হংকং এবং ম্যাকাও ভ্রমণ (২য় পর্ব) , ১০% বেনিফিশিয়ারি @shy-fox, ৫% বেনিফিশিয়ারি @abb-school

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।আজকে ২য় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ওশেন পার্কে অনেকক্ষণ ঘুরাঘুরি করার পর ডিজনিল্যান্ড রিসোর্ট পার্কে যাবার জন্য ট্রেন স্টেশনে ঢুকলাম। তারপর এমটিআর ট্রেনে উঠে চলে গেলাম সানি ভে স্টেশনে। তারপর সানি ভে স্টেশন থেকে চলে গেলাম ডিজনিল্যান্ড রিসোর্ট স্টেশনে। এর মধ্যে কয়েকবার ট্রেনের লাইন চেঞ্জ করতে হয়েছে। ডিজনিল্যান্ড রিসোর্ট স্টেশন থেকে বের হবার সাথে সাথেই হংকং ডিজনিল্যান্ড রিসোর্ট দেখতে পেলাম। যেতে যেতে একেবারে বিকেল হয়ে গেল।

20221026_093827.jpg

Location

এই পার্কটি দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ এই পার্কটির ব্যাপারে আমি অনেক শুনেছি। ডিজনিল্যান্ড রিসোর্টে ঢুকে প্রথমে আমি আশেপাশের কিছু ফটোগ্রাফি করে নিলাম কেননা এতো সুন্দর জায়গা ছবি না তুললে হয় নাকি। তবে একা কোথাও ঘুরতে গেলে নিজের পুরো ছবি তোলা নিয়ে একটু ঝামেলা হয়। কাউকে অনুরোধ করলে ছবি তুলে দেয় কিন্তু কাউকে অনুরোধ করতে আমার কাছে একটু অস্বস্তি লাগে। কারণ অপরিচিত মানুষ তো সেজন্য। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে কাপলস দের সামনে গিয়ে সেলফি তুলতাম আর তারা অনেক সময় বলে যে ওদের ফোন দিয়ে তাদের ছবি তুলে দেওয়ার জন্য। তো আমি প্রথমে তাদের ছবি তুলে দিতাম এবং তারপর ওদেরকে বলতাম আমার কিছু ফুল পিকচার তুলে দিতে।

20221026_100901.jpg

20221026_094501.jpg

Location

তো এভাবেই কাউকে দিয়ে আমার কিছু ছবি তুলিয়ে নিলাম। এরইমধ্যে সন্ধ্যা হয়ে গেলো আর সন্ধ্যার পর চারিদিকে অনেক সুন্দর লাইটিং করা হলো। বিকেলবেলা আর্টিফিশিয়াল ঝর্ণাগুলো খুব সুন্দর লাগছিল এবং সন্ধ্যার পর লাইটিং এর জন্য ঝরনাগুলোর সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। সন্ধ্যার পর আমি আরো কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে নিলাম। তারপর বসে বসে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। হঠাৎ করে মনে হলো আমার সাথে যে তিনজন বন্ধু আসার কথা ছিল, তাদের সাথে ভিডিও কলে একটু কথা বলি।তারপর ভিডিও কলে ওদের সাথে কথা বললাম এবং চারপাশ ঘুরিয়ে দেখালাম। ওরাও বললো অনেক সুন্দর জায়গা এবং একটু আফসোসও করলো যেহেতু আসতে পারেনি।যাইহোক কিছুক্ষণ পর হোটেলের দিকে রওনা দিলাম।

20221026_163958.jpg

20190912_193041.jpg

Location

সেখান থেকে হোটেল খুব কাছে ছিল তাই আসতে বেশিক্ষণ সময় লাগেনি।তারপর হোটেলে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হলাম। কারণ কালকে খুব সকালে হোটেল থেকে চেক আউট করে এয়ারপোর্টে যেতে হবে ম্যাকাও এর উদ্দেশ্যে। তারপর রিসিপশনে জিজ্ঞেস করে জানতে পারলাম খুব কাছে একটি শপিং মল রয়েছে। সেখানে গিয়ে টুকিটাকি কেনাকাটা করব এবং ডিনার করে হোটেলে ফিরব।তো শপিং মলে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করলাম এবং হঠাৎ করে চিৎকারের শব্দ শুনতে পেলাম।তো সেখানে গিয়ে দেখলাম অনেক লোকজন একসাথে ভিড় করে আছে আর উপরে কিছু লোক দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে।সেই ভিড়ের মধ্যে থাকা একজন লোকের কাছে আমি জিজ্ঞেস করলাম ঘটনাটা আসলে কি। তো সে আমাকে বলল চায়না সরকার এবং হংকং সরকার এর মধ্যে রাজনৈতিক একটু ঝামেলা চলছে।

20190912_193414.jpg

Location

20190912_204140.jpg

উপরে নাকি একজন রাজনীতিবিদ এসেছে সে জন্য তারা সবাই ভিড় করে আছে। সে আমাকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করলো আর আমি এতোটুকু বুঝতে পারলাম। তারপর আমি আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম। একটু পর আমি একটা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম ডিনার করার জন্য। নুডুলস এর মত এক ধরনের ডিশ এবং লেমন জুস অর্ডার করলাম। কিন্তু পরিমাণে এতই বেশি ছিল যে সবটুকু খাওয়া যাচ্ছিল না, তাই খাবার কিছুটা রেখেই চলে আসলাম। কারণ হাতে সময় কম ছিল সকাল ৮ টায় ফ্লাইট। কিন্তু খাবারটা বেশ মজার ছিল।

20190912_210223.jpg

20190912_210240.jpg

তারপর সেখান থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ গুছিয়ে রাখলাম। কারণ ঘুম থেকে ভোর পাঁচটায় উঠতে হবে এবং সকালে তেমন একটা সময় পাবো না। তারপর ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে রিসিপশনে চলে গেলাম চেক আউট করার জন্য। হোটেল থেকে বের হয়ে একটি ট্যাক্সি নিলাম এয়ারপোর্ট এর উদ্দেশ্যে।এয়ারপোর্টে ঢুকে প্রথমে বোর্ডিং পাস নিলাম এবং তারপর ইমিগ্রেশন ক্রস করে ভিতরে ঢুকলাম। তারপর হংকং এয়ারলাইনসে উঠলাম ম্যাকাও এর উদ্দেশ্যে। ১৪ই সেপ্টেম্বর ২০১৯ সকাল ৮টায় হংকং এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়লো ম্যাকাও এয়ারপোর্টের উদ্দেশ্যে।

ক্যাটাগরিভ্রমণ
ফটোগ্রাফার@mohinahmed
ক্যামেরাSamsung Galaxy S9 Plus
তারিখ২৬.১০.২০২২
স্থানডিজনিল্যান্ড রিসোর্ট পার্ক, হংকং

বন্ধুরা আজ এই পর্যন্তই, আমার এই ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও ধরিয়ে দিবেন সেই আশা করছি। আপনাদের সাপোর্ট পেলে আবারো ইনশাল্লাহ দেখা হবে ৩য় (শেষ পর্ব)। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Hi, @mohinahmed,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38