ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন তিনটি ফটোগ্রাফি সিলেট থেকে, দুটি ফটোগ্রাফি বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা সাদা পাথর পর্যটন কেন্দ্রের মেইন স্পট থেকে ক্যাপচার করেছিলাম। এই জায়গাটা এতটাই সুন্দর যে,আমি সেখানে গিয়ে অনেক গুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। তাছাড়া চারপাশের সৌন্দর্য বেশ উপভোগ করেছি।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
আসলে বোটে চড়ে নদীতে ঘুরতে সত্যিই খুব ভালো লাগে। আর নদীর পানি যদি এমন স্বচ্ছ হয়,তাহলে তো বোট দিয়ে ঘুরতে আরও বেশি ভালো লাগে। তাছাড়া বোটের এক পাশে বসে এমন স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে রাখতেও খুব ভালো লাগে।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
সিলেটের রাতারগুলের গাছগুলো আসলেই খুব সুন্দর। বিশেষ করে সোয়াম্প ফরেস্টের ভিতরের গাছগুলো আরও বেশি সুন্দর। এই ফটোগ্রাফিটা সোয়াম্প ফরেস্টে প্রবেশ করার সময় ক্যাপচার করেছিলাম। এককথায় মনোমুগ্ধকর পরিবেশ ছিলো সেখানে।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে সূর্যোদয়ের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা মাস দুয়েক আগে সিলেটে যাওয়ার পথে গাড়িতে বসে ক্যাপচার করেছিলাম আমি। আসলে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
বেশ কিছুদিন আগে নৌকা দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময়, এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। সাধূর ঘাটে মাঝেমধ্যে এমনিতেও যাওয়া হয়। কারণ বিকেলে নদীর পাড়ে সময় কাটানোর মজাই আলাদা। সেদিন আকাশটা কিছুটা মেঘলা ছিলো।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
এই ফটোগ্রাফিটা গতবছর বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম থেকে ক্যাপচার করেছিলাম। এটা হচ্ছে রিভলবার এবং ম্যাগাজিনের আকৃতির ফটোগ্রাফি। মিলিটারি মিউজিয়ামে গেলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অনেক কিছুই দেখা যায় এবং জানা যায়।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g
হঠাৎ করে তাকালে মনে হয় যে,সত্যি সত্যিই তারা যুদ্ধ করছে। আসলে এগুলোর আকৃতি সেভাবেই তৈরি করা হয়েছে। তাছাড়া তাদের অঙ্গভঙ্গি একেবারে পারফেক্ট হয়েছে। সেখানে গিয়ে প্রচুর ফটোগ্রাফি করেছিলাম আমি।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১৩.৮.২০২৫ |
| লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1955323096564633908?t=oqXvkuEfgsD8xPtwxID_vQ&s=19
https://x.com/mohin3242127/status/1955323708983369937?t=B9QOBzXZVyGRL26hj649zg&s=19
https://x.com/mohin3242127/status/1955324326598807764?t=djI8jR_Gb_KHTNzsE6R_4g&s=19
X-promotion
প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা হয় না আর আপনি প্রকৃতির এমন সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যা দেখে আমার বেশি ভালো লেগেছে। এছাড়াও প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ সুন্দর করে ধারণ করেছেন আপনি। ভীষণ ভালো লাগলো এমন সুন্দর ফটোগ্রাফি গুলি দেখে। ধন্যবাদ।।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সাতটি রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে ভাই। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফি উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ ভাই।
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমারও খুব ভালো লাগে। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ওয়াও অসম্ভব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলি। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেশ সুন্দর। ভীষণ ভালোভাবে আপনি ফটোগ্রাফি গুলি ধারণ করেছেন তাই দেখে ভীষণই ভালো লাগলো। প্রকৃতির ফটোগ্রাফি গুলি এবং মিউজিয়ামের ফটোগ্রাফি গুলি সবগুলোই চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম দাদা। চেষ্টা করেছি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে।
অনেক সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই সাতটি রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সবসময়ই চেষ্টা করি ফটোগ্রাফির সাথে যথাযথ বর্ণনা দেওয়ার জন্য। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
প্রাকৃতিক দৃশ্য এর ফটোগ্রাফিগুলো সব সময় দেখতে বেশ সুন্দর লাগে।আর আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর লাগছে। তবে সিলেটের ফটোগ্রাফিগুলো আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
সিলেটের ফটোগ্রাফি গুলো আসলেই খুব সুন্দর। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
খুব সুন্দর হয়েছে আজকে শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো৷ সব সময়ের মতো আজকেও আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি আপনি শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় যে চমৎকার ফটোগ্রাফিটি ক্যাপচার করেছেন সেটি অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে৷
আসলে সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।