জেনারেল রাইটিং-স্কুল জীবনের বন্ধুত্ব||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি স্কুল জীবনের বন্ধুত্ব নিয়ে কিছু কথা লিখবো। আশা করছি কথাগুলোর সাথে আপনারা আপনাদের স্কুল জীবনের অনেক মিল খুঁজে পাবেন।


স্কুল জীবনের বন্ধুত্ব:

primary-school-4878040_1280.jpg

Source


হয়তো বন্ধুত্বের নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তবে মাঝে মাঝে মনে হয় বন্ধুত্ব শব্দটির সাথে অনেক বেশি মায়া, স্নেহ আর ভালোবাসা মিশে আছে। সেই সাথে মিশে আছে অফুরন্ত এক আবেগ। বিশেষ করে স্কুল জীবনের বন্ধুত্বটাই ছিল জীবনের শ্রেষ্ঠ বন্ধুত্বের সময়। আমরা আমাদের এই চলার পথে হয়তো অনেক বন্ধু-বান্ধব পেয়েছি কিন্তু স্কুল জীবনের সেই পুরনো মানুষগুলোর মত আর কেউ হয় না।


স্কুল জীবনের বন্ধুত্ব গুলো ছিল প্রকৃত বন্ধুত্ব। ছিল না কোন হিংসা-বিদ্বেষ আর ছিল না কোন স্বার্থপরতা। নিঃস্বার্থভাবে আমরা একে অপরকে ভালোবেসেছি। একজন স্কুলে না আসলে আরেকজনের মন খারাপ হয়ে যেত। সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার কত স্মৃতি এখনো মনের মাঝে জেগে আছে যেটা ভোলার মত নয়। একদিন স্কুল বন্ধ থাকলেই কেমন যেন একা একা লাগতো। মনে হতো স্কুল খুললে সকাল সকাল স্কুলে চলে যাব।


স্কুল জীবনের বন্ধুত্বের মাঝে ছিল হাসি,আনন্দ আর আবেগ মাখা এক মায়া। একে অন্যের প্রতি আলাদা রকমের এক টান অনুভব করেছি। তখন হয়তো কোন কিছু না ভেবে সেই মায়াটা জন্মেছিল। হয়তো আপন ভেবে মায়া জন্মেছিল। হয়তো তারাও আমাকে আপন করে নিয়েছিল। তাই তো আমিও তাদেরকে আপন করে নিতে পেরেছিলাম। জীবনের এই চলার পথে এভাবেই আবার সেই আপন মানুষগুলো হারিয়ে যায়।


স্কুল জীবনের বন্ধুত্ব ছিল জীবনের শ্রেষ্ঠ বন্ধুত্বের বন্ধন। একে অপরের সাথে যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল সেটা আর কখনোই অন্য কারো সাথে তৈরি হয়নি। স্কুল লাইফের সেই বন্ধুত্বের স্মৃতিগুলো এখনো অনেক মনে পড়ে। কলেজ লাইফে হয়তো অনেক বন্ধু এসেছে আবার অনেক বন্ধু চলে গেছে কিন্তু তাদের সাথে সেই সুন্দর মধুর সম্পর্কটা আর কখনো তৈরি হয়নি।


যাদেরকে একদিন না দেখলে ভালো লাগতো না তাদেরকে এখন বছরের পর বছর দেখিনা। তাদের সাথে কথা হয় না। তাদের খোঁজ খবরও রাখা হয় না। আসলে সময়ের বিবর্তনে বন্ধুত্বগুলো হারিয়ে যায়। তবে যখনই আমরা আমাদের স্কুল লাইফের কোন বন্ধুদের দেখি তখন অন্য রকমের ভালো লাগা কাজ করে। আসলে স্কুল লাইফের সেই সুন্দর সময় গুলোকে এখনো অনেক বেশি মিস করি। সেই সাথে মিস করি বন্ধুত্বের সুন্দর সম্পর্কটাকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

আপু আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আমি মনে করি স্কুল লাইফের বন্ধুত্ব হলো বেস্ট বন্ধুত্ব।আর আজকে অনেক বন্ধুকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে।যাইহোক পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42