ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন চারটি ফটোগ্রাফি আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে, দুটি ফটোগ্রাফি সিলেট থেকে এবং একটি ফটোগ্রাফি অন্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
📸১নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা আমি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ক্যাপচার করেছিলাম। ভোলাগঞ্জ সাদা পাথর আসলেই খুব সুন্দর জায়গা। বিশেষ করে মেঘালয়ের পাহাড় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তবে প্রচন্ড রোদ ছিলো সেদিন। নয়তোবা আরও ভালো সময় কাটাতে পারতাম সেদিন।
📸২নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
আমরা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে যাওয়ার আগে, রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেখতে গিয়েছিলাম। তো রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেখে ফেরার পথে, বোটে বসে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম আমি।
📸৩নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এই ফটোগ্রাফিটা বন্দর ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ক্যাপচার করেছিলাম। আকাশ তখন একেবারে মেঘলা ছিলো। ট্রলারে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য দেখতে খুবই সুন্দর লাগছিলো। তাই আমি ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে।
📸৪নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে প্রজাপতির ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে ক্যাপচার করেছিলাম। আসলে পার্কে ঘুরাঘুরি করার সময় হঠাৎ করে এই প্রজাপতিটা আমার চোখে পড়ে। তো দেখামাত্রই আমি ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।
📸৫নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
এটা হচ্ছে রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি। এর আগেও আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে তোলা, রাধাচূড়া ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কৃষ্ণচূড়া ফুল দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি রাধাচূড়া ফুল দেখতেও দারুণ লাগে।
📸৬নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের ভিতরে এই ক্যাফেটা অবস্থিত। এই ক্যাফেটার ডেকোরেশন সিম্পল হলেও,দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আমরা এই ক্যাফে তে বসে ফুচকা খেয়েছিলাম সেদিন। ফুচকার স্বাদ ছিলো এককথায় দুর্দান্ত।
📸৭নং ফটোগ্রাফি📸
What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra
আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের একেবারে উত্তর পাশে এই সুন্দর জায়গাটি অবস্থিত। এই রাস্তাটি দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে। কারণ রাস্তার দুপাশে প্রচুর গাছগাছালি রয়েছে। এককথায় বলতে গেলে, একেবারে মনোরম পরিবেশ।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | ফটোগ্রাফি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৮.১০.২০২৫ |
| লোকেশন | বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1975881635318169623?t=mBH301fsCfqsT357-QHDIA&s=19
https://x.com/mohin3242127/status/1975882242905043256?t=P4DOm9CfrGKVLvMYV4LFmw&s=19
X-promotion
ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। আপনিও চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ভাইয়া।
চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও ভাই আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনি বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করা চমৎকার সাতটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। আর আপনি কিন্তু এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। এবং ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাদের সাপোর্ট পাই বলেই সবসময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করি। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক চমৎকার ছিল ভাইয়া কোনটা রেখে কোনটাকে বেশি সুন্দর বলব ঠিক বুঝতে পারছিলাম না।
আসলে সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।