ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে, একটি ফটোগ্রাফি সিলেট থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা আমি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ক্যাপচার করেছিলাম। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর বেশ জনপ্রিয় একটি জায়গা। প্রায় সারাবছর পর্যটকদের ভিড় দেখা যায় সেখানে। সাদা পাথর গুলো সত্যিই খুব সুন্দর। তাছাড়া মেঘালয় রাজ্যের পাহাড় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা আমি নবীগঞ্জ ঘাট থেকে ক্যাপচার করেছিলাম। শীতলক্ষ্যা নদী পারাপার হতে সময় একেবারে কম লাগলেও,নবীগঞ্জ ঘাটে ফেরী রয়েছে। এতে করে খুব সহজেই গাড়ি পারাপার করা যায় এবং অনেক মানুষও ফেরীতে চড়ে নদী পার হয়ে থাকে।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
সিলেটের মাধবপুর লেকের একেবারে পাশেই চা বাগান রয়েছে। তাই সেখানে গেলে লেকের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি,চা বাগানের সৌন্দর্যও উপভোগ করা যায়। লেকের মধ্যে প্রচুর শাপলা ফুল ছিলো। সবমিলিয়ে চারপাশের সৌন্দর্য বেশ উপভোগ করেছিলাম।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিতে আপনারা রাইফেলের আকৃতি দেখতে পাচ্ছেন। এই ফটোগ্রাফিটা আমি বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে ক্যাপচার করেছিলাম। সেখানে বিভিন্ন ধরনের অস্ত্রের আকৃতি রয়েছে। চেষ্টা করেছিলাম সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করতে।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটাও আমি বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে ক্যাপচার করেছিলাম। তবে এটার সঠিক নাম আমার জানা নেই। কিন্তু দেখামাত্রই ভালো লেগেছিল বলে,ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
আসলে আমি সবুজ প্রকৃতি দেখতে সবসময়ই খুব পছন্দ করি। তাইতো আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে। যদিও সেটা সবসময় সম্ভব হয় না। আমরা কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে এই চমৎকার দৃশ্য দেখতে পাই।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটাও সেখান থেকে ক্যাপচার করেছিলাম। আসলে সবুজের সমারোহ দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই ধরনের দৃশ্য একেবারে গ্রামের দিকে গেলেই দেখা যায়। শহুরে জীবনে এমন দৃশ্য দেখার সুযোগ নেই।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১৫.১০.২০২৫ |
| লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1978405281898868799?t=-ZVkzxSOiaQ8dPpAwEPssg&s=19
X-promotion
ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি বলতে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফির চোখ জুড়ানোর মত ছিলো।যেমন সুন্দর ফটোগ্রাফি করছেন ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।