব যখন চোখের সামনে শেষ হয়ে যায় তখন বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। মাঝে মাঝে কিছু পরিস্থিতি আসে যখন আমাদের আসলে কিছুই করার থাকেনা। শুধু চেয়ে চেয়ে দেখতে হয়। সবকিছু চোখের সামনে শেষ। নিমিসেই সব শেষ হয়ে গেল।


জীবনের কিছু বাস্তবতা মেনে নেওয়া সত্যি অনেক কষ্টকর। আমার জীবনের এই কঠিন পরিস্থিতি গুলো বারবার আমাকে কষ্ট দেয়। জীবনটা এত সহজভাবে সাজাতে চেয়েও আর সহজ ভাবে সাজাতে পারি না। সবকিছু ঠিক হতে গিয়েও যেন আর ঠিক হয় না। মাঝে মাঝে মনে হয় কেন আমার জীবনে এতটা কঠিন। সারা জীবন হয়তো এই কঠিন জীবন বয়ে বেড়াতে হবে। এই কঠিন জীবনের বোঝা যে বড্ড ভারি 😭।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Congratulations, your post has been upvoted by @nixiee with a 27.28278858687524 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60791.27
ETH 1560.80
USDT 1.00
SBD 0.47