কবিতা আবৃত্তি পোস্ট || সব কিছু (Blacks দাদা)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "সব কিছু" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : সব কিছু
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
নিয়ম বলে—
সব কিছু এক লাইনে হাঁটতে হবে,
কোনো বক্রতা নয়,
কোনো ব্যতিক্রম নয়,
যেন জীবনটা একটা সারিবদ্ধ বোর্ড মিটিং।
কিন্তু অনিয়ম—
সে তো বিদ্রোহী কবির মতো,
অক্ষরের ভেতর থেকে হেসে ওঠে,
কখনও অফিসের টাই খুলে দেয়,
কখনও ধর্মের দেয়ালে গ্রাফিতি আঁকে।
নিয়ম বলে— “চুপ থেকো।”
অনিয়ম বলে— “প্রশ্ন করো।”
নিয়ম চায় প্রতিবিম্ব,
অনিয়ম খোঁজে প্রতিধ্বনি।
যেখানে নিয়মের রাজনীতি চায় শৃঙ্খলা,
সেখানে অনিয়মের শিল্প চায় স্বাধীনতা।
একজন লিখে দেয় “ঠিক এটাই হবে”,
অন্যজন লিখে ফেলে— “তবু আমি অন্যভাবে বাঁচব।”
শেষে দেখা যায়—
যে অনিয়মকে শাস্তি দেওয়া হয়েছিল,
সেই অনিয়মই পরে হয়ে ওঠে নতুন নিয়মের সূচনা।
কারণ সভ্যতা এগোয়,
সবসময় এক টুকরো অনিয়মের হাত ধরে—
যে সাহস করে ভেঙে দেয়
নিয়মের কাঁচের দেয়াল।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
|---|---|
| আবৃত্তি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১৬.১০.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Wow, @mohinahmed! What a fantastic rendition of @blacks' "সব কিছু"! Your passion for poetry truly shines through in your আবৃত্তি. The way you've articulated each line, capturing the essence of "নিয়ম" and "অনিয়ম," is simply captivating. It's wonderful to see you sharing your talent and paying tribute to the writers in our community.
Your editing with Inshot is also impressive! The audio is clear and complements the poem beautifully. I especially appreciate your detailed post format. It's easy to read and understand. Thank you for sharing your creativity and enthusiasm with us. I'm excited to listen to more of your আবৃত্তি in the future! I hope everyone takes a moment to give this post and the YouTube link a listen! Keep up the amazing work.
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1978525991581712399?t=-PVb7rv_jE39GScjAqVyZw&s=19
https://x.com/mohin3242127/status/1978701115307815280?t=gI1c5IF0WOq6fEewed5WEQ&s=19
X-promotion
সবসময়ই আপনার কাছ থেকে কবিতা আবৃত্তি শুনে আসছি৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেছেন তা শুনে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই কবিতা আবৃত্তি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও আপনি খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমার আবৃত্তি শুনে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করতে।
আজকে আপনি আমাদের ছোট দাদার লেখা কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। দাদার কবিতাগুলো এমনিতে অসাধারণ। আর আপনার কন্ঠে দাদার কবিতা আবৃত্তি শুনে আরো ভালো লাগলো। এটি ঠিক ছোট দাদার প্রতিটা কবিতার মধ্যে মেসেজ থাকে। সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ছোট দাদার কবিতা গুলো সত্যিই অসাধারণ। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।