ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যেমন দুটি ফটোগ্রাফি শীতলক্ষ্যা নদী থেকে, তিনটি ফটোগ্রাফি আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে এবং বাকি ফটোগ্রাফি গুলো অন্যান্য জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_250917_011737_34e.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আমরা যখন আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের মধ্যে ঘুরাঘুরি করছিলাম, তখন হঠাৎ করে খেয়াল করলাম, একটি প্রজাপতি গাছের পাতার মধ্যে বসেছিল। প্রজাপতিটা সত্যিই খুব সুন্দর। তাই দেখামাত্রই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_250917_011742_51b.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের মধ্যে এমন বেশ কয়েকটি রাস্তা রয়েছে এবং প্রতিটি রাস্তা আসলেই খুব সুন্দর। রাস্তার দুপাশে প্রচুর গাছগাছালি রয়েছে এবং কিছু ফুলের গাছও রয়েছে। আর সেজন্য পার্কের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_250917_011739_84b.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের পূর্ব পাশে ব্রহ্মপুত্র নদী রয়েছে এবং নদীর পাড়ে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তাছাড়া অনেক গুলো নারিকেল গাছ লাগানো রয়েছে এবং সেজন্য পার্কের পূর্ব পাশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। নদীর পাড়ে গিয়ে দাঁড়ানোর পর,ঠান্ডা বাতাস এসে শরীরটাকে একেবারে শীতল করে দিচ্ছিলো।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_250917_011751_9e3.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা দেখেই আপনারা বুঝতে পারছেন,ফটোগ্রাফিটা রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে ক্যাপচার করেছিলাম। রাতা গাছ গুলো আসলেই খুব সুন্দর। বোটে চড়ে সেখানকার সৌন্দর্য দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছিল।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_250917_011754_bf5.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা গ্রামের দিক থেকে বেশ কয়েক মাস আগে ক্যাপচার করেছিলাম। এমন চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমার তো প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তাইতো সময় সুযোগ পেলে প্রকৃতির কাছাকাছি ছুটে যাওয়ার চেষ্টা করি।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_250917_011745_5bd.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

গত মাসে একদিন বিকেলে বন্দর ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম এবং আকাশটা তখন বেশ ভালোই মেঘলা ছিলো। তো ট্রলারে চড়ে নদী পার হওয়ার সময়, নদীর মাঝখান থেকে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। তখন অনেক গুলো নৌকা চলাচল করছিলো।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_250917_011747_d30.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিটা নবীগঞ্জ ঘাট থেকে ক্যাপচার করেছিলাম। ঘাটে দাঁড়িয়ে দেখলাম প্রচুর পরিমাণে কচুরি জমে আছে। দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিলো। তাছাড়া নীল আকাশটা দেখতেও দারুণ লাগছিলো। আমি ঘাটে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য অবলোকন করার চেষ্টা করলাম এবং তারপর নৌকায় চড়ে নদী পার হয়েছিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৭.৯.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 9 months ago 
 9 months ago 

ওয়াও আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বিশেষ করে আপনার তোলা প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

প্রজাপতির ফটোগ্রাফিটা আসলেই খুব সুন্দর। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

ওয়াও ভাইয়া আপনি তো চমৎকার ফটোগ্রাফি করছেন আজকে। তবে আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে অসাধারণ হয়। এবং প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। এ ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখে মন চায়।

 9 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 9 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

 9 months ago 

সামনেও সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবসময় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই ফটোগ্রাফিগুলো যখন আপনার কাছ থেকে দেখলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ এর মধ্যে দুই নাম্বারে আপনি যে চমৎকার একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার ভালো লেগেছে৷ ৪ নাম্বারে যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 9 months ago 

দ্বিতীয় এবং চতুর্থ ফটোগ্রাফি দুটি আপনার এতোটা ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60992.07
ETH 1619.89
USDT 1.00
SBD 0.42