কবিতা আবৃত্তি পোস্ট || ভাঙ্গা পৃথিবী (Blacks দাদা)
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিখ্যাত কবিদের কবিতাই বেশি পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই বেশি পড়া হয়। বিশেষ করে বড় দাদা, ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতা নিয়মিত পড়া হয়।
কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি
যাইহোক ব্ল্যাক্স দাদার প্রতিটি কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। এককথায় বলতে গেলে আমি ছোট দাদার কবিতার ভক্ত। শুধু আমি না,বরং আমাদের কমিউনিটির সবাই ছোট দাদার কবিতার ভক্ত। ছোট দাদার কবিতা গুলো যেমন সুন্দর, তেমনি উনার প্রতিটি কবিতার মধ্যে এক ধরনের ম্যাসেজ থাকে। এই কবিতাটি ছোট দাদার পোস্টের মাধ্যমে পড়া হয়েছে আমার। কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছিল আমার। সত্যি বলতে কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। তাই আমি @blacks দাদার লেখা "ভাঙ্গা পৃথিবী" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
কবিতা : ভাঙ্গা পৃথিবী
কবি : Blacks দাদা
কবিতা আবৃত্তি : @mohinahmed
কবিতার লাইনগুলো নিম্নরূপ :
বিশ্ব এখন অস্থির,
যেন ভাঙা ঘরের দেওয়াল চুঁইয়ে জল পড়ছে—
সংকটের কুয়াশায় হারিয়ে যাচ্ছে দিশা।
তবু এই ধ্বংসস্তূপের ভেতরেও
একটা হাত খুঁজে বেড়াই—
তোমার হাত,
যা হয়তো অন্ধকারে আলো হয়ে উঠতে পারে।
অর্থনীতি, যুদ্ধ, ভয়—
সবাই একসাথে বুক চেপে বসে আছে,
কিন্তু তার মধ্যেই
তোমার চোখে দেখি এক টুকরো অনন্ত আকাশ।
প্রেমের এই অকালে
তুমি যদি পাশে থাকো,
তাহলে ভাঙা পৃথিবীটাও
হয়ে উঠবে নতুন করে গড়া—
যেমন শুকনো মাটির বুকে হঠাৎ নেমে আসে বৃষ্টি,
যেমন ঝড়ের ভেতরেও কেউ
ভালোবাসার গান গাইতে জানে।
তুমি দরকার—
কারণ প্রেমই হলো সেই শেষ ভরসা
যা মানুষকে মানুষ করে রাখে,
যা সংকটের অতল থেকে
আমাদের বাঁচিয়ে তোলে।
কবিতা আবৃত্তির লিংক👇👇
ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | কবিতা আবৃত্তি |
|---|---|
| আবৃত্তি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২৫.৯.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1970911267826303334?t=eLHMV0owjXFN70rX9_k-Zg&s=19
https://x.com/mohin3242127/status/1971119722562453987?t=96tupBW2wMjEQ7lXYt34DA&s=19
https://x.com/mohin3242127/status/1971120391503613965?t=PaysoQc6PYQGYPqAHXZFUw&s=19
X-promotion
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। আপনি ছোট দাদার ভাঙ্গা পৃথিবী কবিতাটি সুন্দর করে আবৃত্তি করেছেন। তবে আমার কাছেও ছোট দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের কবিতাগুলো অনেক ভালো লাগে। আপনার কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ।
আমার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে আপনার এতো ভালো লাগে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।