ফটোগ্রাফি পোস্ট || 📸কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন চারটি ফটোগ্রাফি ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো গ্রামের দিক থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_251022_130754_3ad.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা আমি বন্দর থানার সাবদি থেকে ক্যাপচার করেছিলাম। সেখানে বেশ কিছু মন্দির রয়েছে এবং সেখানকার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আমি ঘাটে দাঁড়িয়ে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পাশাপাশি, এই ফটোগ্রাফিটা ক্যামেরা বন্দী করেছিলাম।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_251022_130752_7fe.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিতে আপনারা বেশ কিছু সুন্দর সুন্দর নৌকা দেখতে পাচ্ছেন। বিকেলে অনেকেই এই নৌকা গুলোতে চড়ে,ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য উপভোগ করে থাকে। আসলে নৌকায় চড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। তাইতো মাঝেমধ্যে যাওয়া হয় সেখানে।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_251022_130805_c06.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে নদীর ঘাটে দাঁড়িয়ে, এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। অনেকেই তখন নৌকায় চড়ে নদী পারাপার হচ্ছিলো। অনেকে নদী পার হয়ে সাবদি যাচ্ছিলো,আবার অনেকে সাবদি থেকে ফিরছিলো। আমরাও নৌকায় চড়ে নদী পার হয়ে সাবদি গিয়েছিলাম সেদিন।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_251022_130808_d95.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সেখান থেকে নৌকায় চড়ার আগে, সেখানকার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার চেষ্টা করেছিলাম। তো সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে এমন প্রাকৃতিক দৃশ্য এখন কম-ই চোখে পড়ে। তবে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার বরাবরই খুব ভালো লাগে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_251022_130759_73e.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

বেশ কিছুদিন আগে বিকেলে গ্রামের দিকে হাঁটতে গিয়েছিলাম। তো এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর লাগছিলো। রাস্তার দুপাশে বিশাল বড় বড় ক্ষেত রয়েছে এবং রাস্তার একেবারে পাশে গাছগাছালিও রয়েছে। এককথায় বলতে গেলে, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_251022_130802_9a1.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

মহান আল্লাহ তায়ালার অপরূপ সৃষ্টি দেখলে, সত্যিই মুগ্ধ হয়ে যাই। এমন দৃশ্য দেখলে যে কারোরই চোখ আটকে যাবে। বিশেষ করে কলাগাছ গুলো দেখতে খুবই সুন্দর লেগেছিল। বিকেলে এমন জায়গায় গিয়ে সময় কাটানোর মজাই আলাদা।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_251022_130756_450.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটাও সেখান থেকে ক্যাপচার করেছিলাম। দূরে একটি ইটের ভাটা দেখা যাচ্ছে। তাছাড়া কিছু লোক ক্ষেতে কাজ করছে। তারা মূলত কৃষিকাজ করেই জীবনযাপন করে থাকে। এককথায় বলতে গেলে তারা প্রতিনিয়ত সংগ্রাম করেই বাঁচে।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২২.১০.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 8 months ago 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20251022_143400925.jpg

https://x.com/mohin3242127/status/1980701846584057943?t=HZtXmvj8oBj556BtRB10ew&s=19

 8 months ago 
 8 months ago 

প্রাকৃতিক দৃশ্যগুলি আসলেই অন্যরকম ভালো লাগার।আর বিশেষ করে নদী আমার বরাবরই পছন্দের, কারন আমার শৈশব কেটেছে নদীর পাশে এক গ্রামেই।প্রত্যেকটি ছবিই দারুণ, ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

নদী আপনার এতো পছন্দ, জেনে খুব ভালো লাগলো আপু। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

বাহ্ আপনি তো দারুন দারুন কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফির বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা। ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ একই সাথে এখানে যখন আপনার কাছ থেকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলাম তখন প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালোভাবে বুঝতে পারলাম৷ এই সৌন্দর্যের মধ্যে যেন আমি একেবারে হারিয়ে গেলাম৷

 8 months ago 

ফটোগ্রাফি গুলো আপনার এতো ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

বাহ দারুন কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই সবার মন কারে। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42