জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো।।আজকে কি লিখবো আর কিভাবে লিখবো কিছুই বুঝতে পারছি না। শরীর খুবই খারাপ। যেটা বলে বোঝাতে পারবো না। তবুও ভাবলাম নিজের অনুভূতি গুলো শেয়ার করি।
জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের:
Source
আপনারা হয়তো অনেকেই জানেন আমি দীর্ঘদিন থেকেই অসুস্থ। গত কয়েকদিন থেকে অসুস্থতার মাত্রা যেন আরো অনেক বেড়ে গেছে। অস্থিরতায় কিছুই ভালো লাগেনা। হঠাৎ করেই শরীর একদম অস্থির হয়ে যায়। তখন কোন কিছুই ভালো লাগেনা। এমনকি এমন শারীরিক সমস্যা দেখা দেয় যেটা আসলে প্রকাশ করার মত নয়। এই অসহ্য যন্ত্রণা আর অস্থিরতা আমাকে তিলে তিলে যেন শেষ করে দিচ্ছে।
হঠাৎ করে শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর একাই ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে যখন শরীর খারাপ হয়ে যায় তখন এতটাই খারাপ লাগে যেটা আসলে প্রকাশ করার মতো নয়। আসলে কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তেমনি আমার সাথে বর্তমানে যেটা ঘটছে সেটা হয়তো আপনাদের মাঝে উপস্থাপন করতেও পারবো না। আমার মনে হচ্ছে যেন বেঁচে থেকেও মৃত মানুষের মতো বেঁচে আছি।
দীর্ঘ সময় মেডিসিন নেওয়ার কারণেই হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। কিংবা শরীরে মেডিসিনের প্রভাব খুবই মারাত্মক আকার ধারণ করেছে। হঠাৎ করেই শরীর খুবই খারাপ হয়ে যায়। মাথার মাঝের অংশে একদম গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন এখনই মাথা ফেটে যাবে। আসলে এই অসহ্য যন্ত্রণা আর ভালো লাগছে না। কিছুতেই যেন কিছু হচ্ছে না।
আমরা হয়তো ভালো থাকার জন্য অনেক কিছু করি। কিন্তু মাঝে মাঝে সেই লড়াইয়ে গিয়ে হেরে যাই। কখনো পরিস্থিতির কাছে কখনো বা শরীরের কাছে। আসলে শরীর অনেক সময় আমাদের বিপরীতে চলে যায়। আর শরীরের এই বিপরীতমুখী চলা আমাদেরকে কষ্ট দেয়। মনে হয় যেন বেঁচে থেকে এক জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। নিজের কোন অনুভূতি নেই। কিংবা ভালো লাগা নেই। সব কিছুই কেন জানি হারিয়ে গেছে।
আসলে মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো যখন তুলে ধরি তখন নিজেকে বড্ড বেশি হালকা লাগে। ভেতরটা একদম হালকা হয়ে যায়। তবে কিছু কিছু পরিস্থিতি আমাদেরকে মেনে নিতেই হয়। হয়তো আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। জানিনা এই অসুস্থতার মাঝেও এলোমেলো চিন্তাধারা থেকে এলোমেলো সব কথাগুলো কিভাবে লিখে ফেললাম। আমার লেখায় যদি কোন ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1966138645955633398?t=P_RV0IuyugyMwa9H4BK_GQ&s=19
https://x.com/Monira93732137/status/1966180740158337062?t=l4EzFUp4mLh32qA-RLs3cQ&s=19
https://x.com/Monira93732137/status/1966181051501522970?t=DG7bcpK4tQKya0KtmMphiQ&s=19