ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি মেঘনা নদীর পাড় থেকে,তিনটি ফটোগ্রাফি আমার বাসার ছাঁদ থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250611_115002_1b9.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা সপ্তাহ দুয়েক আগে বিশনন্দীর মেঘনা নদীর তীর থেকে ক্যাপচার করেছিলাম। নদীর পাড়ে অনেকগুলো ট্রলার থামানো ছিলো এবং উপরের দিকে বেশ কিছু পিক-আপ থামানো ছিলো। সবমিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। তাছাড়া মেঘনা নদীর পানি একেবারে স্বচ্ছ ছিলো তখন।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250611_115005_9dd.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে আকাশের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। নীল আকাশ আমার বরাবরই খুব পছন্দ। তাছাড়া নীল আকাশে সাদা মেঘের ভেলা থাকলে, আকাশের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। সত্যি বলতে আকাশের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। নিচে মেঘনা নদী এবং উপরে আকাশ,সবমিলিয়ে পরিবেশটা ছিলো একেবারে মনোমুগ্ধকর।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250611_114959_90f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা আমি আমার বাসার ছাঁদ বাগান থেকে ক্যাপচার করেছিলাম। বৃষ্টি থেমে যাওয়ার পরপরই এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। তাই পাপড়ি গুলোর মধ্যে পানি জমেছিল।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250611_114956_ce8.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এগুলো হচ্ছে মিষ্টি মাল্টার ফটোগ্রাফি। আমার ছাঁদ বাগানে এই গাছটি গত বছর লাগিয়ে ছিলাম। এখন ২২টা মাল্টা আছে এই গাছের মধ্যে এবং মাল্টা গুলো বেশ বড় সাইজের হয়েছে। মাল্টা গুলো পাকলে, বেশ মজা করে খাওয়া যাবে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250611_114954_4dd.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে ড্রাগন ফলের ফটোগ্রাফি। আমার ছাঁদ বাগানে শুধুমাত্র একটি ড্রাগন গাছ রয়েছে এবং এই গাছের মধ্যে ৬টা ড্রাগন ফল ধরেছে। ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তাছাড়া নিজের গাছের যেকোনো ফল খাওয়ার মজাই আলাদা।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250611_115008_204.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে প্রাকৃতির দৃশ্যের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা গ্রামের ভিতর থেকে ক্যাপচার করেছিলাম। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল। সেখানে হাঁটাহাঁটি করে, সেদিন বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250611_115012_bb2.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভিতর থেকে ক্যাপচার করেছিলাম। থানার পিছনের অংশে বিশাল বড় ক্ষেত রয়েছে। হঠাৎ করে পিছনের দিকে তাকাতেই, এই চমৎকার দৃশ্যটা আমার চোখে পড়ে। তাই সাথে সাথে আমি ফটোগ্রাফিটা ক্যাপচার করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১১.৬.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 
 last year 

আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার সাতটি রেমডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুল এবং মাল্টা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

গোলাপ ফুল এবং মাল্টার ফটোগ্রাফি আপনার কাছে এতোটা ভালো লেগেছে,জেনে খুব ভালো লাগলো ভাই। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ওয়াও ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আমার কাছে এরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।বিশেষ করে আকাশের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আকাশের ফটোগ্রাফিটা আসলেই খুব সুন্দর। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে দেখতে। এমন প্রাকৃতিক দৃশ্য এবং আকাশের ফটোগ্রাফি দেখতে বেশ ভালই লাগলো। সামনাসামনি দেখতে যেমন ভালো লাগে তেমন ফটোগ্রাফি দেখতেও ভীষণ ভালো লাগে। সাথে গোলাপ ফুলটি ছিল চমৎকার আকর্ষণীয়। ভীষণ সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।

 last year 

গোলাপ ফুলটা আসলেই খুব সুন্দর। তাছাড়া পাপড়ি গুলোর মধ্যে বৃষ্টির পানি ছিলো বলে,সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 last year 

আপনিও বেশ ভালো ফটোগ্রাফি করে থাকেন। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোই লাগলো। যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে আপনি এই ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ননাও শেয়ার করেছেন৷ এর মধ্যে বিশনন্দীর মেঘনা নদীর তীর থেকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

 last year 

চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফির সাথে যথাযথ বর্ণনা দেওয়ার জন্য। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ চমৎকার ভাই। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আসলেই খুব সুন্দর। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59780.31
ETH 1576.77
USDT 1.00
SBD 0.42