ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি বাসা থেকে, দুটি ফটোগ্রাফি শীতলক্ষ্যা নদী থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা আজকে দুপুরে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ক্যাপচার করেছিলাম। আসলে আমার ছেলে অসুস্থ বলে,হসপিটালে নিয়ে গিয়েছিলাম। হসপিটালে যাওয়ার সময় হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু বাসায় ফেরার সময় দেখলাম আকাশ একেবারে ক্লিয়ার। এমন নীল আকাশ দেখতে আমার খুবই ভালো লাগে।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
আসলে বিকেলে নদীর পাড়ে বসে জাহাজ চলাচল করার দৃশ্য দেখার মজাই আলাদা। তাছাড়া গরমের দিন বিকেলে নদীর পাড়ে বসে থাকলে মনপ্রাণ একেবারে জুড়িয়ে যায়। তো নদীর পাড়ে সময় কাটানোর ফাঁকে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
আসলে বৃষ্টির পর গাছে থাকা যেকোনো ফুল এবং ফলের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। বৃষ্টির ফোঁটা পড়া অবস্থায় মাল্টার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর আগেও আমার ছাঁদ বাগান থেকে তোলা বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ড্রাগন ফল গুলো আমার গাছের। উত্তরার একটি নার্সারি থেকে এই গাছটি কিনেছিলাম। এই গাছে এবার অনেক গুলো ড্রাগন ফল হয়েছিল। ড্রাগন ফল গুলো খুবই মিষ্টি লেগেছিল খেতে। এই ড্রাগন ফল তিনটি গতকালকে গাছ থেকে ছিঁড়ে এনেছিলাম।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আসলে প্রাকৃতিক দৃশ্য যতই দেখি ততই ভালো লাগে। সত্যি বলতে এই ধরনের দৃশ্য দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। আমার মতে সবারই উচিত মাঝেমধ্যে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে ওয়াকওয়ের ফটোগ্রাফি। শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাট থেকে একটু সামনেই ওয়াকওয়ে রয়েছে। আমি সেদিন সকাল সকাল সেদিকে গিয়েছিলাম এবং ওয়াকওয়ে দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। অনেকেই দেখলাম সেই ওয়াকওয়ে দিয়ে হাঁটাহাঁটি করছে। আসলে নদীর পাড়ের এমন মনোমুগ্ধকর পরিবেশে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
বেশ কিছুদিন আগে ২নং ডকইয়ার্ডের মসজিদে এশার নামাজ আদায় করেছিলাম। তো নামাজ আদায় করে বের হওয়ার পর খুব সুন্দর চাঁদ দেখতে পেলাম এবং দেখামাত্রই সাথে সাথে ফটোগ্রাফিটা ক্যাপচার করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২০.৮.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1957858796740477293?t=LW5yBW-k6LavZejBU02YCg&s=19
https://x.com/mohin3242127/status/1957860505311437157?t=f0CBCv7fK848e-C8aGQ54g&s=19
https://x.com/mohin3242127/status/1958133791874330682?t=5-a1PMTKRh-I0C12bePGQg&s=19
https://x.com/mohin3242127/status/1958134722946834777?t=v48AZKNzGEF0SSBkWHslWw&s=19
X-promotion
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই অসাধারণ ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে আপনি চার নাম্বারে যে ড্রাগন ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
ড্রাগন ফলের ফটোগ্রাফিটা আপনার খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।