কবিতা আবৃত্তি পোস্ট || আকাশ (Blacks দাদা)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "আকাশ" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : আকাশ
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
আমাদের শৈশব এখন সার্ভারের মধ্যে ঘুমোয়,
একটা পুরোনো ভিডিওর মতো
যেখানে ধুলো জমেছে হেডফোনের তারে।
একদিন ছিল,
আকাশ মানে ছিল ছাদে শোওয়া,
আর নক্ষত্র মানে ছিল জোনাকির চোখ।
আজ আকাশ আসে নোটিফিকেশনে,
নক্ষত্ররা পিক্সেলে ভাঙা।
আমরা খেলতাম কাদায়—
এখন খেলি স্ক্রিনে।
আমাদের বন্ধুরা লগইন হয়,
আর লগআউট হলেই হারিয়ে যায়
অস্তিত্বের মতোই নীরবে।
শৈশব হারায়নি—
বরং বদলে গেছে তার রূপে,
এখন তা ডেটার গন্ধে মেশা,
চিপের উষ্ণতায় গলে যাওয়া স্মৃতি।
তবু মাঝেমাঝে বৃষ্টির দিনে
যখন জানালার কাচে পড়ে পুরোনো গানের ছায়া,
আমরা আবার শুনি—
সেই সাইকেলের ঘন্টা,
সেই পুকুরের ঢেউ,
সেই ডাকে নাম ধরে ডাকে কেউ...
যে ছিল, এখন নেই,
কিন্তু এখনও থেকে যায়
হারানো শৈশবের নরম প্রতিধ্বনিতে।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
|---|---|
| আবৃত্তি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৯.১০.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1976295358885167430?t=yTxqek9zBUsFuLxv8ay55g&s=19
X-promotion
আজ আবারো দারুন দেখতে একটি কবিতা আবৃত্তি করেছেন ভাই শ্রদ্ধেয় ব্ল্যাক দাদার কবিতা গুলি বরাবরই চমৎকার হয়ে থাকে আর আপনার কন্ঠে সেই কবিতা গুলির আবৃত্তি শুনলে একদম হৃদয় ভরে যায়। আজকের কবিতা আবৃত্তিয় অত্যন্ত সুন্দর হয়েছে।
বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা আবৃত্তি গুলো আমার বরাবরই ভালো লাগে। আর ছোট দাদার এত সুন্দর একটি কবিতা আপনি আবৃত্তি করেছেন যা শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। আমার আবৃত্তি শুনে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ ভাইয়া আপনি তো খুব সুন্দর করে ছোট দাদার কবিতা আবৃত্তি করেছেন। তবে ছোট দাদার কবিতা আমার কাছে ভালো লাগে। আর আপনি কিন্তু এমনিতে চমৎকার কবিতা আবৃত্তি করে থাকেন। ধৈর্য ধরে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট দাদার কবিতা গুলো আসলেই খুব ভালো লাগে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার কবিতা আবৃত্তি শুনে অনেক বেশি ভালো লাগলো৷ সব সময়ের মতো আজকেও যেভাবে আপনি এত সুন্দর ভাবে এই কবিতা আবৃত্তি আমাদের শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমার আবৃত্তি শুনে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো। সবসময় সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।