কবিতা আবৃত্তি পোস্ট || নিঃশব্দে (Blacks দাদা)

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।



JPEG_1758130467333.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "নিঃশব্দে" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতা : নিঃশব্দে
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :


একজন ভিক্ষুক, দিনের আলোয় ভাঙা থালায়
অপেক্ষা করে মানুষের করুণার টুকরো,
তবু রাত নামলেই সে হয়ে যায় নিশাচর—
শহরের অন্ধকার তার একমাত্র আশ্রয়।
দিনে সে ভিখারি, পরাজয়ের প্রতীক,
ক্লান্ত শরীরে ভিক্ষার ভার নিয়ে টেনে চলে অস্তিত্ব;
কিন্তু রাতে সে এক অচেনা সত্তা,
যে খুঁজে ফেরে স্বাধীনতা, ভেসে বেড়ায়
ভাঙা সেতুর নিচে, ফাঁকা গলির অন্ধকারে।

নিশার ছায়ায় তার চোখে জ্বলে ওঠে
অদ্ভুত এক স্বাধীন আলো,
যেখানে ক্ষুধা আর অভাব নয়—
বরং জেগে থাকে বেঁচে থাকার জেদ।

সে তখন আর করুণার পাত্র নয়,
বরং অন্ধকারের কবি,
যে নিঃশব্দে লেখে—
মানুষের ইতিহাসে উপেক্ষিত অধ্যায়।

হয়তো দিনের সমাজ তাকে ভিখারি বানায়,
কিন্তু রাত তাকে নিশাচর স্বাধীনতায় রূপান্তরিত করে—
যেখানে সে ভিক্ষুক নয়,
বরং এক অনন্ত যাত্রী।

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇


ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৮.৯.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 9 months ago 
 9 months ago 

আজ আবারো আপনার কন্ঠে ব্লাক্স দাদার নিঃশব্দে কবিতার আবৃত্তি শুনতে পেলাম। আপনার প্রত্যেকটা কবিতা আবৃত্তি একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মত হয়ে থাকে। আজকেরটাও ভীষণ ভালো লাগলো। আশা করি আগামীতেও আপনার থেকে এরকম কবিতা আবৃত্তি শুনতে পারব।

 9 months ago 

সামনেও চেষ্টা করবো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতাগুলো আমার কাছে ভালো লাগে। আজকে আপনি ছোট দাদার সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। তবে ভাই আপনার কবিতা আবৃত্তি গুলো এমনিতে চমৎকার হয়। ধন্যবাদ নিঃশব্দে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ছোট দাদার এই কবিতাটি আসলেই খুব সুন্দর। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

আপনার কবিতা আবৃত্তিগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। সবসময় আপনার কবিতা আবৃত্তি আমার অনেক বেশি ভালো লাগে৷ আজকে যেভাবে আপনি এত চমৎকার কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লেগেছে৷ এখানে ব্ল্যাকস দাদার কবিতা আবৃত্তি আপনি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 9 months ago 

সবসময়ই চেষ্টা করি সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42