জেনারেল রাইটিং-অগ্নিকাণ্ডের ভয়াবহতা||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিয়ে একটি পোস্ট শেয়ার করবো। অগ্নিকাণ্ড সত্যি অনেক ভয়ানক। আর যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে তারা এই ভয়াবহতা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। আশা করছি আমার এই পোস্ট পড়ে আপনারাও বিষয়গুলো বুঝতে পারবেন।


অগ্নিকাণ্ডের ভয়াবহতা:

fire-6390377_1280.jpg

Source


কথায় আছে আগুনে পুড়লে শেষ হয়ে যায় সবকিছু আর থেকে যায় শুধু পুড়া ছাই টুকু। এই কথাটির যখন প্রতিফলন ঘটে তখন সত্যি অনেক খারাপ লাগে। আজকে প্রয়োজনীয় কাজে রংপুরে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে ভয়ংকর এক অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিলাম। হঠাৎ করে প্রচন্ড বিদ্যুৎ চমকানো আর বৃষ্টি শুরু হয়ে যায়। তখন রিক্সায় বসে ছিলাম। খুবই ভয় লাগছিল।


এরকম পরিস্থিতিতে সত্যি অনেক ভয় লাগে। বিদ্যুৎ চমকানোর শব্দ বারবার কেঁপে উঠছিলাম। এরপর হঠাৎ করে দেখি একটু দূরে প্রচন্ড রকমের ধোঁয়া উঠছে। কালো ধোঁয়ায় একেবারে চারপাশ ছেড়ে গেছে। এরপর লোকজনের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কি হয়েছে কেউ বুঝতে পারছিল না। এরপর যখন লোকজন দৌড়াদৌড়ি শুরু করে তখন জানতে পারি সামনের তুলার মিলে আগুন লেগেছে।


তুলার মিলে অনেক পরিমাণে তুলা থাকে। আর অল্প একটু আগুনের ফুলকি এই তুলার মিল একেবারে শেষ করে দিয়েছে। নিমিষের মধ্যেই প্রচন্ড ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল। একদিকে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোর শব্দ অন্যদিকে কালো ধোঁয়ায় চারপাশ একেবারে শেষ হয়ে যাচ্ছিল। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন বাসায় যেতে পারলে বেঁচে যাই।


সত্যি কথা বলতে অগ্নিকাণ্ডের ভয়াবহতা হয়তো আমরা সেভাবে বুঝতে পারছি না। কিন্তু যেই মানুষটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষটি এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা বুঝতে পারছে। একজন মানুষ অগ্নিকাণ্ডের ভয়াবহতার শিকার হয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। তার শেষ অবলম্বন টুকু কিংবা শেষ সম্বলটুকু শেষ হয়ে যায়। এই ভয়াবহতা মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর।


আজকে যখন অগ্নিকাণ্ডের এই ভয়াবহতা চোখের সামনে দেখেছি তখন সত্যিই অনেক খারাপ লেগেছে। সেই দোকানের মালিকের জন্য অনেক খারাপ লেগেছে। দোকান বললে ভুল হবে সেটা একটি কারখানা ছিল। তাই কারখানার মালিকের জন্য সত্যিই অনেক খারাপ লেগেছে। জানিনা তিনি কিভাবে আবার নতুন করে সবকিছু শুরু করবেন। তবে এই ভয়াবহতা যেন কারো জীবনে না আসে এই প্রত্যাশা করি সব সময়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42