নাটক রিভিউ || মায়াবতী

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে মায়াবতী। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ফারহান আহমেদ জোভান এবং নাজনীন নিহা। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Screenshot_20250619_022848_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকমায়াবতী
রচনাদয়াল সাহা
পরিচালনামাহমুদুর রহমান হিমি
অভিনয়েফারহান আহমেদ জোভান,নাজনীন নিহা,সাবিহা জামান,সমাপ্তি মাশুক,শেরতাজ জাহান জেবিন এবং আরও অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার১২ই জুন ২০২৫
দৈর্ঘ্য৫৮ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


নাটকের শুরুতে দেখা যায়,নায়িকা নিহা কলেজে যাচ্ছে পরীক্ষা দিতে। কিন্তু যাওয়ার আগে বাসা থেকে সে অনেক কিছু লিখে নিয়েছে ছোট ছোট কাগজের মধ্যে। যাতে করে সে পরীক্ষার হলে গিয়ে নকল করতে পারে। তো পরীক্ষার হলে গিয়ে সে ভালোভাবেই নকল করতে সক্ষম হয় এবং তার পরীক্ষা বেশ ভালোই হয়েছিল। যদিও সে তার বান্ধবীকে তেমন একটা হেল্প করেনি পরীক্ষার হলে। যাইহোক তারা দু'জন পরীক্ষা দিয়ে বের হয়ে, বাসায় গেলো না। বরং নিহার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলো। এদিকে ঢাকা থেকে শ্রীমঙ্গল এসেছে জোভান তার কাজিনের সাথে কিছুদিন থাকতে। জোভানের কাজিন হচ্ছে নিহার বান্ধবীর বয়ফ্রেন্ড। তো জোভানের কাজিন জোভানকে সাথে নিয়ে যায়, নিহা এবং তার বান্ধবীর সাথে দেখা করতে। নিহার বান্ধবী এবং জোভানের কাজিন চুটিয়ে প্রেম করতে থাকে। কিন্তু জোভান এবং নিহা তেমন কোনো কথা বলে না। কারণ তারা তো প্রথম বারের মতো একে অপরকে দেখেছে।


Screenshot_20250620_165643_YouTube.jpg

Screenshot_20250620_165716_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তবে একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। বলা যায় প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলেছে তারা। যাইহোক তারা সবাই বাসায় চলে যাওয়ার পর, জোভান বারবার তার কাজিনকে অনুরোধ করছে, নিহার সাথে আরেকবার দেখা করিয়ে দেওয়ার জন্য। কারণ নিহাকে তার খুব পছন্দ হয়েছে। এদিকে নিহাও তার বান্ধবীকে অনুরোধ করতে থাকে,জোভানের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তীতে তারা ৪ জন একটা জায়গায় দেখা করে এবং তখন থেকেই নিহা ও জোভান একে অপরের ঘনিষ্ঠ হয়ে যায়। জোভানের কাজিন এবং নিহার বান্ধবী বুঝতে পারে তারা দু'জন একে অপরকে ভীষণ ভালোবাসে। জোভানের কাজিন একদিন নিহার বান্ধবীকে বলে,জোভান খুনির আসামি এবং সে ঢাকা থেকে পালিয়ে শ্রীমঙ্গল এসেছে। তারপর নিহার বান্ধবীও বলে,নিহারও একটা সমস্যা রয়েছে। নিহাকে তার বান্ধবী যখন বলে,জোভান খুনের আসামি, তখন নিহা ভীষণ কষ্ট পায়। এদিকে জোভানের কাজিন জোভানকে বলে, নিহার চরিত্র ভালো না। তাই তার সাথে সম্পর্ক না রাখতে।


