লাইফস্টাইল-বৃষ্টি ভেজা দিনে মজার খাবার তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি হয় ভর্তা এবং মাছ ভাজা তাহলে একেবারে জমে যায়। আজকে সেই অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করবো।
বৃষ্টি ভেজা দিনে মজার খাবার তৈরি:
Location
দুইদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মজার মজার খাবার খেতে খুবই ভালো লাগে। আর সাথে যদি হয় গরম গরম খিচুড়ি তাহলে আর কথাই নেই। চিকেন খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর সাথে ছিল গরম গরম ভর্তা। সবকিছু মিলিয়ে যেন খাবারের টেস্ট অসাধারণ লেগেছিল। বৃষ্টি ভেজা দিন মানে মজার মজার সব খাবারের অন্যরকম আয়োজন। বিশেষ করে বৃষ্টির দিনে খাবার খেতে বেশি ভালো লাগে।
Location
খিচুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর খিচুড়ির সাথে যদি গরম গরম মাছ ভাজা হয় তাহলে একেবারে জমে যায়। গরম গরম মাছ ভাজা আর সাথে ছিল ভুনা খিচুড়ি। সবকিছু মিলিয়ে খাবারটি খেতে অনেক ভালো লেগেছিল। বাহিরে বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টি ভেজা দিনে এরকম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল।
Location
খিচুড়ির সাথে একটু ভর্তা হলে একেবারে জমে যায়। আর একটু ঝাল ঝাল ভর্তা হলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। মজার এই খিচুড়ি রান্না করেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। সাথে ভর্তা আর মাছ ভাজা করেছিলাম। সাথে ছিল সালাত। অল্প কিছু মুরগির মাংস দিয়ে এই মজার খিচুড়ি করা হয়েছিল। তাইতো খেতে আরও বেশি ভালো লেগেছিল।
Location
মাঝে মাঝে এভাবে বাসায় খিচুড়ি রান্না করতে ভালোই লাগে। তবে বৃষ্টি ভেজা দিনের খিচুড়ি খাওয়ার আনন্দটাই অন্যরকমের। আনন্দের অনুভূতি থেকেই আজকের এই পোস্ট সবার মাঝে তুলে ধরেছি। বৃষ্টি ভেজা দিনের দারুন এই অনুভূতি এবং দারুন মুহূর্ত সবার মাঝে তুলে ধরতে খুবই ভালো লেগেছে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1984602582216819005?t=HTP5mTOF8Nk2FT3oe5LZ-g&s=19
আপু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আপনি দেখছি বৃষ্টির মাঝে মজার খিচুড়ি রেসিপি করে খেয়েছেন। আর খিচুড়ির সাথে ভর্তা খেতে তো আরো বেশি ভালো লাগে খেতে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।