ফটোগ্রাফি পোস্ট || 📸সাতটি রেনডম ফটোগ্রাফি📸

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। একসময় আমি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতাম আপনাদের সাথে। তবে এখন চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক আজকে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরমধ্যে বেশিরভাগ ফটোগ্রাফি আমি আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে ক্যাপচার করেছিলাম। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


20250831_170555.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

আসলে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের পূর্ব পাশে নদী রয়েছে এবং নদীর পাড়ে বসে সেদিন দারুণ সময় কাটিয়েছিলাম আমরা। মহান সৃষ্টিকর্তার এমন অপরূপ সৃষ্টি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে।



📸২নং ফটোগ্রাফি📸


20250831_165536.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এই ফটোগ্রাফিতে আপনারা বেশ কয়েকটি খরগোশ দেখতে পাচ্ছেন এবং খরগোশ গুলো দেখতে বেশ কিউট। হয়তোবা ফটোগ্রাফিতে ততোটা কিউট লাগছে না দেখতে। তবে সামনা-সামনি খরগোশ গুলো দেখতে ভীষণ কিউট লাগছিলো।



📸৩নং ফটোগ্রাফি📸


20250831_165423.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

খরগোশ বরাবরই আমার খুব পছন্দ। তাই খরগোশ চোখে পড়লে আমার ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। এই খরগোশটা একা বসে বসে কি যেনো ভাবছিলো হা হা হা। যাইহোক চেষ্টা করেছিলাম ফটোগ্রাফিটা সুন্দর ভাবে ক্যাপচার করতে।



📸৪নং ফটোগ্রাফি📸


20250831_165409.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে ময়ূরের ফটোগ্রাফি। আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টের মধ্যে বেশ কয়েকটি ময়ূর রয়েছে। এর আগেও সেখান থেকে তোলা বেশ কয়েকটি ময়ূরের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।



📸৫নং ফটোগ্রাফি📸


20250831_165255.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে হরিণের ফটোগ্রাফি। হরিণ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমি সেদিন হরিণের বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। পরবর্তীতে চেষ্টা করবো সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।



📸৬নং ফটোগ্রাফি📸


20250831_171522.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

এটা হচ্ছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি। সাদা নয়নতারা ফুল প্রায় সব জায়গায় দেখা যায়। বিশেষ করে আনাচে কানাচে বেশি দেখা যায়। তাছাড়া বিভিন্ন পার্কে এখন সাদা নয়নতারা ফুলের গাছ লাগিয়ে থাকে। তবে গোলাপি রঙের নয়নতারা ফুলের গাছও লাগিয়ে থাকে।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_251026_001139_fc9.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S24 Ultra

সবুজের সমারোহ দেখলে চোখ দুটি একেবারে জুড়িয়ে যায়। এটা হচ্ছে ফসলি জমির ফটোগ্রাফি। জমি থেকে একটু দূরেই নদী অবস্থিত। সবমিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। আসলে গ্রামের দিকে ঘুরতে যেতে সেজন্যই খুব ভালো লাগে। কারণ গ্রামের দিকে গেলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যায়।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ২৯.১০.২০২৫
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 8 months ago 

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 8 months ago 

দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলি, বিশেষ করে সবুজ ফসলের ক্ষে ত নয়নতারা ফুল হরিণের ফটোগ্রাফি সহ বা কি ফটোগ্রাফি গুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম চমৎকার ধরনের ফটোগ্রাফি গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

চেষ্টা করেছি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার সাতটি ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। আর আপনি এমনিতে কিন্তু চমৎকার ফটোগ্রাফি করেন। তবে এটি ঠিক বলেছেন খরগোশ সামনে থেকে দেখতে কিন্তু চমৎকার লাগে । ধন্যবাদ প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

ওয়াও আপনি তো দারুণ দারুণ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া । বলতে গেলে আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দারুন হয়েছে।বিশেষ করে হরিণ ও ময়ূরের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

হরিণ এবং ময়ূরের ফটোগ্রাফি আসলেই খুব সুন্দর। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42