Screenshot_20250620_165734_YouTube.jpg

Screenshot_20250620_165801_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

যাইহোক নিহা এবং জোভান একে অপরকে ছাড়া থাকতে চাইলেও, তারা থাকতে পারছিলো না। তারা দু'জন দেখা করে সবকিছু শেয়ার করে। জোভানের চাচাকে জমিজমা সংক্রান্ত ঝামেলা নিয়ে কারা যেনো খুন করে ফেলে এবং সেই খুনের আসামি করা হয়েছে জোভানকে। এটা শুনে নিহা অনেকটা শান্তি পায়। কারণ সে ভেবেছিল একজন খুনীকে সে ভালোবেসেছে। যদিও সে সবকিছুই মেনে নিয়েছিল। কিন্তু জোভান যখন নিহাকে বললো, তুমি ক্লাস নাইনে থাকতে কেনো একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছো এবং তিনদিন সংসার করেছো। এটা শুনে নিহার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায় এবং নিহা সাথে সাথে জোভানকে চর মারে। তারপর সেখান থেকে চলে যায়। আসলে নিহা পালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই ছেলে আসেনি এবং নিহা ৩ দিন ট্রেন স্টেশনে বসেছিল। তাই মানুষজন ভেবেছে নিহা ৩ দিন সেই ছেলের সাথে সংসার করেছে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।


Screenshot_20250620_165831_YouTube.jpg

Screenshot_20250620_170011_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


আসলে ভালোবাসা কখন কিভাবে হয়ে যায়, সেটা টের পাওয়া যায় না। আর কাউকে যদি মন থেকে ভালোবাসা যায়, তাহলে তাকে ছাড়া কিছুই ভালো লাগে না। ভালোবাসার মানুষের অনেক দোষ ত্রুটি থাকলেও, সেটা মেনে নেওয়া যায়। এই নাটকেও এমনটা দেখা গিয়েছে। নিহা যখন জানতে পেরেছে জোভান খুনের আসামি, তখন সে কষ্ট পেলেও,জোভানকে ঠিকই মেনে নিয়েছিল। যদিও পরবর্তীতে নিহা জানতে পারে, জোভান খুনী নয় বরং সে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে দোষী করা হয়েছে। তাছাড়া জোভানও নিহার একটি বাজে অতীত মেনে নিয়েছিল। যদিও নিহার তেমন দোষ ছিলো না সেক্ষেত্রে। আসলে মন থেকে কাউকে ভালোবাসলে অনেক সেক্রিফাইস করা যায়। নাকটটি একেবারে বাস্তব সম্মত এবং সবাই বেশ ভালো অভিনয় করেছে। তাছাড়া এই নাটকের শ্যুটিং শ্রীমঙ্গলে করা হয়েছে বলে আরও বেশি ভালো লেগেছে। কারণ এই জায়গাগুলো আমার বেশ পরিচিত। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২০.৬.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20250620_174507425.jpg

https://x.com/mohin3242127/status/1936026976466485750?t=8jGcEp7yBCQtOVki18PSGA&s=19

 last year 
 last year 

নাটক দেখতে ভালই লাগে আমার কাছে তবে সময়ের অভাবে খুব বেশি দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। যদিও নাটকটি দেখা হয়নি তবে আপনার নাটকের রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

আমারও নাটক দেখতে খুব ভালো লাগে। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।তবে নাটকটি এখনো দেখা হয়নি।আমার কাছে জোভান ও নিহার অভিনয় অনেক ভালো লাগে।ভাবছি সময় করে নাটকটি দেখে নিবো।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

জোভান এবং নিহা সত্যিই খুব ভালো অভিনয় করে থাকে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে।

 last year 

ভালো ভালো নাটক দেখতে আসলেই বেশ ভালো লাগে। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year (edited)

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ ভাই সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর নাটকের রিভিউ শেয়ার করতে। প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

একেবারে চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটক এর রিভিউ পড়ে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে এত সুন্দর একটি নাটকের ঘটনাকে যেভাবে আপনাদের পোস্ট এর মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তেমনি এই নাটকের নামটি শুনে মনে হচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

নাটকটি আসলেই খুব সুন্দর। এই নাটকের রিভিউ পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59147.39
ETH 1559.63
USDT 1.00
SBD 0.42