নাটক রিভিউ || এমন দিনে তারে বলা যায়
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে এমন দিনে তারে বলা যায়। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে তৌসিফ মাহবুব,প্রিয়ন্তী উর্বী এবং মীর রাব্বি। এই নাটকটি সত্যিই অসাধারণ,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | এমন দিনে তারে বলা যায় |
|---|---|
| রচনা ও পরিচালনা | জাহিদ প্রীতম |
| অভিনয়ে | তৌসিফ মাহবুব,প্রিয়ন্তী উর্বী,মীর রাব্বি এবং আরও অনেকে |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ৩০শে অক্টোবর ২০২৫ |
| দৈর্ঘ্য | ১ ঘন্টা ১১ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক তৌসিফ মাহবুব নাটকের নায়িকা প্রিয়ন্তী উর্বীর বাসায় যায়। কারণ প্রিয়ন্তী উর্বী হচ্ছে একজন সাইকোলজিস্ট। তৌসিফ উর্বীকে তার জীবনের কাহিনী বলা শুরু করলো। তো নাটকের কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। তৌসিফ, নাটকের আরেক নায়ক মীর রাব্বি সহ আরও ৩ জন অর্থাৎ তারা মোট ৫ জন কলোনির ম্যাসে থাকতো। তৌসিফ পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে এবং মীর রাব্বি কোচিংয়ে স্টুডেন্টদেরকে পড়ায়। তো কলোনির সবাই তাদের ম্যাসে বিভিন্ন ধরনের খাবার দিয়ে যেতো। তারা ৫ জন সবমিলিয়ে বেশ আনন্দে ছিলো। কিন্তু হঠাৎ করে তৌসিফ গাড়ির মধ্যে একটি মেয়েকে দেখতে পেলো এবং সেই মেয়েটা হচ্ছে প্রিয়ন্তী উর্বী। তারপর থেকে তৌসিফ প্রতিদিন অপেক্ষা করতো উর্বীকে দেখার জন্য। কিন্তু উর্বী প্রতি সপ্তাহে একদিন কলোনিতে আসতো। এমনিতে তাদের আলাদা বাসা রয়েছে। তো তৌসিফ উর্বীর নাম জানতো না বলে,তার নাম দিয়েছে নীল মেমসাহেব।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কারণ উর্বীর গাড়ির কালার ছিলো নীল। তো উর্বী যখন কলোনিতে আসে,তখন তার বন্ধুদেরকে দেখায় যে এটাই হচ্ছে নীল মেমসাহেব। তৌসিফ জানতো যে সে কখনো উর্বীকে পাবে না। তবুও তাকে বারবার লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করতো। এমনকি চিঠিও পাঠাতো। তার কথা হচ্ছে তাকে না পেলেও, তার ভালোবাসার কথা জানাতে পারলেও তার শান্তি। একদিন তৌসিফ চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে এবং ঠিক তখন দেখে,উর্বী কলোনি ছেড়ে চলে যাচ্ছে। তৌসিফ জানে চাকরিটা তার হয়ে যাবে এবং সেজন্য সে তার পিছু নিতে পারছে না। তবে তৌসিফের টার্গেট হচ্ছে যেকোনো ভাবেই হোক না কেনো,তার বাড়ির ঠিকানা নিতে হবে। তাই তৌসিফ তার বন্ধু মীর রাব্বিকে বলে,বাইক নিয়ে নীল মেমসাহেব এর গাড়ির পিছু নিতে এবং বাড়ির ঠিকানা নিতে। পরবর্তীতে তৌসিফ যখন নীল মেমসাহেব এর বাড়ির ঠিকানা চায় রাব্বির কাছে, তখন রাব্বি বলে ঠিকানা নিয়ে কোনো লাভ নেই।