ভ্রমণ-শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পর্ব ১৯ ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করার সুযোগ হয়েছিল। যেহেতু অনেকটা জায়গা জুড়ে মেলা অনুষ্ঠিত হয়েছিল তাই মেলায় ঘুরাঘুরি করতে অনেক সময় লেগেছিল। আর বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। তাই পর্ব আকারে এই ভ্রমণ পোস্ট শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি এবারের পর্ব সবার ভালো লাগবে।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পর্ব ১৯:
Location
মেলায় গেলে নাগরদোলা কিংবা চরকি এগুলো দেখতে অনেক ভালো লাগে। যদিও নাগরদোলা কিংবা চরকিতে ওঠার সাহস আমার নেই। তবে সবাই যখন চরকিতে ওঠে তখন দেখতে অনেক ভালো লাগে। আমার কেন জানি চরকিতে উঠতে কিংবা নাগরদোলায় উড়তে অনেক ভয় লাগে। এতটা সাহস আমার নেই। তাই কখনো সেভাবে ওঠা হয়নি। অনেকে তো ওঠার পর একদম চিল্লাচিল্লি শুরু করে দেয়। আসলে দূর থেকে মনে হয় সবাই মজা করছে। কিন্তু অনেকেই আবার ভয় পায়।
Location
মেলায় গেলে বিভিন্ন রকমের খেলনার দোকান দেখতে পাওয়া যায়। সুন্দর সুন্দর খেলনার সংগ্রহ দেখেও ভালো লাগে। আসলে বাচ্চারা এই খেলনা গুলো অনেক বেশি পছন্দ করে। আমার তো বেশ ভালো লাগছিল। খেলনাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর পছন্দ করার চেষ্টা করছিলাম। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য সবাই পছন্দের খেলনা গুলো কিনছিল। আমিও দেখছিলাম কোন কিছু কেনা যায় কিনা। সত্যি কথা বলতে মেলায় গেলে অনেক কিছুই কিনতে ইচ্ছে করে।
Location
মেলায় গেলে যখন বাচ্চাদের বিভিন্ন খেলনা গুলো দেখি তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে এই ধরনের খেলনা গুলো হয়তো আগে সেভাবে ছিল না। তবে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যাচ্ছে। কিন্তু ছোটদের খেলনাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মেলায় গেলে ছোট বাচ্চাদের ভিড় একদম লেগেই থাকে। তারা তো নিজেদের খেলনা কেনার জন্যই ব্যস্ত হয়ে পড়ে। আর এই বাচ্চাগুলোকে তাদের বাবা-মা কিংবা আত্মীয় স্বজন দারুন দারুন খেলনা কিনে দেয়। আমার কাছে বিষয়গুলো অনেক ভালো লাগে।
Location
ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন এই গাড়িগুলো অনেক কিনতাম। আসলে সময়ের সাথে সাথে খেলনার পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু মূল যে গঠন সেটা একদম আগের মতই রয়েছে। হয়তো উপরের অংশে কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু আগের সেই পুরনো খেলনাটাই নতুন ভাবে তারা মডিফাই করেছে। আমাদের শৈশবের খেলনাগুলোর সাথে এই খেলনাগুলোর অনেকটাই মিল রয়েছে। আমার তো এই খেলনা দেখে নিজের শৈশবের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল।
Location
মেলায় গেলেই বিভিন্ন রকমের খেলার সেক্টর দেখতে পাওয়া যায়। টিকিট কেটে বাচ্চারা কিংবা বড়রা এই রেলগাড়িতে উঠতে পারে। রেলগাড়িটি বেশ বড়ই ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। যেহেতু অনেকটা বড় গাড়ি তাই সিট ভর্তি হতে কিছুটা সময় লাগে। আর যখন বেশ কিছু লোকজন উঠে পড়ে কিংবা টিকিট সংগ্রহ করে এরপর চালু করা হয়। এই ধরনের খেলনা গুলোতে উঠে বাচ্চারা অনেক আনন্দ পায়। আর তাদের আনন্দ দেখতেও ভালো লাগে। আমি দূর থেকে চেয়ে চেয়ে সবকিছু দেখছিলাম।
মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে মেলায় ভ্রমণের সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1927269585624895651?t=JfmSXaFlmYmnzyydvsmOUA&s=19
https://x.com/Monira93732137/status/1927270107987812714?t=3afRWE-GG3Tl7GCHXRo3nA&s=19
https://x.com/Monira93732137/status/1927270596779409748?t=8WQQ19Vofr_y9REC95orGw&s=19
https://x.com/Monira93732137/status/1927271050837983351?t=naQ241UCcE9evH1LaRI83g&s=19
https://x.com/Monira93732137/status/1927271543475777602?t=tLn6s8Vp9Ji37dFtvkkEYw&s=19
https://x.com/Monira93732137/status/1927315447856107543?t=0Tgr-WJoRFfnarxcZ46R8Q&s=19
যেকোনো মেলায় ভ্রমন করতে অনেক ভালো লাগে।বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দ করে।খেলনার ফটোগ্রাফিগুলি সুন্দর ছিল, আশা করি দারুণ সময় পার করেছেন আপু।ধন্যবাদ আপনাকে।