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কারণ নীল মেমসাহেব হচ্ছে সচিবের মেয়ে। তাই তাকে ভুলে যাওয়াটাই উত্তম। কিন্তু তৌসিফ নাছোড়বান্দা। অবশেষে রাব্বি তৌসিফকে একটি বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। সেই বাড়ির মেয়ের সেদিন বিয়ের অনুষ্ঠান চলছিলো এবং তৌসিফ দারোয়ানের মাধ্যমে ২ বার চিঠি পাঠায়। এতে করে সেই মেয়ের বিয়ে ভেঙে যায় এবং সেই মেয়ে তৌসিফের সামনে আসে। তখন তৌসিফ বুঝতে পারে, রাব্বি তাকে ভুল ঠিকানায় নামিয়ে দেয় ইচ্ছে করে। তৌসিফের সামনে সেই মেয়ে আসার পর,তৌসিফ দেখলো সেটা তো নীল মেমসাহেব অর্থাৎ উর্বী না। বরং সেটা হচ্ছে সারিকা সাবাহ। তো সারিকা সাবাহ এবং তৌসিফের বিয়ে সেদিনই হয়ে যায়। তারপর নাটকের কাহিনী বাস্তবে ফিরে আসে। তৌসিফ এবং উর্বীর সামনে তৌসিফের বন্ধু রাব্বি চলে আসে। অর্থাৎ উর্বী এবং রাব্বি হচ্ছে স্বামী স্ত্রী। তৌসিফ এবং রাব্বি আলাদাভাবে যখন কথা বলা শুরু করলো, তখন তৌসিফ জিজ্ঞেস করলো কেনো তাকে ভুল এড্রেস দেওয়া হলো এবং তার সাথে কেনো বেঈমানী করলো। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে আমরা অনেক সময় যা ভাবি,সেটা না-ও হতে পারে। এই নাটকে সেটা আবারও প্রমাণিত হলো। তৌসিফ ভেবেছিল তার বন্ধু রাব্বি তার সাথে বেঈমানী করে উর্বীকে বিয়ে করেছে। কিন্তু পরবর্তীতে দেখা যায়, তৌসিফ উর্বীকে ভালোবাসলেও, উর্বী তার বন্ধু রাব্বিকে ভালোবাসতো। আর রাব্বিকে দেখতেই উর্বী প্রতি সপ্তাহে কলোনিতে যেতো। উর্বী কলোনি ছেড়ে চলে যাওয়ার দিন রাব্বি ঠিকই উর্বীর গাড়ির পিছু নিয়েছিল বাড়ির ঠিকানা নেওয়ার জন্য। কিন্তু উর্বী গাড়ি থেকে নেমে রাব্বিকে বলে,সে তাকে পছন্দ করে এবং তার বাবার সাথে রাব্বি যাতে কথা বলে তাদের বিয়ের ব্যাপারে। পরবর্তীতে রাব্বি সেটাই করে এবং তাদের দু'জনের বিয়ে হয়ে যায়। আর উর্বী যে তৌসিফকে পছন্দ করে না,রাব্বি সেটা বলতে পারেনি তৌসিফকে। কারণ এটা জানলে তৌসিফ অনেক কষ্ট পেতো। যাইহোক নাটকের শেষের দিকে গিয়ে তৌসিফের ভুল ভাঙ্গে সত্যিটা জানার পর। আসলে বাস্তবেও কিন্তু এমন ঘটনা অহরহ ঘটছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি। সবাই বেশ ভালো অভিনয় করেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৭.১১.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1986494953082819026?t=Ef6NC4pcJ5LnbAIWQwRHFA&s=19
https://x.com/mohin3242127/status/1986714715280781385?t=yfl2UunwVyWV0xt1EXmtmg&s=19
X-promotion
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদি নাটকটি দেখা হয়নি তবে কিছু অংশ নাটকের আমি দেখেছি।যাইহোক ভাবছি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
এই নাটকটি সত্যিই অসাধারণ। সময় পেলে নাটকটি দেখতে পারেন। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা কয়েকদিন আগে আমি দেখেছিলাম। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। আজকের এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল।
চেষ্টা করেছি এই নাটকের রিভিউ ভালোভাবে শেয়ার করতে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
এই নায়িকা বলতে গেলে একেবারে নতুন। মাত্র কয়েকটি নাটকে অভিনয় করেছে। তবে অভিনয় বেশ ভালোই করে। ধন্যবাদ আপনাকে।